আন্তর্জাতিক

তাইওয়ান ইস্যুতে যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি উত্তর কোরিয়ার

আন্তর্জাতিক ডেস্ক

১৮ ঘন্টা আগে


তাইওয়ান ইস্যুতে যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি উত্তর কোরিয়ার

তাইওয়ানকে সামরিক সহায়তা ও অস্ত্র সরবরাহের কারণে যুক্তরাষ্ট্রের কঠোর সমালোচনা করেছে উত্তর কোরিয়া। দেশটির অভিযোগ, ওয়াশিংটনের এ ধরনের নীতি তাইওয়ান প্রণালিতে উত্তেজনা বাড়িয়ে আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা ক্ষতিগ্রস্ত করছে।

 

মঙ্গলবার (৬ অক্টোবর) উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএনএ প্রকাশিত এক মন্তব্যে আন্তর্জাতিক বিষয়ক বিশ্লেষক কিম মিয়ং চোল এ অভিযোগ করেন। রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

তাইওয়ানে মার্কিন নির্মিত এফ-১৬ যুদ্ধবিমান পৌঁছানোরও নিন্দা জানিয়েছে পিয়ংইয়ং। কেসিএনএতে প্রকাশিত মন্তব্যে বলা হয়, তাইওয়ানের নিরাপত্তার অজুহাতে চীনের জাতীয় শক্তির মুখোমুখি হওয়ার জন্য যুক্তরাষ্ট্র প্রস্তুত কি না এবং এর পরিণতি সামাল দিতে পারবে কি না, তা ওয়াশিংটনের ভেবে দেখা উচিত।

২০১৯ সালে যুক্তরাষ্ট্রের কাছ থেকে ৬৬টি এফ-১৬ভি ব্লক ৭০ যুদ্ধবিমান কেনার চুক্তি করে তাইওয়ান। এর মধ্যে প্রথম দুটি যুদ্ধবিমান গত সপ্তাহে দ্বীপটিতে পৌঁছায়। চীনের সম্ভাব্য সামরিক হুমকি মোকাবিলায় তাইওয়ান এসব যুদ্ধবিমান সংগ্রহ করছে বলে জানানো হয়েছে।

এদিকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের জন্মদিন উপলক্ষে পাঠানো এক শুভেচ্ছাবার্তায় উত্তর কোরিয়ার নেতা কিম জং উন রাশিয়ার প্রতি তার দেশের অব্যাহত সমর্থনের অঙ্গীকার করেছেন।

বার্তায় কিম জং উন রাশিয়ার সঙ্গে দ্বিপক্ষীয় সমন্বিত কৌশলগত অংশীদারত্ব আরও জোরদারের কথা বলেন। সার্বভৌমত্ব, নিরাপত্তা ও আঞ্চলিক অখণ্ডতা রক্ষায় রাশিয়ার ‘ন্যায্য যুদ্ধ’ শেষ পর্যন্ত বিজয়ী হবে বলেও মন্তব্য করেন তিনি।

যদিও শুভেচ্ছাবার্তায় ইউক্রেন যুদ্ধের কথা সরাসরি উল্লেখ করা হয়নি, ইউক্রেন ও দক্ষিণ কোরিয়ার হিসাব অনুযায়ী, ২০২৪ সাল থেকে রাশিয়াকে সহায়তা করতে উত্তর কোরিয়া প্রায় ১৪ থেকে ১৫ হাজার সেনা পাঠিয়েছে।

২০২৪ সালের জুনে পুতিন ও কিমের মধ্যে দ্বিপক্ষীয় প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরের পর থেকে দুই দেশের রাজনৈতিক, বাণিজ্যিক ও সামরিক সম্পর্ক আরও ঘনিষ্ঠ হয়েছে।


ইমরান খানের মু/ক্তি/র দাবিতে ইসলামাবাদ/মুখী লং মার্চ
ইমরান খানের মু/ক্তি/র দাবিতে ইসলামাবাদ/মুখী লং মার্চ

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির দাবিতে রাজধানী ইসলামাবাদের দিকে লং মার্চ শুরু করেছেন তার সমর্থকরা। ক্ষমতাসীন সরকারের সঙ্গে উত্তেজনা বাড়ার মধ্যেই সোমবার (৫ অক্টোবর) পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) এ কর্মসূচির বিষয়টি নিশ্চিত করেছে।রোববার খাইবার পাখতুনখোয়া প্রদেশ থেকে লং মার্চের যাত্রা শুরু হয়। বর্তমানে প্রদেশটিতে পিটিআই সরকার ক্ষমতায় রয়েছে। দলটির পক্ষ...

২ দিন আগে


ইমরান খানের মুক্তির দাবিতে ইসলামাবাদমুখী লং মার্চ
ইমরান খানের মুক্তির দাবিতে ইসলামাবাদমুখী লং মার্চ

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির দাবিতে রাজধানী ইসলামাবাদের দিকে লং মার্চ শুরু করেছেন তার সমর্থকরা। ক্ষমতাসীন সরকারের সঙ্গে উত্তেজনা বাড়ার মধ্যেই সোমবার (৫ অক্টোবর) পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) এ কর্মসূচির বিষয়টি নিশ্চিত করেছে। রোববার খাইবার পাখতুনখোয়া প্রদেশ থেকে লং মার্চের যাত্রা শুরু হয়। বর্তমানে প্রদেশটিতে পিটিআই সরকার ক্ষমতায় রয়েছে। দলটির পক্ষ...

২ দিন আগে


ইরানের জ্বালানিমন্ত্রীর আকস্মিক পদত্যাগ
ইরানের জ্বালানিমন্ত্রীর আকস্মিক পদত্যাগ

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দীর্ঘদিনের সামরিক ও ভূরাজনৈতিক উত্তেজনার মধ্যে আকস্মিকভাবে পদত্যাগ করেছেন ইরানের জ্বালানিমন্ত্রী মহসেন পাকনেজাদ। তীব্র অর্থনৈতিক চাপ, জ্বালানি সংকট ও চলমান নানা চ্যালেঞ্জের মধ্যেই তার পদত্যাগের খবর এলো। রোববার (৪ অক্টোবর) তাসনিম নিউজের বরাতে আনাদুলু এজেন্সি এ তথ্য জানিয়েছে।ইরানের প্রেসিডেন্ট কার্যালয়ের যোগাযোগ বিভাগের উপপ্রধান মেহদি তাবাতাবাই জানান, প্রেসিডেন্ট...

২ দিন আগে


সম্ভাব্য হামলার আশঙ্কায় ফেয়ারফোর্ড ঘাঁটি থেকে মার্কিন বোমারু বিমান সরিয়ে নিল যুক্তরাষ্ট্র
সম্ভাব্য হামলার আশঙ্কায় ফেয়ারফোর্ড ঘাঁটি থেকে মার্কিন বোমারু বিমান সরিয়ে নিল যুক্তরাষ্ট্র

সম্ভাব্য সন্ত্রাসী হামলার আশঙ্কায় যুক্তরাজ্যের ফেয়ারফোর্ড ঘাঁটি থেকে মার্কিন বোমারু বিমান সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। সম্প্রতি ওই ঘাঁটিতে হামলার পরিকল্পনার অভিযোগে কয়েকজনকে আটক করে যুক্তরাজ্যের পুলিশ। বিভিন্ন মার্কিন সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, জরুরি ভিত্তিতে বোমারু বিমান সরিয়ে নেওয়ার প্রক্রিয়া শুরু হয়। ফেয়ারফোর্ডে মোতায়েন থাকা বি-১ বোমারু বিমানগুলো ইতোমধ্যে যুক্তরাষ্ট্রের নিজস্ব...

২ দিন আগে

Dr.Mahfuzul Alom