রামপুরায় গুলিতে আমির হোসেন নিহত, ট্রাইব্যুনালে স্ত্রীর সাক্ষ্য
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
২০২৪ সালের ১৯ জুলাই জুমার নামাজের পর আন্দোলনে যোগ দিয়েছিলেন আমির হোসেন। আন্দোলনের একপর্যায়ে রাজধানীর রামপুরার একরামুন্নেছা স্কুলের সামনে পৌঁছালে গুলিবিদ্ধ হন তিনি। একটি গুলি তার মাথার পেছন দিক দিয়ে ঢুকে চোয়াল দিয়ে বেরিয়ে যায়। পরে হাসপাতালে নেওয়ার পথে সড়কেই তার মৃত্যু হয় বলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জানিয়েছেন তার স্ত্রী।
সোমবার (৫ অক্টোবর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর সদস্য বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরীর একক বেঞ্চে আমির হোসেনের স্ত্রী জবানবন্দি দেন। নিরাপত্তার স্বার্থে তার নাম-পরিচয় প্রকাশ করা হয়নি।
চব্বিশের গণ-অভ্যুত্থানে রাজধানীর রামপুরায় ২৮ জনকে হত্যার ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় বিজিবি কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল রেদোয়ানুল ইসলামসহ চারজনের বিরুদ্ধে ১৪ নম্বর সাক্ষী হিসেবে তিনি সাক্ষ্য দেন।
ট্রাইব্যুনালে প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন প্রসিকিউটর মামুনুর রশিদ। এ সময় তার সঙ্গে ছিলেন প্রসিকিউটর মার্জিনা রায়হান, মঈনুল করিমসহ অন্যান্য প্রসিকিউটর।
জবানবন্দিতে আমির হোসেনের স্ত্রী বলেন, ২০২৪ সালের ১৯ জুলাই জুমার নামাজ আদায়ের জন্য বাসা থেকে বের হন তার স্বামী। নামাজ শেষে তিনি আন্দোলনে যোগ দেন। ওই দিন বিকেল সাড়ে ৩টার দিকে হাসান নামে এক ব্যক্তি তার বাড়িওয়ালাকে ফোন করে জানান, রামপুরার একরামুন্নেছা স্কুলের সামনে তার স্বামী গুলিবিদ্ধ হয়েছেন।
খবর পেয়ে তার বাবা ও ভাই রামপুরার বেটার লাইফ হাসপাতালের উদ্দেশে রওনা হন। তবে এর আগেই এলাকার লোকজন আমির হোসেনকে বাসায় নিয়ে আসেন। পরে হাসপাতালে নেওয়ার পথে সড়কেই তার মৃত্যু হয়েছে বলে জানতে পারেন তিনি।
তিনি আরও বলেন, রক্তাক্ত অবস্থায় স্বামীকে দেখতে পান তিনি। একটি গুলি তার মাথার পেছন দিক দিয়ে ঢুকে চোয়াল দিয়ে বেরিয়ে যায় বলে তিনি জানতে পারেন। তার দাবি, ওই দিন দুপুর সোয়া ২টার দিকে পুলিশ ও বিজিবি সদস্যদের গুলিতে আমির হোসেন নিহত হন। এ ঘটনায় বিজিবির রেদোয়ান ও রাফাত এবং পুলিশ কর্মকর্তা মশিউর রহমান ও রাশেদুল ইসলামের নাম উল্লেখ করেন তিনি।
সাক্ষ্যে আমির হোসেনের স্ত্রী বলেন, ‘আমি আমার স্বামীর হত্যার সঠিক বিচার চাই।’
এ মামলায় গ্রেপ্তার হয়ে ঢাকার সেনানিবাসের সাব-জেলে রয়েছেন লেফটেন্যান্ট কর্নেল রেদোয়ানুল ইসলাম ও মেজর মো. রাফাত বিন আলম।
পলাতক আসামিরা হলেন ডিএমপির খিলগাঁও অঞ্চলের সাবেক অতিরিক্ত উপকমিশনার (এডিসি) মো. রাশেদুল ইসলাম ও রামপুরা থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মশিউর রহমান।
প্রসিকিউশনের তথ্য অনুযায়ী, জুলাই গণ-অভ্যুত্থানের সময় রামপুরায় ২৮ জন নিহত হন এবং আহত হন আরও অনেকে। এ ঘটনায় তদন্ত সংস্থার প্রতিবেদনের ভিত্তিতে চার আসামির বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) দাখিল করে প্রসিকিউশন।
কামরুল-মেননের মামলায় আজ পঞ্চম সাক্ষীর সাক্ষ্য
জুলাই গণ-অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কামরুল ইসলাম ও ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননের বিরুদ্ধে আজ পঞ্চম সাক্ষীর সাক্ষ্যগ্রহণ হবে। সোমবার (৫ অক্টোবর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন বিচারিক প্যানেলে এ সাক্ষ্যগ্রহণ হওয়ার কথা রয়েছে।এদিন রাষ্ট্রপক্ষের পঞ্চম সাক্ষী
১৭ ঘন্টা আগে
গাজীপুরে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার বিরুদ্ধে মিছিল-নাশকতায় অর্থায়নের অভিযোগ
গাজীপুরের কাপাসিয়ায় নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ ছাত্রলীগের এক নেতার বিরুদ্ধে বিভিন্ন এলাকায় মিছিল ও নাশকতার পরিকল্পনায় অর্থায়ন এবং সহযোগিতার অভিযোগ উঠেছে। অভিযুক্ত ওই নেতার নাম মেহেদী হাসান জনি। স্থানীয়দের দাবি, তিনি শহীদ তাজউদ্দীন আহমদ সরকারি কলেজ শাখা ছাত্রলীগ নেতা হিসেবে এলাকায় পরিচিত ছিলেন।তার ব্যাক্তিগত ফেসবুক আইডি থেকে প্রাপ্ত একটি পোস্টার ও...
১ দিন আগে
যশোরে মহিলা লীগ নেত্রীসহ তিনজন আটক
যশোর জেলা মহিলা লীগের সাংগঠনিক সম্পাদক ফেরদৌসী বেগম সুন্দরীসহ তিনজনকে আটক করেছে পুলিশ। শুক্রবার (২ অক্টোবর) পৃথক তিনটি নাশকতার মামলায় তাদের আটক দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) জিএম ইমরান হোসেন রাজু জানান, গত ২৮ আগস্ট সন্ধ্যা ৭টার দিকে নিউমার্কেট থেকে পালবাড়ি মোড়ের মধ্যবর্তী সড়কে কার্যক্রম নিষিদ্ধ...
১ দিন আগে
সোনারগাঁয়ে আ.লীগ নেতার ছোট ভাই সানজিদ হাসনাত গ্রেপ্তার
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে উপজেলা আওয়ামী লীগের সদস্য সানজিদ হাসনাতকে (৪৪) গ্রেপ্তার করা হয়েছে। তিনি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য কায়সার হাসনাত আবদুল্লাহর ছোট ভাই। শনিবার (৩ অক্টোবর) বিকেলে উপজেলার মোগরাপাড়া এলাকার ‘রেইন ফরেস্ট ইকো রিসোর্ট’ থেকে তাকে গ্রেপ্তার করে জেলা গোয়েন্দা পুলিশ।পুলিশ
২ দিন আগে
