ছাত্রদল-ছাত্রশিবির উত্তেজনায় কেসি কলেজে শিক্ষা কার্যক্রম বন্ধ
দ্যা সিটি সিগন্যাল ডেক্স
ঝিনাইদহ সরকারি কেশব চন্দ্র (কেসি) কলেজে ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে উত্তেজনার পর বৃহস্পতিবার (৮ অক্টোবর) সব ধরনের শিক্ষা কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে কলেজ কর্তৃপক্ষ। একই সঙ্গে অনির্দিষ্টকালের জন্য ক্যাম্পাসে সব ধরনের রাজনৈতিক কর্মসূচি নিষিদ্ধ করা হয়েছে।
বুধবার একাডেমিক কাউন্সিলের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। কলেজের অধ্যক্ষ অধ্যাপক মাসরুর উল আলম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটতে পারে—এমন আশঙ্কায় ক্যাম্পাসে সব ধরনের সভা, সমাবেশ ও রাজনৈতিক কর্মসূচি অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে। শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে ৮ অক্টোবর সব ধরনের শিক্ষা কার্যক্রমও বন্ধ থাকবে।
ফেসবুক পোস্ট ঘিরে উত্তেজনা
কলেজ প্রশাসন সূত্রে জানা গেছে, গত ৫ অক্টোবর দুপুরে ফেসবুকে একটি পোস্ট দেওয়াকে কেন্দ্র করে ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে উত্তেজনা তৈরি হয়। এ সময় দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনাও ঘটে। পরে শহরে পাল্টাপাল্টি মিছিল করে ছাত্রদল ও ছাত্রশিবির।
এদিকে বৃহস্পতিবার সকালে কলেজ ক্যাম্পাসে ছাত্রশিবিরের উদ্যোগে একটি সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজনের কথা ছিল। তবে ক্যাম্পাসে রাজনৈতিক কর্মসূচি নিষিদ্ধ করায় অনুষ্ঠানটি সেখানে হওয়ার সম্ভাবনা নেই।
কেসি কলেজ শাখা ছাত্রশিবিরের সভাপতি শাহরিয়ার মাহবুব ইসলাম বলেন, বৃহস্পতিবার সকালে অনুষ্ঠানটি হওয়ার কথা ছিল এবং এ জন্য অতিথিদের দাওয়াত দেওয়া হয়েছে। এর মধ্যে ৫ অক্টোবর ছাত্রদলের সঙ্গে ঝামেলা হয়। এ ঘটনায় কলেজ প্রশাসন বিজ্ঞপ্তি দিয়েছে।
ছাত্রদলের অভিযোগ
কেসি কলেজ শাখা ছাত্রদলের সভাপতি বাবর আলী মাহফুজের দাবি, ছাত্রশিবিরের এক কর্মী প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে কটূক্তি করে ফেসবুকে পোস্ট দেন। ছাত্রদলের পক্ষ থেকে ছাত্রশিবিরের নেতাদের পোস্টটি মুছে ফেলতে বলা হলে বিষয়টি নিয়ে বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে উত্তেজনা দেখা দেয়।
এ বিষয়ে কলেজ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের বক্তব্য পাওয়া যায়নি।
ওয়েলফেয়ার পলিটিক্সে অন্যায়কারীর পতনের নজির দেখাল জামায়াত
রাজনীতিতে জনকল্যাণমূলক কর্মকাণ্ডের মাধ্যমে সামাজিক ও রাজনৈতিক প্রভাব তৈরির একটি উদাহরণ তৈরি করেছে জামায়াতে ইসলামী—এমন মন্তব্য উঠে এসেছে একটি রাজনৈতিক বিশ্লেষণে। সেখানে দাবি করা হয়েছে, একটি পক্ষ যেখানে ক্ষয়ক্ষতি করেছে, সেখানে অন্য একটি পক্ষ পুনর্নির্মাণে আর্থিক সহায়তা দিয়েছে। এর পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট ক্ষমতাসীন দলের একজন সংসদ সদস্যকে পদত্যাগের নির্দেশ দেওয়ার ঘটনাও...
১ দিন আগে
৩ দফা দাবিতে বাংলাবান্ধা থেকে ইনকিলাব মঞ্চের ‘মার্চ ফর ইনসাফ’ শুরু
শহীদ শরিফ ওসমান হাদী হত্যার বিচার দ্রুত সম্পন্ন, জুলাই সনদ বাস্তবায়নসহ তিন দফা দাবিতে ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচি শুরু করেছে ইনকিলাব মঞ্চ। বুধবার দুপুরে পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দরের জিরো পয়েন্ট থেকে পদযাত্রার মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়।কর্মসূচির শুরুতে বাংলাবান্ধা জিরো পয়েন্টে অবস্থান নিয়ে দোয়া ও মোনাজাত করেন সংগঠনটির নেতা-কর্মীরা। পরে সেখান...
১ দিন আগে
শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা, আওয়ামী লীগে প্রস্তুতি
কার্যক্রম নিষিদ্ধঘোষিত দল বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ডিসেম্বর দেশে ফেরার ঘোষণা দিয়েছেন। তার এ ঘোষণার পর দলটির কেন্দ্র থেকে তৃণমূল পর্যায়ে নড়েচড়ে বসেছেন নেতাকর্মীরা। দেশে ফেরার সম্ভাবনাকে সামনে রেখে আওয়ামী লীগের ভেতরে চলছে নানা ধরনের প্রস্তুতি। মাঠে দৃশ্যমান তৎপরতা না থাকলেও ভার্চুয়াল প্ল্যাটফর্মে সাংগঠনিক দায়িত্ব...
২ দিন আগে
গুন্ডা মি করে রাজনীতি বাঁচাতে পারবেন না ফুয়াদ
নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার ঘটনা বন্ধ হওয়া দরকার বলে মন্তব্য করেছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। তিনি বলেন, ‘গুন্ডামি করে রাজনীতি বাঁচাতে পারবেন না।’সোমবার (৫ সেপ্টেম্বর) রাজধানীর জাতীয় প্রেসক্লাবে ইনকিলাব মঞ্চ আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে তিনি এসব কথা বলেন।স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করার...
৩ দিন আগে
