অপরাধ

নেত্রকোনায় মিথ্যা ধর্ষণ মামলায় নারীর কারাদণ্ড

অনলাইন ডেস্ক

৪ ঘন্টা আগে


নেত্রকোনায় মিথ্যা ধর্ষণ মামলায় নারীর কারাদণ্ড

ছবি: সংগৃহীত


নেত্রকোনায় মিথ্যা ধর্ষণ মামলা করে এক ব্যক্তিকে কারাভোগে বাধ্য করার দায়ে লিপি আক্তার (৩৯) নামে এক নারীকে এক বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

 

মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেলে নেত্রকোনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এ কে এম এমদাদুল হক এ রায় ঘোষণা করেন।

ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট নুরুল কবির রুবেল রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত লিপি আক্তার আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন। তিনি নেত্রকোনার বারহাট্টা উপজেলার বিক্রমশ্রী গ্রামের বাসিন্দা।

আদালত ও মামলা সূত্রে জানা যায়, ২০০৮ সালে একই গ্রামের কামাল উদ্দিনের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা করেন লিপি আক্তার। মামলায় নিজেকে আট মাসের অন্তঃসত্ত্বা দাবি করলে পুলিশ কামাল উদ্দিনকে গ্রেপ্তার করে। পরে প্রায় দুই মাস কারাগারে থাকতে হয় তাকে।

লিপি আক্তারের সন্তান জন্মের পর শিশুটির পিতৃত্ব নির্ধারণে ডিএনএ পরীক্ষা করা হয়। পরীক্ষার প্রতিবেদনে কামাল উদ্দিনকে শিশুটির জৈবিক পিতা হিসেবে শনাক্ত করা হয়নি। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে ২০১৯ সালে আদালত ধর্ষণের অভিযোগ থেকে কামাল উদ্দিনকে খালাস দেন।

এরপর মিথ্যা অভিযোগে মামলা করে তাকে কারাভোগে বাধ্য করার প্রতিকার চেয়ে ২০২০ সালে লিপি আক্তারের বিরুদ্ধে পাল্টা মামলা করেন কামাল উদ্দিন।

দীর্ঘ বিচারিক প্রক্রিয়ায় সাক্ষ্যপ্রমাণ পর্যালোচনা শেষে আদালত লিপি আক্তারকে দোষী সাব্যস্ত করে এ দণ্ডাদেশ দেন।


যাত্রাবাড়ীতে নারীর চার টুকরা মরদেহ উদ্ধার স্বামী আটক
যাত্রাবাড়ীতে নারীর চার টুকরা মরদেহ উদ্ধার স্বামী আটক

রাজধানীর দক্ষিণ যাত্রাবাড়ী এলাকায় একটি ভাড়া বাসা থেকে শিরিন বেগম নামে এক নারীর চার টুকরা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১২ অক্টোবর) দিবাগত গভীর রাতে একটি ব্যাগের ভেতর থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় নিহতের স্বামী দুলাল হাওলাদারকে আটক করেছে পুলিশ। তিনি পেশায় সিএনজিচালিত অটোরিকশার চালক। পুলিশের প্রাথমিক ধারণা,...

১ দিন আগে


প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে দুটি ককটেল নিক্ষেপ
প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে দুটি ককটেল নিক্ষেপ

রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে দুটি ককটেল নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় একটি ককটেল বিস্ফোরিত হয়েছে। অন্যটি বোমা নিষ্ক্রিয়কারী দল বিস্ফোরণের মাধ্যমে নিষ্ক্রিয় করেছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে কাজ করছে পুলিশ। শুক্রবার (৯ অক্টোবর) দিবাগত রাত সোয়া ১টার দিকে এ ঘটনা ঘটে।ঘটনাস্থল পরিদর্শন শেষে রাত আড়াইটার দিকে

৩ দিন আগে


তাজমিন হত্যা: সিএনজিচালক গ্রেপ্তার, আইফোন উদ্ধার
তাজমিন হত্যা: সিএনজিচালক গ্রেপ্তার, আইফোন উদ্ধার

কুমিল্লায় সপ্তম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল তাজমিন (১৪) হত্যা মামলার তদন্তে নতুন তথ্য পাওয়ার কথা জানিয়েছে পুলিশ। এ ঘটনায় সুমন নামে এক সিএনজিচালিত অটোরিকশাচালককে চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে তাজমিনের ব্যবহৃত আইফোন উদ্ধার করা হয়েছে। এ ছাড়া মোবাইল ফোনের কললিস্ট বিশ্লেষণ করে হত্যাকাণ্ডে একাধিক ব্যক্তির...

৩ দিন আগে


কুমিল্লায় ধানক্ষেত থেকে স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার, হত্যা মামলা
কুমিল্লায় ধানক্ষেত থেকে স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার, হত্যা মামলা

কুমিল্লার লালমাই উপজেলায় ফসলি মাঠের একটি ধানক্ষেত থেকে জান্নাতুল তাজমিন (১৪) নামে এক স্কুলছাত্রীর বিবস্ত্র মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে ধারণা করছে পুলিশ। এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে হত্যা মামলা করেছেন। বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে উপজেলার জগতপুর গ্রামের একটি নির্জন পাকা...

৪ দিন আগে

Dr.Mahfuzul Alom