ভারতে প্রার্থনার সময় খ্রিস্টান পরিবারে শতাধিক মানুষের হামলার অভিযোগ
দ্যা সিটি সিগন্যাল ডেক্স
ছবি: সংগৃহীত
ভারতের পশ্চিমবঙ্গে প্রার্থনা চলাকালে একটি খ্রিস্টান পরিবারের বাড়িতে শতাধিক মানুষের হামলা, ভাঙচুর ও নির্যাতনের অভিযোগ উঠেছে। হামলাকারীরা চলে যাওয়ার আগে বাড়ির ভেতরে একটি তুলসী গাছ রেখে যায় এবং পরিবারের সদস্যদের জোর করে ধর্মীয় স্লোগান দিতে বাধ্য করে বলে অভিযোগ করা হয়েছে।
গত শুক্রবার (২ অক্টোবর) রাজ্যের পূর্ব মেদিনীপুরের ধলহরা গ্রামে এ ঘটনা ঘটে। তবে ঘটনা প্রকাশ্যে আসার পরও পুলিশের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা হয়েছে বলেও জানা যায়নি। টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।
প্রতিবেদন অনুযায়ী, ঘটনার দিন বিকেলে প্রায় ১০০ জনের একটি দল ওই খ্রিস্টান পরিবারের বাড়িতে ঢুকে পড়ে। এ সময় পরিবারের সদস্যদের মারধর করা হয় এবং বাড়িতে ভাঙচুর চালানো হয়। হামলার শিকার হয় পরিবারের ১৫ বছর বয়সী এক কিশোরও।
‘বঙ্গীয় খ্রিস্টীয় পরিষেবা’র তথ্যমতে, সোনালি ও বাপি রানা যখন বাড়িতে বিকেলের প্রার্থনার আয়োজন করছিলেন, তখন হামলাকারীরা সেখানে প্রবেশ করে। তারা পরিবারের সদস্যদের মারধর ও ভাঙচুর চালানোর পর বাড়ির ভেতরে একটি তুলসী গাছ রেখে যায়। একই সঙ্গে পরিবারটিকে বিশেষ ধর্মীয় স্লোগান দিতে বাধ্য করা হয় বলে অভিযোগ রয়েছে।
ঘটনার পর পরিবারটি আইনি প্রতিকার চেয়ে কেশপুর থানায় যায়। অভিযোগ দায়েরের জন্য তারা চিকিৎসাসংক্রান্ত নথিপত্রও নিয়ে গিয়েছিল। তবে ছয় ঘণ্টারও বেশি সময় অপেক্ষা করেও তাদের অভিযোগ এফআইআর হিসেবে নথিভুক্ত করা হয়নি বলে অভিযোগ করেছে পরিবারটি।
‘বঙ্গীয় খ্রিস্টীয় পরিষেবা’র আরও অভিযোগ, থানার ভেতরে ও বাইরে পরিবারটিকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়। তবে এসব অভিযোগের বিষয়ে পুলিশের বক্তব্য পাওয়া যায়নি।
যুক্তরাজ্যের এমপিদের সংসদীয় সহযোগিতা জোরদারে ভূমিকা রাখার আহ্বান রাষ্ট্রপতির
বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে সংসদীয় সহযোগিতা আরও জোরদারে ভূমিকা রাখতে বাংলাদেশ সফররত ব্রিটিশ আইনপ্রণেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে বঙ্গভবনে বাংলাদেশবিষয়ক যুক্তরাজ্যের অল-পার্টি পার্লামেন্টারি গ্রুপের (এপিপিজি) প্রতিনিধিদলের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এ আহ্বান জানান।এপিপিজির চেয়ার ও ব্রিটিশ এমপি বাংলাদেশি বংশোদ্ভূত আফসানা বেগমের নেতৃত্বে প্রতিনিধিদলে ছিলেন...
১ দিন আগে
ডিসেম্বরে ফিরছে না সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা
বাংলাদেশের সঙ্গে স্থিতিশীল, ইতিবাচক ও সহযোগিতামূলক সম্পর্ক বজায় রাখতে ভারত আগ্রহী বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। তিনি বলেন, দুই দেশের পারস্পরিক উন্নয়ন, সমৃদ্ধি ও জনগণের কল্যাণকে সামনে রেখে ভবিষ্যৎ সম্পর্ক এগিয়ে নিতে চায় দিল্লি। বুধবার (৭ অক্টোবর) দিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা
১ দিন আগে
তাইওয়ান ইস্যুতে যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি উত্তর কোরিয়ার
তাইওয়ানকে সামরিক সহায়তা ও অস্ত্র সরবরাহের কারণে যুক্তরাষ্ট্রের কঠোর সমালোচনা করেছে উত্তর কোরিয়া। দেশটির অভিযোগ, ওয়াশিংটনের এ ধরনের নীতি তাইওয়ান প্রণালিতে উত্তেজনা বাড়িয়ে আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা ক্ষতিগ্রস্ত করছে। মঙ্গলবার (৬ অক্টোবর) উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএনএ প্রকাশিত এক মন্তব্যে আন্তর্জাতিক বিষয়ক বিশ্লেষক কিম মিয়ং চোল এ অভিযোগ করেন। রয়টার্সের...
২ দিন আগে
ইমরান খানের মু/ক্তি/র দাবিতে ইসলামাবাদ/মুখী লং মার্চ
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির দাবিতে রাজধানী ইসলামাবাদের দিকে লং মার্চ শুরু করেছেন তার সমর্থকরা। ক্ষমতাসীন সরকারের সঙ্গে উত্তেজনা বাড়ার মধ্যেই সোমবার (৫ অক্টোবর) পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) এ কর্মসূচির বিষয়টি নিশ্চিত করেছে।রোববার খাইবার পাখতুনখোয়া প্রদেশ থেকে লং মার্চের যাত্রা শুরু হয়। বর্তমানে প্রদেশটিতে পিটিআই সরকার ক্ষমতায় রয়েছে। দলটির পক্ষ...
৪ দিন আগে
