ডিসেম্বরে ফিরছে না সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা
দ্যা সিটি সিগন্যাল ডেক্স
ছবি: সংগৃহীত
বাংলাদেশের সঙ্গে স্থিতিশীল, ইতিবাচক ও সহযোগিতামূলক সম্পর্ক বজায় রাখতে ভারত আগ্রহী বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। তিনি বলেন, দুই দেশের পারস্পরিক উন্নয়ন, সমৃদ্ধি ও জনগণের কল্যাণকে সামনে রেখে ভবিষ্যৎ সম্পর্ক এগিয়ে নিতে চায় দিল্লি।
বুধবার (৭ অক্টোবর) দিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন জয়সওয়াল।
সম্প্রতি ঢাকায় এক অনুষ্ঠানে ভারতের সংবাদমাধ্যম দ্য হিন্দুকে দেওয়া এক সাক্ষাৎকারে বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের পরিকল্পনার ক্ষেত্রে বড় চ্যালেঞ্জ হলো ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার দলের নেতাকর্মীদের কর্মকাণ্ড।
বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ওই মন্তব্যকে ভারত কীভাবে দেখছে—ব্রিফিংয়ে এমন প্রশ্ন করা হলে জয়সওয়াল বলেন, বাংলাদেশের সঙ্গে ইতিবাচক, গঠনমূলক ও ভবিষ্যতমুখী সম্পর্ক গড়ে তোলাই ভারতের লক্ষ্য।
তিনি বলেন, এই সম্পর্কের ভিত্তি হবে দুই দেশের পারস্পরিক উন্নয়ন ও সমৃদ্ধি এবং এর কেন্দ্রে থাকবে জনগণের কল্যাণ। বাংলাদেশের কর্তৃপক্ষের সঙ্গে ভবিষ্যৎ আলোচনাতেও ভারত এই বিষয়গুলোকে সর্বোচ্চ গুরুত্ব দেবে।
এদিকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে প্রত্যর্পণের বিষয়ে জানতে চাইলে জয়সওয়াল বলেন, এ বিষয়টির সঙ্গে আইনগত প্রশ্ন জড়িত রয়েছে।
যুক্তরাজ্যের এমপিদের সংসদীয় সহযোগিতা জোরদারে ভূমিকা রাখার আহ্বান রাষ্ট্রপতির
বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে সংসদীয় সহযোগিতা আরও জোরদারে ভূমিকা রাখতে বাংলাদেশ সফররত ব্রিটিশ আইনপ্রণেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে বঙ্গভবনে বাংলাদেশবিষয়ক যুক্তরাজ্যের অল-পার্টি পার্লামেন্টারি গ্রুপের (এপিপিজি) প্রতিনিধিদলের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এ আহ্বান জানান।এপিপিজির চেয়ার ও ব্রিটিশ এমপি বাংলাদেশি বংশোদ্ভূত আফসানা বেগমের নেতৃত্বে প্রতিনিধিদলে ছিলেন...
৯ ঘন্টা আগে
তাইওয়ান ইস্যুতে যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি উত্তর কোরিয়ার
তাইওয়ানকে সামরিক সহায়তা ও অস্ত্র সরবরাহের কারণে যুক্তরাষ্ট্রের কঠোর সমালোচনা করেছে উত্তর কোরিয়া। দেশটির অভিযোগ, ওয়াশিংটনের এ ধরনের নীতি তাইওয়ান প্রণালিতে উত্তেজনা বাড়িয়ে আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা ক্ষতিগ্রস্ত করছে। মঙ্গলবার (৬ অক্টোবর) উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএনএ প্রকাশিত এক মন্তব্যে আন্তর্জাতিক বিষয়ক বিশ্লেষক কিম মিয়ং চোল এ অভিযোগ করেন। রয়টার্সের...
১ দিন আগে
ইমরান খানের মু/ক্তি/র দাবিতে ইসলামাবাদ/মুখী লং মার্চ
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির দাবিতে রাজধানী ইসলামাবাদের দিকে লং মার্চ শুরু করেছেন তার সমর্থকরা। ক্ষমতাসীন সরকারের সঙ্গে উত্তেজনা বাড়ার মধ্যেই সোমবার (৫ অক্টোবর) পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) এ কর্মসূচির বিষয়টি নিশ্চিত করেছে।রোববার খাইবার পাখতুনখোয়া প্রদেশ থেকে লং মার্চের যাত্রা শুরু হয়। বর্তমানে প্রদেশটিতে পিটিআই সরকার ক্ষমতায় রয়েছে। দলটির পক্ষ...
৩ দিন আগে
ইমরান খানের মুক্তির দাবিতে ইসলামাবাদমুখী লং মার্চ
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির দাবিতে রাজধানী ইসলামাবাদের দিকে লং মার্চ শুরু করেছেন তার সমর্থকরা। ক্ষমতাসীন সরকারের সঙ্গে উত্তেজনা বাড়ার মধ্যেই সোমবার (৫ অক্টোবর) পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) এ কর্মসূচির বিষয়টি নিশ্চিত করেছে। রোববার খাইবার পাখতুনখোয়া প্রদেশ থেকে লং মার্চের যাত্রা শুরু হয়। বর্তমানে প্রদেশটিতে পিটিআই সরকার ক্ষমতায় রয়েছে। দলটির পক্ষ...
৩ দিন আগে
