জাতীয়

ঝিনাইদহে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্যে জুতার মালা, যুবক গ্রেপ্তার

অনলাইন ডেস্ক

৪ ঘন্টা আগে


ঝিনাইদহে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্যে জুতার মালা, যুবক গ্রেপ্তার

ছবি: সংগৃহীত


ঝিনাইদহ শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় মহাসড়কের সড়কদ্বীপে নির্মাণাধীন বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের অসম্পূর্ণ ভাস্কর্যে জুতার মালা ঝুলিয়ে অবমাননার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আব্দুর রহমান সম্রাট নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুরে ভাস্কর্যের মাথায় রশি দিয়ে বাঁধা জুতার মালার ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে জেলাজুড়ে ব্যাপক ক্ষোভ ও নিন্দার সৃষ্টি হয়। খবর পেয়ে জেলা মুক্তিযোদ্ধা সংসদের প্রতিনিধিরা ঘটনাস্থলে গিয়ে ভাস্কর্য থেকে জুতার মালাটি অপসারণ করেন।

স্থানীয়রা জানান, দুপুরে কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকার সড়কদ্বীপে স্থাপিত বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের সাদা রঙের অসম্পূর্ণ ভাস্কর্যের মাথায় জুতার মালা ঝুলতে দেখা যায়। পরে পথচারীরা বিষয়টি মুঠোফোনে ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেন। এতে বীর মুক্তিযোদ্ধা ও সচেতন নাগরিকদের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দেয়।

ঘটনার পর মঙ্গলবার সন্ধ্যায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জরুরি সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মো. নোমান হোসেনের সভাপতিত্বে সভায় জেলা পুলিশ সুপার মিঞা মোহাম্মদ আশিস বিন হাছান, জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট এমএ মজিদ, জেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা কামালুজ্জামান কামাল, ঝিনাইদহ প্রেস ক্লাবের সভাপতি আসিফ ইকবাল মাখন, বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাগ্নেসহ স্থানীয় সুশীল সমাজ ও বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সভায় ঘটনার তদন্তে একটি কমিটি গঠন করা হয়। একই সঙ্গে জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়।

জেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা কামালুজ্জামান কামাল বলেন, খবর পাওয়ার পরপরই লোক পাঠিয়ে ভাস্কর্য থেকে অবমাননাকর বস্তুটি সরিয়ে নেওয়া হয়েছে। বীরশ্রেষ্ঠের প্রতি এমন আচরণ অত্যন্ত নিন্দনীয়। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

ঝিনাইদহের পুলিশ সুপার মিঞা মোহাম্মদ আশিস বিন হাছান বলেন, ঘটনার পর জেলা পুলিশের একাধিক বিশেষ টিম ও গোয়েন্দা শাখা কাজ শুরু করেছে। প্রাথমিক তদন্তে কিছু গুরুত্বপূর্ণ ক্লু পাওয়া গেছে। দ্রুত দুষ্কৃতকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

জেলা প্রশাসক মো. নোমান হোসেন বলেন, মুক্তিযুদ্ধের স্মারক ও বীরশ্রেষ্ঠের প্রতি এমন অবমাননা কোনোভাবেই বরদাশত করা হবে না। ঘটনার সঙ্গে জড়িত যে-ই হোক, তদন্তের মাধ্যমে শনাক্ত করে তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ ঘটনায় হামদহ এলাকা থেকে আব্দুর রহমান সম্রাট নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনার সঙ্গে তার সম্পৃক্ততা ও অন্য কেউ জড়িত কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।


উন্নত জাতি গড়তে শিক্ষাব্যবস্থায় অবহেলা নয়: মঈন খান
উন্নত জাতি গড়তে শিক্ষাব্যবস্থায় অবহেলা নয়: মঈন খান

দেশকে উন্নত জাতি হিসেবে গড়ে তুলতে হলে শিক্ষাব্যবস্থা নিয়ে কোনো ধরনের অবহেলা করা যাবে না বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খান। মঙ্গলবার (৬ অক্টোবর) সন্ধ্যায় নরসিংদীর পলাশ উপজেলা মাল্টিপারপাস অডিটোরিয়ামে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।মন্ত্রী

৪ ঘন্টা আগে


তুরস্কের সম্মেলনে যোগ দিতে কাল ঢাকা ছাড়বেন ডা. শফিকুর রহমান
তুরস্কের সম্মেলনে যোগ দিতে কাল ঢাকা ছাড়বেন ডা. শফিকুর রহমান

তুরস্কের ইস্তাম্বুল বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিতব্য ‘সেকেন্ড ইন্টারন্যাশনাল কনফারেন্স অন বাংলাদেশ স্টাডিজ’-এ প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপি। মঙ্গলবার (৬ অক্টোবর) জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় প্রচার বিভাগ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।‘বাংলাদেশ ২.০-এর সংস্কারের বহুমাত্রিক দৃষ্টিভঙ্গি এবং তুরস্ক-বাংলাদেশের সহযোগিতার নতুন

৭ ঘন্টা আগে


জয়পুরহাটে বিএসএফের পুশইন চেষ্টা ৩ যুবককে ভারতে ফেরত পাঠাল বিজিবি
জয়পুরহাটে বিএসএফের পুশইন চেষ্টা ৩ যুবককে ভারতে ফেরত পাঠাল বিজিবি

জয়পুরহাট সদর উপজেলার পশ্চিম রামকৃষ্ণপুর সীমান্ত দিয়ে তিন যুবককে বাংলাদেশে ঠেলে পাঠিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে স্থানীয়দের সহায়তায় তাদের উদ্ধার করে পুনরায় ভারতে ফেরত পাঠিয়েছে বিজিবি । আজ মঙ্গলবার ভোর সাড়ে পাঁচটার দিকে ২৭৬ নম্বর মূল পিলার দিয়ে ওই তিন যুবককে পুশইন করে বিএসএফ। পরে তারা সীমান্ত থেকে প্রায় দুই

৭ ঘন্টা আগে


বাংলাদেশ-ইন্দোনেশিয়া সম্পর্ক কৌশলগত অংশীদারত্বে নিতে আগ্রহ
বাংলাদেশ-ইন্দোনেশিয়া সম্পর্ক কৌশলগত অংশীদারত্বে নিতে আগ্রহ

বাংলাদেশ ও ইন্দোনেশিয়ার মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ককে দীর্ঘমেয়াদি কৌশলগত অংশীদারত্বে উন্নীত করতে আগ্রহ প্রকাশ করেছে দুই দেশ। একই সঙ্গে সম্পর্ক আরও গভীর করতে আগামী পাঁচ থেকে ১০ বছরে অগ্রাধিকারভিত্তিক যৌথ প্রকল্প গ্রহণের প্রস্তাব দিয়েছে ইন্দোনেশিয়া।মঙ্গলবার (৬ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে বৈঠক করেন ইন্দোনেশিয়ার পররাষ্ট্র উপমন্ত্রী আনিস মাত্তা।...

৮ ঘন্টা আগে

Dr.Mahfuzul Alom