রাজনীতি

শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা, আওয়ামী লীগে প্রস্তুতি

দ্যা সিটি সিগন্যাল ডেক্স

৪৫ মিনিট আগে


শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা, আওয়ামী লীগে প্রস্তুতি

ছবি: সংগৃহীত


কার্যক্রম নিষিদ্ধঘোষিত দল বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ডিসেম্বর দেশে ফেরার ঘোষণা দিয়েছেন। তার এ ঘোষণার পর দলটির কেন্দ্র থেকে তৃণমূল পর্যায়ে নড়েচড়ে বসেছেন নেতাকর্মীরা। দেশে ফেরার সম্ভাবনাকে সামনে রেখে আওয়ামী লীগের ভেতরে চলছে নানা ধরনের প্রস্তুতি।

 

মাঠে দৃশ্যমান তৎপরতা না থাকলেও ভার্চুয়াল প্ল্যাটফর্মে সাংগঠনিক দায়িত্ব বণ্টন, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনগুলোকে সক্রিয় করা এবং নিয়মিত সভা-সেমিনারের মাধ্যমে নেতাকর্মীদের চাঙা রাখার চেষ্টা চলছে বলে দলীয় সূত্রে জানা গেছে।

অন্যদিকে শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে রাজনৈতিক অঙ্গনে নানা প্রশ্ন দেখা দিয়েছে। তিনি কোন প্রক্রিয়ায় দেশে ফিরবেন, তার ফেরার ক্ষেত্রে সরকারের সিদ্ধান্ত বা অনুমতির প্রয়োজন কতটা, ভারত থেকে দেশে ফিরতে বাংলাদেশ সরকারের কী ধরনের ভূমিকা থাকবে—এসব বিষয় নিয়ে চলছে আলোচনা।

রাজনৈতিক বিশ্লেষক ও আইনজীবীদের মতে, শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা আওয়ামী লীগের রাজনৈতিক অস্তিত্ব ধরে রাখা এবং নেতাকর্মীদের সক্রিয় রাখার কৌশলের অংশ হতে পারে। তবে বাস্তবে তার প্রত্যাবর্তন আইনি ও সরকারি প্রক্রিয়ার ওপর অনেকটাই নির্ভর করবে।

ট্রাভেল ডকুমেন্ট নিয়ে প্রশ্ন

শেখ হাসিনার দেশে ফেরা প্রসঙ্গে সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট মনজিল মোরসেদ ঢাকা পোস্টকে বলেন, শেখ হাসিনার বিরুদ্ধে মামলা থাকলে দেশে ফেরার পর তাকে গ্রেপ্তার করা হবে কি না, সেটি আলাদা আইনি বিষয়। তবে সরকার বাধা না দিলে বিমানবন্দর পর্যন্ত আসার ক্ষেত্রে তার বাধা থাকার কথা নয়।

তিনি বলেন, বর্তমানে শেখ হাসিনার কাছে পাসপোর্ট বা বৈধ ট্রাভেল ডকুমেন্ট নেই। বিদেশ থেকে বিমানে বাংলাদেশে আসতে হলে ভ্রমণ দলিল প্রয়োজন হবে, যা বাংলাদেশ হাইকমিশন থেকে ইস্যু করতে হবে। আর হাইকমিশন সরকারের নির্দেশনার বাইরে কোনো সিদ্ধান্ত নিতে পারবে না।

ফলে শেখ হাসিনার দেশে ফেরার ক্ষেত্রে তার নিজের সিদ্ধান্তের পাশাপাশি প্রয়োজনীয় ভ্রমণ দলিল, সরকারের অবস্থান এবং তার বিরুদ্ধে থাকা মামলাগুলোর আইনি প্রক্রিয়াও গুরুত্বপূর্ণ হয়ে উঠবে।


গুন্ডা মি করে রাজনীতি বাঁচাতে পারবেন না ফুয়াদ
গুন্ডা মি করে রাজনীতি বাঁচাতে পারবেন না ফুয়াদ

নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার ঘটনা বন্ধ হওয়া দরকার বলে মন্তব্য করেছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। তিনি বলেন, ‘গুন্ডামি করে রাজনীতি বাঁচাতে পারবেন না।’সোমবার (৫ সেপ্টেম্বর) রাজধানীর জাতীয় প্রেসক্লাবে ইনকিলাব মঞ্চ আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে তিনি এসব কথা বলেন।স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করার...

১৭ ঘন্টা আগে


ভাটারা থানা এনসিপির আহ্বায়ক কমিটি অনুমোদন, আহ্বায়ক মাহবুবুর রহমান
ভাটারা থানা এনসিপির আহ্বায়ক কমিটি অনুমোদন, আহ্বায়ক মাহবুবুর রহমান

নিজস্ব প্রতিবেদক:জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ঢাকা মহানগর উত্তরের আওতাধীন ভাটারা থানা আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। আগামী ছয় মাসের জন্য অনুমোদিত এ কমিটিতে মাহবুবুর রহমান পাটোয়ারীকে আহ্বায়ক, মো. মাইন উদ্দিনকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং মো. সবুজ শেখকে সদস্য সচিব করা হয়েছে। দলীয় সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল, সুসংগঠিত ও শক্তিশালী করার লক্ষ্যে...

১ দিন আগে


নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার ঘটনায় থানায় অবরুদ্ধ এনসিপির ১৭ নেতাকর্মী
নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার ঘটনায় থানায় অবরুদ্ধ এনসিপির ১৭ নেতাকর্মী

কুষ্টিয়ার কুমারখালী থানায় নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনায় এজাহার দিতে গিয়ে অবরুদ্ধ হয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ১৭ নেতাকর্মী। রোববার (৪ অক্টোবর) রাত ১২টার দিকে বিষয়টি নিশ্চিত করেন এনসিপির কুষ্টিয়া জেলা সদস্যসচিব সুলতান মারুফ তালহা। তিনি জানান, থানার গেটে তাদের অবরুদ্ধ করে রাখা হয়েছে। তবে পুলিশ এ বিষয়ে...

১ দিন আগে


চাঁদাবাজির অভিযোগে খিলক্ষেত থানা বিএনপির সাবেক সভাপতি গ্রেপ্তার
চাঁদাবাজির অভিযোগে খিলক্ষেত থানা বিএনপির সাবেক সভাপতি গ্রেপ্তার

চাঁদাবাজির অভিযোগে খিলক্ষেত থানা বিএনপির সাবেক সভাপতি গ্রেপ্তার চাঁদাবাজির অভিযোগে খিলক্ষেত থানা বিএনপির প্রতিষ্ঠাকালীন সভাপতি ও সাবেক কাউন্সিলর প্রার্থী শাহিনুর আলম মারফতকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। রোববার (৪ অক্টোবর) এসআরবি-১-এর একটি দল তাকে গ্রেপ্তার করে। পরে তাকে খিলক্ষেত থানায় সোপর্দ করা হয়।শাহিনুর আলম মারফত খিলক্ষেত থানা বিএনপির প্রতিষ্ঠাকালীন সভাপতি

১ দিন আগে

Dr.Mahfuzul Alom