চাঁদা না পেয়ে মাছের খামারে বিষ, ৫০ কাঁদি কলা কেটে নিলেন বিএনপি নেতা
দ্যা সিটি সিগন্যাল ডেক্স
ছবি: সংগৃহীত
রাজবাড়ীর পাংশায় চাঁদা দাবি ও জমি সংক্রান্ত বিরোধের জেরে সিঙ্গাপুরফেরত এক প্রবাসীর মাছের খামারে বিষ প্রয়োগ, ভাঙচুর ও পুকুরপাড়ের প্রায় ৫০ কাঁদি কলা কেটে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় করা মামলায় পাংশা উপজেলার ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক কালাম মন্ডলকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (৬ অক্টোবর) গভীর রাতে উপজেলার যশাই ইউনিয়নের নিভাকেষ্টপুর গ্রামের প্রবাসী আসাদ মন্ডলের মাছের খামারে বিষ প্রয়োগ করা হয় বলে অভিযোগ। ভুক্তভোগী পরিবারের দাবি, এতে পুকুরের প্রায় ৫ থেকে ৬ লাখ টাকা মূল্যের মাছ মরে ভেসে ওঠে।
আসাদ মন্ডল জানান, প্রায় ১৬-১৭ বছর সিঙ্গাপুরে শ্রম দিয়ে উপার্জিত অর্থ দিয়ে তিনি এলাকায় মাছের খামার গড়ে তুলেছেন। সম্প্রতি যশাই ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল মান্নান প্রামাণিক ও সাধারণ সম্পাদক কালাম মন্ডল তার কাছে চাঁদা দাবি করে আসছিলেন বলে অভিযোগ করেন তিনি।
আসাদের দাবি, চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তাকে বিভিন্নভাবে হয়রানি করা হয়। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার সকালে বহিরাগত লোকজন নিয়ে তার মাছের খামারে প্রবেশ করে সীমানাপ্রাচীর ভাঙচুর এবং পুকুরপাড়ের প্রায় ৫০ কাঁদি কলা কেটে নিয়ে যাওয়া হয়।
তিনি জানান, বিষয়টি পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। তবে হামলাকারীরা যাওয়ার সময় তাকে দেখে নেওয়ার হুমকি দেয়। পরে রাতে কোনো একসময় পুকুরে বিষ প্রয়োগ করা হয় বলে অভিযোগ করেন তিনি।
আসাদের চাচাতো ভাই রফিক মন্ডল অভিযোগ করেন, আব্দুল মান্নান প্রামাণিক ও কালাম মন্ডল লোকজন নিয়ে অস্ত্রসহ তার ভাইয়ের পুকুরে প্রবেশ করে ভাঙচুর চালান। পরে বাড়িতেও গিয়ে হুমকি দেওয়া হয়। সকালে পুকুরে মাছ মরে ভেসে থাকতে দেখা যায়।
আসাদের বাবা মোহাম্মদ আলী মন্ডল বলেন, দীর্ঘদিন ধরে কালাম মন্ডল তাদের বিভিন্নভাবে হয়রানি করে আসছেন। বিভিন্ন সময়ে চাঁদা দাবি করা হয়েছে। মঙ্গলবারও চাঁদা দাবি করা হয় এবং তা দিতে অস্বীকৃতি জানালে মাছ মেরে ফেলার হুমকি দেওয়া হয় বলে অভিযোগ করেন তিনি।
পাংশা মডেল থানার পরিদর্শক (তদন্ত) সঞ্জয় কুমার ঘোষ বলেন, পুকুরের চারপাশে থাকা তারকাঁটার বেড়া ও প্রাচীর ভাঙচুর করা হয়েছে। একই রাতে ওই পুকুরের মাছ নিধন করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘটনার সত্যতা পায়।
তিনি আরও বলেন, ভুক্তভোগীর লিখিত অভিযোগ ও প্রাথমিক তথ্যের ভিত্তিতে কালাম মন্ডলকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে। এ ঘটনায় আইনি কার্যক্রম চলমান রয়েছে।
মেয়ে সেজে ইতালি প্রবাসীর সঙ্গে প্রেম, বাবাকে নিয়ে লাখ লাখ টাকা হাতানোর অভিযোগ
নাটোরের লালপুরে সামাজিক যোগাযোগমাধ্যমে ‘সুমাইয়া আক্তার’ নামে ভুয়া পরিচয় তৈরি করে এক ইতালি প্রবাসীর সঙ্গে প্রেম ও বিয়ের সম্পর্ক গড়ে তোলার অভিযোগ উঠেছে এক তরুণের বিরুদ্ধে। পরে কথিত ওই তরুণীর বাবা পরিচয়ে নিজের বাবাকেও প্রবাসীর সঙ্গে কথা বলিয়ে বিভিন্ন অজুহাতে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে বাবা-ছেলের বিরুদ্ধে। এ ঘটনায়...
১৭ ঘন্টা আগে
মুন্সিগঞ্জে কাজিকে তুলে নিয়ে ২ লাখ টাকা চাঁদা আদায়ের অভিযোগ, যুবদল নেতা গ্রেপ্তার
মুন্সিগঞ্জে বাসা থেকে এক কাজিকে তুলে নিয়ে দুই লাখ টাকা চাঁদা আদায়ের অভিযোগ উঠেছে সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রাজিব হোসেনের বিরুদ্ধে। এ ঘটনায় মামলা হওয়ার পর রাজিব হোসেনসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। একই সঙ্গে চাঁদাবাজির দুই লাখ টাকাও উদ্ধার করা হয়েছে। ভুক্তভোগী কাজির নাম মো. হাবিবুর রহমান (৫২)। তিনি মুন্সিগঞ্জ...
২ দিন আগে
রামপুরায় গুলিতে আমির হোসেন নিহত, ট্রাইব্যুনালে স্ত্রীর সাক্ষ্য
২০২৪ সালের ১৯ জুলাই জুমার নামাজের পর আন্দোলনে যোগ দিয়েছিলেন আমির হোসেন। আন্দোলনের একপর্যায়ে রাজধানীর রামপুরার একরামুন্নেছা স্কুলের সামনে পৌঁছালে গুলিবিদ্ধ হন তিনি। একটি গুলি তার মাথার পেছন দিক দিয়ে ঢুকে চোয়াল দিয়ে বেরিয়ে যায়। পরে হাসপাতালে নেওয়ার পথে সড়কেই তার মৃত্যু হয় বলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জানিয়েছেন তার স্ত্রী।সোমবার...
৩ দিন আগে
কামরুল-মেননের মামলায় আজ পঞ্চম সাক্ষীর সাক্ষ্য
জুলাই গণ-অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কামরুল ইসলাম ও ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননের বিরুদ্ধে আজ পঞ্চম সাক্ষীর সাক্ষ্যগ্রহণ হবে। সোমবার (৫ অক্টোবর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন বিচারিক প্যানেলে এ সাক্ষ্যগ্রহণ হওয়ার কথা রয়েছে।এদিন রাষ্ট্রপক্ষের পঞ্চম সাক্ষী
৩ দিন আগে
