সারাদেশ

ঝিনাইদহে ঘর থেকে তরুণীর ঝুলন্ত মরাদেহ উদ্ধার, হত্যার অভিযোগ

অনলাইন ডেস্ক

৪ ঘন্টা আগে


ঝিনাইদহে ঘর থেকে তরুণীর ঝুলন্ত মরাদেহ উদ্ধার, হত্যার অভিযোগ

ছবি: সংগৃহীত


ঝিনাইদহ শহরের কোরাপাড়ায় শিখা (২২) নামে এক তরুণীর রহস্যজনক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৬ অক্টোবর) রাতে কোরাপাড়া গ্রামের একটি ঘর থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের সদস্য ও প্রতিবেশীদের দাবি, শিখাকে হত্যার পর গলায় ওড়না পেঁচিয়ে ঝুলিয়ে রাখা হয়ে থাকতে পারে।

শিখা ঝিনাইদহ সদর উপজেলার সাধুহাটী ইউনিয়নের শহিদুল ইসলামের মেয়ে। তিনি এক সন্তানের জননী।

স্থানীয়দের অভিযোগ, কোরাপাড়া গ্রামের হাকিম মেম্বারের ছেলে মুকুলের সঙ্গে শিখার পরিচয় ছিল। রোববার (৪ অক্টোবর) রাতে মুকুল শিখাকে তার বাড়িতে নিয়ে আসেন। পরে সেখানে একটি কক্ষ সাজানো হয়। দুই দিন পর ওই কক্ষের আড়ার সঙ্গে শিখার মরদেহ ঝুলতে দেখা যায়।

প্রতিবেশীদের ভাষ্য, শিখা মুকুলকে মামা পরিচয় দিয়ে তার বাড়িতে উঠেছিলেন। তবে তাদের মধ্যে কোনো আত্মীয়তার সম্পর্ক ছিল না। ঢাকায় যাওয়ার পথে বাসে তাদের পরিচয় হয়। পরে মুকুল বিয়ের প্রলোভন দেখিয়ে শিখাকে নিজের বাড়িতে নিয়ে আসেন বলে স্থানীয়দের দাবি। বাড়িতে আসার পর বিয়ে নিয়ে তাদের মধ্যে কথা-কাটাকাটি হয়। এর পরই এ ঘটনা ঘটে থাকতে পারে বলে ধারণা করছেন তারা।

শিখার বাবা শহিদুল ইসলাম জানান, মেয়ের সঙ্গে তার নিয়মিত যোগাযোগ ছিল না। মাঝেমধ্যে মোবাইল ফোনে কথা হতো। পারিবারিক নানা কারণে মেয়ের সঙ্গে তার দূরত্ব তৈরি হয়েছিল। তবে মেয়েকে হত্যা করা হয়ে থাকতে পারে বলে আশঙ্কা করছেন তিনি।

শিখার মামা তরিকুল ইসলাম বলেন, মরদেহ উদ্ধারের পর মুকুল দাবি করেছেন, তিনি শিখাকে চেনেন না। অথচ তার ঘর থেকেই শিখার মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহ উদ্ধারের সময় শিখার পরনের পোশাক ছেঁড়া ছিল বলেও দাবি করেন তিনি। পুলিশ ঘটনাস্থলে গেলে মুকুল পালিয়ে যান বলেও জানান তরিকুল।

তিনি আরও বলেন, ঢাকা থেকে আসার পর মুকুল ফোন করে শিখাকে তার বাড়িতে ডেকে নেন। দুজনের মোবাইল ফোনের কললিস্ট যাচাই করলে ঘটনার প্রকৃত কারণ বের হয়ে আসতে পারে বলে মনে করেন তিনি।

ঝিনাইদহ সদর থানার তদন্তকারী কর্মকর্তা এসআই রোকনুজ্জামান বলেন, ঘরের দরজা ভেঙে শিখার মরদেহ উদ্ধার করা হয়েছে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 


শিশুকে ঘুম পাড়াতে সমস্যা হলে যা করবেন
শিশুকে ঘুম পাড়াতে সমস্যা হলে যা করবেন

শিশুকে ঘুম পাড়ানো অনেক অভিভাবকের কাছেই কঠিন কাজ। বিশেষ করে রাতে শিশু ঘুমাতে না চাইলে দুশ্চিন্তায় পড়েন বাবা-মা। তবে শিশু বিশেষজ্ঞরা বলছেন, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে শিশুর ঘুমের সময় ও ধরনেও পরিবর্তন আসে। শিশুর দৈনন্দিন খাদ্যাভ্যাস, খেলাধুলা, টয়লেটের অভ্যাস এবং ঘুমের পরিবেশ—সবকিছুর ওপরই এর প্রভাব পড়ে।শিশু বিশেষজ্ঞ ডা. মিজানুর রহমান...

৩ ঘন্টা আগে


সন্ধ্যা থেকে বাড়ছে অটোগ্যাসের দাম লিটারে  প্রায় ১২ টাকা বাড়ল অটোগ্যাসের দাম
সন্ধ্যা থেকে বাড়ছে অটোগ্যাসের দাম লিটারে প্রায় ১২ টাকা বাড়ল অটোগ্যাসের দাম

যানবাহনে ব্যবহৃত অটোগ্যাসের দাম লিটারে প্রায় ১২ টাকা বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। ৭৩ টাকা ৯ পয়সা থেকে বাড়িয়ে অটোগ্যাসের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ৮৪ টাকা ৬২ পয়সা। রোববার (৪ অক্টোবর) বিকেলে এক বিজ্ঞপ্তিতে অটোগ্যাস ও এলপিজি সিলিন্ডারের নতুন দাম ঘোষণা করে বিইআরসি। নতুন নির্ধারিত দাম রোববার সন্ধ্যা ৬টা

২ দিন আগে


ধ্বংসপ্রাপ্ত অর্থনীতি পেয়েছে বর্তমান সরকার: শামা ওবায়েদ
ধ্বংসপ্রাপ্ত অর্থনীতি পেয়েছে বর্তমান সরকার: শামা ওবায়েদ

বিগত ১৭ বছর ধরে স্বৈরাচারী সরকার দেশের সামগ্রিক অর্থনীতিকে ধ্বংসের দ্বারপ্রান্তে রেখে গেছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি বলেন, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর উত্তরাধিকার সূত্রে সেই ধ্বংসপ্রাপ্ত অর্থনীতি পেয়েছে। তবে প্রধানমন্ত্রীর গতিশীল নেতৃত্বে প্রতিটি মন্ত্রণালয় নিরলসভাবে কাজ করে দেশকে টেকসই ও ইতিবাচক অর্থনৈতিক ধারায় এগিয়ে...

২ দিন আগে


মোরেলগঞ্জে দুই মোটরসাইকেল-নসিমনের সংঘর্ষে নিহত ৩
মোরেলগঞ্জে দুই মোটরসাইকেল-নসিমনের সংঘর্ষে নিহত ৩

বাগেরহাটের মোরেলগঞ্জে দুই মোটরসাইকেল ও ডাববাহী নসিমনের ত্রিমুখী সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ছয়জন। শনিবার (৩ অক্টোবর) রাতে সাইনবোর্ড-বগী আঞ্চলিক মহাসড়কের মোরেলগঞ্জ উপজেলার দোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন—মোরেলগঞ্জ উপজেলার কালিকাবাড়ি এলাকার বাবুল মোল্লার ছেলে লিমন মোল্লা (২৪), দোনা গ্রামের নজরুল ইসলামের ছেলে মো.

৩ দিন আগে

Dr.Mahfuzul Alom