মুন্সিগঞ্জে কাজিকে তুলে নিয়ে ২ লাখ টাকা চাঁদা আদায়ের অভিযোগ, যুবদল নেতা গ্রেপ্তার
দ্যা সিটি সিগন্যাল ডেক্স
ছবি: সংগৃহীত
মুন্সিগঞ্জে বাসা থেকে এক কাজিকে তুলে নিয়ে দুই লাখ টাকা চাঁদা আদায়ের অভিযোগ উঠেছে সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রাজিব হোসেনের বিরুদ্ধে। এ ঘটনায় মামলা হওয়ার পর রাজিব হোসেনসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। একই সঙ্গে চাঁদাবাজির দুই লাখ টাকাও উদ্ধার করা হয়েছে।
ভুক্তভোগী কাজির নাম মো. হাবিবুর রহমান (৫২)। তিনি মুন্সিগঞ্জ শহরের কাটাখালী এলাকায় বসবাস করেন। সোমবার (৫ অক্টোবর) বেলা দুইটার দিকে রাজিব হোসেনের নেতৃত্বে কয়েকজন তাকে বাসা থেকে তুলে নিয়ে দুই লাখ টাকা চাঁদা আদায় করেন বলে অভিযোগ করা হয়েছে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তসলিমউদ্দিন জানান, এ ঘটনায় রাজিব হোসেনসহ তিনজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও চার-পাঁচজনকে আসামি করে সোমবার দিবাগত রাত ১২টার পর মামলা হয়েছে। গ্রেপ্তার দুজনকে মঙ্গলবার আদালতে হাজির করা হলে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।
মামলার এজাহারে হাবিবুর রহমান অভিযোগ করেন, সোমবার দুপুরে তিনি কাটাখালী এলাকার বাসায় ছিলেন। এ সময় রাজিব হোসেন, তার বন্ধু স্বপনসহ কয়েকজন তিনটি মোটরসাইকেলে করে তার বাসায় আসেন। বিয়ে পড়ানোর কথা বলে তাকে প্রথমে কাটাখালীতে তার কার্যালয়ে এবং পরে জোর করে শহরের অদূরে মুক্তারপুর এলাকায় নিয়ে যাওয়া হয়।
অভিযোগে বলা হয়, সেখানে তাকে একটি কক্ষে আটকে রেখে দুই লাখ টাকা চাঁদা দাবি করা হয়। টাকা না দিলে কাজির লাইসেন্স বাতিল এবং প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়া হয়। প্রাণভয়ে তিনি টাকা দিতে রাজি হন। পরে তাকে মুন্সিগঞ্জ কাঁচারিবাজারের অগ্রণী ব্যাংক পিএলসি শাখায় নিয়ে তার হিসাব থেকে দুই লাখ টাকা তোলা হয়। তার স্ত্রী নাসিমা বেগমের উপস্থিতিতে আসামিদের টাকা দেওয়ার পর তাকে ছেড়ে দেওয়া হয়।
হাবিবুর রহমানের ছেলে সাংবাদিক নাহিদ হাসান বলেন, ভয়ে তার বাবা প্রথমে বিষয়টি তাকে জানাতে চাননি। রাত ১০টার দিকে ঘটনা জানার পর তিনি মুন্সিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য কামরুজ্জামানকে বিষয়টি জানান। পরে সংসদ সদস্যের পরামর্শে বাবাকে নিয়ে থানায় যান। কিছুক্ষণ পর রাজিব হোসেন থানায় এসে দুই লাখ টাকা নেওয়ার বিষয়টি স্বীকার করেন। পরে ওসির সহযোগিতায় টাকা উদ্ধার করা হয়।
নাহিদ হাসান আরও অভিযোগ করেন, টাকা ফেরত দেওয়ার পর বিষয়টি মীমাংসা করার জন্য তাদের ওপর চাপ দেওয়া হয়। মামলা করলে পরিবার বিপদে পড়তে পারে বলেও ভয় দেখানো হয়েছিল বলে দাবি করেন তিনি। ঘটনায় জড়িত সবাইকে এবং তাদের আশ্রয়-প্রশ্রয়দাতাদের আইনের আওতায় আনার দাবি জানান তিনি।
এদিকে, ঘটনার পর রাজিব হোসেনকে প্রাথমিক সদস্যপদসহ দল থেকে বহিষ্কার করেছে যুবদল। মঙ্গলবার দুপুরে যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, নৈতিক স্খলনজনিত অপরাধে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগে রাজিবকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
রামপুরায় গুলিতে আমির হোসেন নিহত, ট্রাইব্যুনালে স্ত্রীর সাক্ষ্য
২০২৪ সালের ১৯ জুলাই জুমার নামাজের পর আন্দোলনে যোগ দিয়েছিলেন আমির হোসেন। আন্দোলনের একপর্যায়ে রাজধানীর রামপুরার একরামুন্নেছা স্কুলের সামনে পৌঁছালে গুলিবিদ্ধ হন তিনি। একটি গুলি তার মাথার পেছন দিক দিয়ে ঢুকে চোয়াল দিয়ে বেরিয়ে যায়। পরে হাসপাতালে নেওয়ার পথে সড়কেই তার মৃত্যু হয় বলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জানিয়েছেন তার স্ত্রী।সোমবার...
১ দিন আগে
কামরুল-মেননের মামলায় আজ পঞ্চম সাক্ষীর সাক্ষ্য
জুলাই গণ-অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কামরুল ইসলাম ও ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননের বিরুদ্ধে আজ পঞ্চম সাক্ষীর সাক্ষ্যগ্রহণ হবে। সোমবার (৫ অক্টোবর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন বিচারিক প্যানেলে এ সাক্ষ্যগ্রহণ হওয়ার কথা রয়েছে।এদিন রাষ্ট্রপক্ষের পঞ্চম সাক্ষী
১ দিন আগে
গাজীপুরে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার বিরুদ্ধে মিছিল-নাশকতায় অর্থায়নের অভিযোগ
গাজীপুরের কাপাসিয়ায় নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ ছাত্রলীগের এক নেতার বিরুদ্ধে বিভিন্ন এলাকায় মিছিল ও নাশকতার পরিকল্পনায় অর্থায়ন এবং সহযোগিতার অভিযোগ উঠেছে। অভিযুক্ত ওই নেতার নাম মেহেদী হাসান জনি। স্থানীয়দের দাবি, তিনি শহীদ তাজউদ্দীন আহমদ সরকারি কলেজ শাখা ছাত্রলীগ নেতা হিসেবে এলাকায় পরিচিত ছিলেন।তার ব্যাক্তিগত ফেসবুক আইডি থেকে প্রাপ্ত একটি পোস্টার ও...
২ দিন আগে
যশোরে মহিলা লীগ নেত্রীসহ তিনজন আটক
যশোর জেলা মহিলা লীগের সাংগঠনিক সম্পাদক ফেরদৌসী বেগম সুন্দরীসহ তিনজনকে আটক করেছে পুলিশ। শুক্রবার (২ অক্টোবর) পৃথক তিনটি নাশকতার মামলায় তাদের আটক দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) জিএম ইমরান হোসেন রাজু জানান, গত ২৮ আগস্ট সন্ধ্যা ৭টার দিকে নিউমার্কেট থেকে পালবাড়ি মোড়ের মধ্যবর্তী সড়কে কার্যক্রম নিষিদ্ধ...
২ দিন আগে
