অপরাধ

কুমিল্লায় ধানক্ষেত থেকে স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার, হত্যা মামলা

দ্যা সিটি সিগন্যাল ডেক্স

১৮ ঘন্টা আগে


কুমিল্লায় ধানক্ষেত থেকে স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার, হত্যা মামলা

ছবি: সংগৃহীত


কুমিল্লার লালমাই উপজেলায় ফসলি মাঠের একটি ধানক্ষেত থেকে জান্নাতুল তাজমিন (১৪) নামে এক স্কুলছাত্রীর বিবস্ত্র মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে ধারণা করছে পুলিশ। এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে হত্যা মামলা করেছেন।

 

বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে উপজেলার জগতপুর গ্রামের একটি নির্জন পাকা সড়কের পাশের ধানক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়। তাজমিন কুমিল্লা নগরীর ফরিদা বিদ্যায়তনের সপ্তম শ্রেণির শিক্ষার্থী। তার বাবা আব্দুল আলিম ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠান রেনেটার কুমিল্লা অঞ্চলের কর্মী।

পরিবারের গ্রামের বাড়ি যশোর সদর উপজেলার ছাতিয়ানতলা গ্রামে। তবে তাজমিন পরিবারের সঙ্গে কুমিল্লা নগরীর রেসকোর্স এলাকায় ভাড়া বাসায় থাকত।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে নির্জন সড়কের পাশে একটি সিএনজিচালিত অটোরিকশা উল্টে পড়ে থাকতে দেখে স্থানীয়দের সন্দেহ হয়। অটোরিকশাটির ২০ থেকে ৩০ গজ দূরে একটি ভ্যানিটি ব্যাগ পড়ে ছিল। আশপাশের চার-পাঁচটি ধানক্ষেতে ধানগাছ দুমড়েমুচড়ে এলোমেলো অবস্থায় দেখতে পান তারা। পরে সেসব আলামত অনুসরণ করে কাদায় মুখ গোঁজা অবস্থায় কিশোরীর মরদেহ দেখতে পান স্থানীয়রা। তার গলায় গামছা প্যাঁচানো ছিল।

পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ ও অটোরিকশাটি উদ্ধার করে।

কুমিল্লার সিনিয়র সহকারী পুলিশ সুপার (সদর দক্ষিণ সার্কেল) মোস্তাইন বিল্লাহ জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কিশোরীকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। তার শরীরে দৃশ্যমান বড় কোনো জখমের চিহ্ন ছিল না। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ এবং অন্য কোনো নির্যাতনের ঘটনা ঘটেছে কি না, তা নিশ্চিত হওয়া যাবে।

তিনি আরও জানান, ঘটনাস্থল থেকে জব্দ করা নিবন্ধিত অটোরিকশার সূত্র ধরে অপরাধীদের শনাক্ত করতে পুলিশের একাধিক দল কাজ করছে।

এদিকে, ময়নাতদন্ত শেষে বৃহস্পতিবার রাতেই তাজমিনের মরদেহ নিয়ে যশোরের উদ্দেশে রওনা হন স্বজনরা। পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে বলে জানা গেছে।

এ ঘটনায় তাজমিনের বাবা আব্দুল আলিম বাদী হয়ে লালমাই থানায় অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেছেন।


চাঁদা না পেয়ে মাছের খামারে বিষ, ৫০ কাঁদি কলা কেটে নিলেন বিএনপি নেতা
চাঁদা না পেয়ে মাছের খামারে বিষ, ৫০ কাঁদি কলা কেটে নিলেন বিএনপি নেতা

রাজবাড়ীর পাংশায় চাঁদা দাবি ও জমি সংক্রান্ত বিরোধের জেরে সিঙ্গাপুরফেরত এক প্রবাসীর মাছের খামারে বিষ প্রয়োগ, ভাঙচুর ও পুকুরপাড়ের প্রায় ৫০ কাঁদি কলা কেটে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় করা মামলায় পাংশা উপজেলার ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক কালাম মন্ডলকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (৬ অক্টোবর) গভীর রাতে উপজেলার...

১ দিন আগে


মেয়ে সেজে ইতালি প্রবাসীর সঙ্গে প্রেম, বাবাকে নিয়ে লাখ লাখ টাকা হাতানোর অভিযোগ
মেয়ে সেজে ইতালি প্রবাসীর সঙ্গে প্রেম, বাবাকে নিয়ে লাখ লাখ টাকা হাতানোর অভিযোগ

নাটোরের লালপুরে সামাজিক যোগাযোগমাধ্যমে ‘সুমাইয়া আক্তার’ নামে ভুয়া পরিচয় তৈরি করে এক ইতালি প্রবাসীর সঙ্গে প্রেম ও বিয়ের সম্পর্ক গড়ে তোলার অভিযোগ উঠেছে এক তরুণের বিরুদ্ধে। পরে কথিত ওই তরুণীর বাবা পরিচয়ে নিজের বাবাকেও প্রবাসীর সঙ্গে কথা বলিয়ে বিভিন্ন অজুহাতে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে বাবা-ছেলের বিরুদ্ধে। এ ঘটনায়...

১ দিন আগে


মুন্সিগঞ্জে কাজিকে তুলে নিয়ে ২ লাখ টাকা চাঁদা আদায়ের অভিযোগ, যুবদল নেতা গ্রেপ্তার
মুন্সিগঞ্জে কাজিকে তুলে নিয়ে ২ লাখ টাকা চাঁদা আদায়ের অভিযোগ, যুবদল নেতা গ্রেপ্তার

মুন্সিগঞ্জে বাসা থেকে এক কাজিকে তুলে নিয়ে দুই লাখ টাকা চাঁদা আদায়ের অভিযোগ উঠেছে সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রাজিব হোসেনের বিরুদ্ধে। এ ঘটনায় মামলা হওয়ার পর রাজিব হোসেনসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। একই সঙ্গে চাঁদাবাজির দুই লাখ টাকাও উদ্ধার করা হয়েছে। ভুক্তভোগী কাজির নাম মো. হাবিবুর রহমান (৫২)। তিনি মুন্সিগঞ্জ...

৩ দিন আগে


রামপুরায় গুলিতে আমির হোসেন নিহত, ট্রাইব্যুনালে স্ত্রীর সাক্ষ্য
রামপুরায় গুলিতে আমির হোসেন নিহত, ট্রাইব্যুনালে স্ত্রীর সাক্ষ্য

২০২৪ সালের ১৯ জুলাই জুমার নামাজের পর আন্দোলনে যোগ দিয়েছিলেন আমির হোসেন। আন্দোলনের একপর্যায়ে রাজধানীর রামপুরার একরামুন্নেছা স্কুলের সামনে পৌঁছালে গুলিবিদ্ধ হন তিনি। একটি গুলি তার মাথার পেছন দিক দিয়ে ঢুকে চোয়াল দিয়ে বেরিয়ে যায়। পরে হাসপাতালে নেওয়ার পথে সড়কেই তার মৃত্যু হয় বলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জানিয়েছেন তার স্ত্রী।সোমবার...

৪ দিন আগে

Dr.Mahfuzul Alom