গুন্ডা মি করে রাজনীতি বাঁচাতে পারবেন না ফুয়াদ
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার ঘটনা বন্ধ হওয়া দরকার বলে মন্তব্য করেছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। তিনি বলেন, ‘গুন্ডামি করে রাজনীতি বাঁচাতে পারবেন না।’
সোমবার (৫ সেপ্টেম্বর) রাজধানীর জাতীয় প্রেসক্লাবে ইনকিলাব মঞ্চ আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানিয়ে ফুয়াদ বলেন, নাসীরুদ্দীন পাটওয়ারী লালন শাহের মাজারে যাওয়ার পর সেখানে হামলার ঘটনা ঘটেছে। এ ধরনের ঘটনা বন্ধ হওয়া দরকার।
সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার প্রসঙ্গ তুলে তিনি বলেন, জমির দুই পক্ষের মালিক দুই পক্ষকে ভাড়া করেছে এবং সেখানে বিএনপির দুই পক্ষের লোকজন জড়িত বলে অভিযোগ রয়েছে। এ ঘটনায় সালমান মুক্তাদিরের কী দোষ—প্রশ্ন তোলেন তিনি। একই সঙ্গে একজন ক্ষতিগ্রস্ত ব্যক্তির পাশে না দাঁড়িয়ে তাকে বিভিন্ন রাজনৈতিক পরিচয়ে চিহ্নিত করারও সমালোচনা করেন ফুয়াদ।
জামায়াত নেতা আখতারুজ্জামানের গ্রেপ্তার ও বিমানবন্দরের ব্যবস্থাপনা নিয়ে তার বক্তব্যের প্রসঙ্গেও কথা বলেন ফুয়াদ। তিনি বলেন, আখতারুজ্জামানের কথা বলার ধরন সুন্দর হয়নি। তবে বিমানবন্দরের ব্যবস্থাপনা নিয়ে যেসব প্রশ্ন উঠেছে, সেগুলোরও সুষ্ঠু তদন্ত হওয়া প্রয়োজন।
ওসমান হাদির হত্যাকাণ্ডের বিচারের প্রসঙ্গে ফুয়াদ বলেন, তারা শুধু একজন ব্যক্তির হত্যার বিচার চাইছেন না; এর সঙ্গে বৃহত্তর একটি শক্তি জড়িত বলে তারা মনে করেন। তার ভাষায়, ওই শক্তি শুধু একজন ব্যক্তির শত্রু নয়, বরং স্বাধীনতা ও সার্বভৌমত্বেরও শত্রু।
তিনি বলেন, প্রতিটি মানুষের জীবন গুরুত্বপূর্ণ এবং প্রতিটি মৃত্যুর বিচার হওয়া জরুরি। সন্ত্রাস, চাঁদাবাজি, ধর্ষণসহ বিভিন্ন কারণে মানুষ মারা যাচ্ছে। এসব ঘটনার বিচার নিশ্চিত করার পাশাপাশি দেশের মানুষের দীর্ঘদিনের স্বাধীনতা ও ন্যায়ের লড়াইকে গুরুত্ব দিতে হবে।
সবাইকে ঐক্যবদ্ধ হয়ে ন্যায় ও স্বাধীনতার পক্ষে থাকার আহ্বান জানিয়ে ফুয়াদ স্বরাষ্ট্রমন্ত্রী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি কার্যকর নির্দেশনা দেওয়ার আহ্বান জানান।
তিনি বলেন, শহীদ ওসমান হাদির কফিনে হাত রেখে যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, তা বাস্তবায়ন করতে হবে। ‘কফিনের সঙ্গে বেইমানি করবেন না’—বলেও মন্তব্য করেন তিনি।
ভাটারা থানা এনসিপির আহ্বায়ক কমিটি অনুমোদন, আহ্বায়ক মাহবুবুর রহমান
নিজস্ব প্রতিবেদক:জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ঢাকা মহানগর উত্তরের আওতাধীন ভাটারা থানা আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। আগামী ছয় মাসের জন্য অনুমোদিত এ কমিটিতে মাহবুবুর রহমান পাটোয়ারীকে আহ্বায়ক, মো. মাইন উদ্দিনকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং মো. সবুজ শেখকে সদস্য সচিব করা হয়েছে। দলীয় সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল, সুসংগঠিত ও শক্তিশালী করার লক্ষ্যে...
১৭ ঘন্টা আগে
নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার ঘটনায় থানায় অবরুদ্ধ এনসিপির ১৭ নেতাকর্মী
কুষ্টিয়ার কুমারখালী থানায় নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনায় এজাহার দিতে গিয়ে অবরুদ্ধ হয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ১৭ নেতাকর্মী। রোববার (৪ অক্টোবর) রাত ১২টার দিকে বিষয়টি নিশ্চিত করেন এনসিপির কুষ্টিয়া জেলা সদস্যসচিব সুলতান মারুফ তালহা। তিনি জানান, থানার গেটে তাদের অবরুদ্ধ করে রাখা হয়েছে। তবে পুলিশ এ বিষয়ে...
১৭ ঘন্টা আগে
চাঁদাবাজির অভিযোগে খিলক্ষেত থানা বিএনপির সাবেক সভাপতি গ্রেপ্তার
চাঁদাবাজির অভিযোগে খিলক্ষেত থানা বিএনপির সাবেক সভাপতি গ্রেপ্তার চাঁদাবাজির অভিযোগে খিলক্ষেত থানা বিএনপির প্রতিষ্ঠাকালীন সভাপতি ও সাবেক কাউন্সিলর প্রার্থী শাহিনুর আলম মারফতকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। রোববার (৪ অক্টোবর) এসআরবি-১-এর একটি দল তাকে গ্রেপ্তার করে। পরে তাকে খিলক্ষেত থানায় সোপর্দ করা হয়।শাহিনুর আলম মারফত খিলক্ষেত থানা বিএনপির প্রতিষ্ঠাকালীন সভাপতি
১ দিন আগে
কুষ্টিয়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর আবারও হামলা
কুষ্টিয়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর আবারও হামলার ঘটনা ঘটেছে। বিএনপি সরকারের সময়ে এটি নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর পঞ্চমবারের মতো হামলার ঘটনা বলে দাবি করা হয়েছে।নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতে হামলা, কুষ্টিয়ায় উত্তেজনা কুষ্টিয়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতে হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় গাড়িটি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে। হামলার ঘটনায়...
১ দিন আগে
