৩ দফা দাবিতে বাংলাবান্ধা থেকে ইনকিলাব মঞ্চের ‘মার্চ ফর ইনসাফ’ শুরু
দ্যা সিটি সিগন্যাল ডেক্স
ছবি: সংগৃহীত
শহীদ শরিফ ওসমান হাদী হত্যার বিচার দ্রুত সম্পন্ন, জুলাই সনদ বাস্তবায়নসহ তিন দফা দাবিতে ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচি শুরু করেছে ইনকিলাব মঞ্চ। বুধবার দুপুরে পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দরের জিরো পয়েন্ট থেকে পদযাত্রার মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়।
কর্মসূচির শুরুতে বাংলাবান্ধা জিরো পয়েন্টে অবস্থান নিয়ে দোয়া ও মোনাজাত করেন সংগঠনটির নেতা-কর্মীরা। পরে সেখান থেকে পদযাত্রা শুরু করেন তারা। এ সময় বন্দর এলাকার বিভিন্ন স্থানে সাধারণ মানুষের মধ্যে দাবিসংবলিত লিফলেট বিতরণ করা হয়।
ইনকিলাব মঞ্চ জানিয়েছে, বাংলাবান্ধা থেকে টেকনাফ পর্যন্ত পদযাত্রা ডিসেম্বরের মধ্যে শেষ করার পরিকল্পনা রয়েছে। আগামী ১৮ ডিসেম্বর ঢাকার শাহবাগে মহাসমাবেশের মধ্য দিয়ে কর্মসূচি শেষ করার কথা রয়েছে।
সংগঠনটির ঘোষিত তিন দফা দাবির মধ্যে রয়েছে—শহীদ শরিফ ওসমান হাদী হত্যার বিচার নিশ্চিত করা, গণভোটের গণরায়ের আলোকে জুলাই সনদ বাস্তবায়ন এবং জুলাই, শাপলা ও পিলখানা হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা। পাশাপাশি এসব হত্যাকাণ্ডে জড়িত ভারতে অবস্থানরত ব্যক্তিদের দেশে ফিরিয়ে এনে বিচারের আওতায় আনার দাবিও জানিয়েছে তারা।
কর্মসূচিতে স্থানীয় লোকজনের পাশাপাশি ইনকিলাব মঞ্চের আহ্বায়ক আব্দুল্লাহ আল জাবেরের নেতৃত্বে ৩০ সদস্যের একটি প্রতিনিধি দল অংশ নেয়।
সংগঠনটির সূত্র জানায়, কর্মসূচির প্রথম দিনে বাংলাবান্ধা থেকে পায়ে হেঁটে প্রায় ২১ কিলোমিটার পথ পাড়ি দিয়ে তেঁতুলিয়ায় গিয়ে দিনের কর্মসূচি শেষ করার কথা রয়েছে। পথে বিভিন্ন বাজারে লিফলেট বিতরণ করবেন নেতা-কর্মীরা।
উদ্বোধনী বক্তব্যে আব্দুল্লাহ আল জাবের বলেন, শহীদ শরিফ ওসমান হাদী হত্যার প্রায় ১০ মাস পেরিয়ে গেলেও হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের বিষয়ে সরকারের পক্ষ থেকে এখনো সুস্পষ্ট কোনো বার্তা পাওয়া যায়নি। ডিসেম্বরের মধ্যে হত্যাকাণ্ডে সরাসরি জড়িত ব্যক্তিদের ভারত থেকে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার দাবি জানান তিনি।
হাদী হত্যাকাণ্ডের সঙ্গে ভারত, আওয়ামী লীগ ও ‘র’ জড়িত বলে অভিযোগ করেন আব্দুল্লাহ আল জাবের। তিনি বলেন, তাদের আন্দোলন কোনো নির্দিষ্ট দেশের বিরুদ্ধে নয়; তারা আধিপত্যবাদের বিরুদ্ধে। বাংলাদেশের ওপর অন্য কোনো রাষ্ট্র আধিপত্য প্রতিষ্ঠার চেষ্টা করলেও তারা এর বিরোধিতা করবেন।
হাদী হত্যাকাণ্ডকে সাধারণ কোনো হত্যাকাণ্ড হিসেবে না দেখে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের সঙ্গে সংশ্লিষ্ট ঘটনা হিসেবে বিবেচনার দাবি জানান তিনি। একই সঙ্গে হত্যাকাণ্ডের তদন্ত ও বিচার দ্রুত শেষ করতে সরকারের প্রতি আহ্বান জানান।
আব্দুল্লাহ আল জাবের আরও বলেন, শাপলা চত্বর, পিলখানা ও জুলাইয়ের হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিদেরও বিচারের আওতায় আনতে হবে। পাশাপাশি জুলাই সনদ বাস্তবায়ন ও গণভোটের রায় কার্যকর করার দাবি জানান তিনি।
ইনকিলাব মঞ্চের নেতারা বলেন, ঘোষিত দাবিগুলো বাস্তবায়ন না হওয়া পর্যন্ত শান্তিপূর্ণ কর্মসূচি চালিয়ে যাবেন তারা। ‘মার্চ ফর ইনসাফ’-এর মাধ্যমে দাবিগুলোর পক্ষে জনসমর্থন গড়ে তোলার পাশাপাশি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হচ্ছে।
আব্দুল্লাহ আল জাবের বলেন, তারা ‘মার্চ ফর ইনসাফ’-এর মাধ্যমে জনসমর্থন গড়ে তোলার পাশাপাশি সরকারকে সহযোগিতা করতে চান। তবে দাবি বাস্তবায়নে গড়িমসি বা আন্দোলনকে ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা হলে জনগণকে সঙ্গে নিয়ে প্রতিরোধ গড়ে তোলার হুঁশিয়ারি দেন তিনি।
ওয়েলফেয়ার পলিটিক্সে অন্যায়কারীর পতনের নজির দেখাল জামায়াত
রাজনীতিতে জনকল্যাণমূলক কর্মকাণ্ডের মাধ্যমে সামাজিক ও রাজনৈতিক প্রভাব তৈরির একটি উদাহরণ তৈরি করেছে জামায়াতে ইসলামী—এমন মন্তব্য উঠে এসেছে একটি রাজনৈতিক বিশ্লেষণে। সেখানে দাবি করা হয়েছে, একটি পক্ষ যেখানে ক্ষয়ক্ষতি করেছে, সেখানে অন্য একটি পক্ষ পুনর্নির্মাণে আর্থিক সহায়তা দিয়েছে। এর পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট ক্ষমতাসীন দলের একজন সংসদ সদস্যকে পদত্যাগের নির্দেশ দেওয়ার ঘটনাও...
৬ ঘন্টা আগে
শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা, আওয়ামী লীগে প্রস্তুতি
কার্যক্রম নিষিদ্ধঘোষিত দল বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ডিসেম্বর দেশে ফেরার ঘোষণা দিয়েছেন। তার এ ঘোষণার পর দলটির কেন্দ্র থেকে তৃণমূল পর্যায়ে নড়েচড়ে বসেছেন নেতাকর্মীরা। দেশে ফেরার সম্ভাবনাকে সামনে রেখে আওয়ামী লীগের ভেতরে চলছে নানা ধরনের প্রস্তুতি। মাঠে দৃশ্যমান তৎপরতা না থাকলেও ভার্চুয়াল প্ল্যাটফর্মে সাংগঠনিক দায়িত্ব...
১ দিন আগে
গুন্ডা মি করে রাজনীতি বাঁচাতে পারবেন না ফুয়াদ
নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার ঘটনা বন্ধ হওয়া দরকার বলে মন্তব্য করেছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। তিনি বলেন, ‘গুন্ডামি করে রাজনীতি বাঁচাতে পারবেন না।’সোমবার (৫ সেপ্টেম্বর) রাজধানীর জাতীয় প্রেসক্লাবে ইনকিলাব মঞ্চ আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে তিনি এসব কথা বলেন।স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করার...
২ দিন আগে
ভাটারা থানা এনসিপির আহ্বায়ক কমিটি অনুমোদন, আহ্বায়ক মাহবুবুর রহমান
নিজস্ব প্রতিবেদক:জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ঢাকা মহানগর উত্তরের আওতাধীন ভাটারা থানা আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। আগামী ছয় মাসের জন্য অনুমোদিত এ কমিটিতে মাহবুবুর রহমান পাটোয়ারীকে আহ্বায়ক, মো. মাইন উদ্দিনকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং মো. সবুজ শেখকে সদস্য সচিব করা হয়েছে। দলীয় সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল, সুসংগঠিত ও শক্তিশালী করার লক্ষ্যে...
২ দিন আগে
