রাজনীতি

অসংখ্য ডিসেম্বর আসবে যাবে শেখ হাসিনা বাংলাদেশে ফিরবেন না: রাশেদ খাঁন

অনলাইন ডেস্ক

১৩ ঘন্টা আগে


অসংখ্য ডিসেম্বর আসবে যাবে শেখ হাসিনা বাংলাদেশে ফিরবেন না: রাশেদ খাঁন

অসংখ্য ডিসেম্বর আসবে-যাবে, কিন্তু শেখ হাসিনা বাংলাদেশে ফিরবেন না। শুধু শেখ হাসিনাই নন, শেখ রেহানাও বাংলাদেশে ফিরবেন না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন।

 

শুক্রবার (৯ অক্টোবর) বেলা ১১টার দিকে জুলাই গণঅভ্যুত্থানে মাগুরায় নিহত ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শহীদ মেহেদী হাসান রাব্বির কবর জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

রাশেদ খাঁন বলেন, শেখ রেহানা ফেসবুকে পোস্ট দিয়ে বলেছেন, ‘শেখ হাসিনা ডিসেম্বরে বাংলাদেশে ফিরবেন।’ শেখ হাসিনা ও শেখ রেহানা বাংলাদেশ থেকে পালিয়েছেন। আওয়ামী লীগও বাংলাদেশ থেকে পালিয়েছে। তবে দলটির কিছু দোসর এখনো রয়ে গেছে।

তিনি আরও বলেন, বিরোধী দলে থাকা ব্যক্তিরা গণহত্যার বিচার নিয়ে খুব বেশি সোচ্চার নন। তাঁরা ক্ষমতায় যেতে আগ্রহী। আওয়ামী লীগ ও ছাত্রলীগকে সঙ্গে নিয়ে ক্ষমতায় যাওয়ার সুযোগ তৈরি হলে জামায়াতে ইসলামীও তাদের সঙ্গে নিয়ে ক্ষমতায় যাওয়ার জন্য মরিয়া হয়ে উঠবে বলে মন্তব্য করেন তিনি।

বাংলার মাটিতে আওয়ামী লীগের অধ্যায় শেষ হয়েছে উল্লেখ করে রাশেদ খাঁন বলেন, এত বড় গণহত্যার পরও যদি দেশে আওয়ামী লীগ রাজনীতি করার সুযোগ পায়, তাহলে তা শহীদদের রক্তের সঙ্গে বেইমানি করা হবে।

কবর জিয়ারত শেষে রাশেদ খাঁন শহীদ রাব্বির বাড়িতে যান। সেখানে তিনি রাব্বির স্ত্রী, সন্তান ও সন্তানহারা মায়ের সঙ্গে দেখা করে সমবেদনা জানান। একই সঙ্গে রাব্বি হত্যা মামলায় ন্যায়বিচার নিশ্চিত করার আশ্বাস দেন। এ সময় স্থানীয় বিএনপির নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।


ছাত্রদল-ছাত্রশিবির উত্তেজনায় কেসি কলেজে শিক্ষা কার্যক্রম বন্ধ
ছাত্রদল-ছাত্রশিবির উত্তেজনায় কেসি কলেজে শিক্ষা কার্যক্রম বন্ধ

ঝিনাইদহ সরকারি কেশব চন্দ্র (কেসি) কলেজে ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে উত্তেজনার পর বৃহস্পতিবার (৮ অক্টোবর) সব ধরনের শিক্ষা কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে কলেজ কর্তৃপক্ষ। একই সঙ্গে অনির্দিষ্টকালের জন্য ক্যাম্পাসে সব ধরনের রাজনৈতিক কর্মসূচি নিষিদ্ধ করা হয়েছে। বুধবার একাডেমিক কাউন্সিলের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। কলেজের অধ্যক্ষ অধ্যাপক মাসরুর উল আলম স্বাক্ষরিত...

১ দিন আগে


ওয়েলফেয়ার পলিটিক্সে অন্যায়কারীর পতনের নজির দেখাল জামায়াত
ওয়েলফেয়ার পলিটিক্সে অন্যায়কারীর পতনের নজির দেখাল জামায়াত

রাজনীতিতে জনকল্যাণমূলক কর্মকাণ্ডের মাধ্যমে সামাজিক ও রাজনৈতিক প্রভাব তৈরির একটি উদাহরণ তৈরি করেছে জামায়াতে ইসলামী—এমন মন্তব্য উঠে এসেছে একটি রাজনৈতিক বিশ্লেষণে। সেখানে দাবি করা হয়েছে, একটি পক্ষ যেখানে ক্ষয়ক্ষতি করেছে, সেখানে অন্য একটি পক্ষ পুনর্নির্মাণে আর্থিক সহায়তা দিয়েছে। এর পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট ক্ষমতাসীন দলের একজন সংসদ সদস্যকে পদত্যাগের নির্দেশ দেওয়ার ঘটনাও...

২ দিন আগে


৩ দফা দাবিতে বাংলাবান্ধা থেকে ইনকিলাব মঞ্চের ‘মার্চ ফর ইনসাফ’ শুরু
৩ দফা দাবিতে বাংলাবান্ধা থেকে ইনকিলাব মঞ্চের ‘মার্চ ফর ইনসাফ’ শুরু

শহীদ শরিফ ওসমান হাদী হত্যার বিচার দ্রুত সম্পন্ন, জুলাই সনদ বাস্তবায়নসহ তিন দফা দাবিতে ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচি শুরু করেছে ইনকিলাব মঞ্চ। বুধবার দুপুরে পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দরের জিরো পয়েন্ট থেকে পদযাত্রার মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়।কর্মসূচির শুরুতে বাংলাবান্ধা জিরো পয়েন্টে অবস্থান নিয়ে দোয়া ও মোনাজাত করেন সংগঠনটির নেতা-কর্মীরা। পরে সেখান...

২ দিন আগে


শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা, আওয়ামী লীগে প্রস্তুতি
শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা, আওয়ামী লীগে প্রস্তুতি

কার্যক্রম নিষিদ্ধঘোষিত দল বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ডিসেম্বর দেশে ফেরার ঘোষণা দিয়েছেন। তার এ ঘোষণার পর দলটির কেন্দ্র থেকে তৃণমূল পর্যায়ে নড়েচড়ে বসেছেন নেতাকর্মীরা। দেশে ফেরার সম্ভাবনাকে সামনে রেখে আওয়ামী লীগের ভেতরে চলছে নানা ধরনের প্রস্তুতি। মাঠে দৃশ্যমান তৎপরতা না থাকলেও ভার্চুয়াল প্ল্যাটফর্মে সাংগঠনিক দায়িত্ব...

৩ দিন আগে

Dr.Mahfuzul Alom