জাতীয়

উন্নত জাতি গড়তে শিক্ষাব্যবস্থায় অবহেলা নয়: মঈন খান

অনলাইন ডেস্ক

৪ ঘন্টা আগে


উন্নত জাতি গড়তে শিক্ষাব্যবস্থায় অবহেলা নয়: মঈন খান

ছবি: সংগৃহীত


দেশকে উন্নত জাতি হিসেবে গড়ে তুলতে হলে শিক্ষাব্যবস্থা নিয়ে কোনো ধরনের অবহেলা করা যাবে না বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খান।

 

মঙ্গলবার (৬ অক্টোবর) সন্ধ্যায় নরসিংদীর পলাশ উপজেলা মাল্টিপারপাস অডিটোরিয়ামে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, অনেকেই মনে করেন, আধুনিক অস্ত্র ও গোলাবারুদের কারণে যুক্তরাষ্ট্র বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশ হিসেবে পরিচিতি পেয়েছে। তবে বাস্তবে দেশটির শিক্ষাব্যবস্থাকে সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যাওয়ার কারণেই তারা বিশ্বে শক্তিশালী অবস্থান তৈরি করেছে।

তিনি বলেন, একটি দেশকে শক্তিশালী ও উন্নত পর্যায়ে নিয়ে যেতে শিক্ষকদের ভূমিকা অপরিসীম। তরুণ সমাজকে সঠিক শিক্ষায় শিক্ষিত করে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার কঠিন চ্যালেঞ্জ শিক্ষকদের গ্রহণ করতে হবে।

আলোচনা সভায় পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসতিয়াক আহমেদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন খান ফাউন্ডেশন ও দি মিলেনিয়াম ইউনিভার্সিটির চেয়ারপারসন অ্যাডভোকেট রোখসানা খন্দকার।

এ ছাড়া বক্তব্য দেন জেলা পরিষদের প্রশাসক তোফাজ্জল হোসেন মাস্টার, পলাশ উপজেলা শিক্ষক সমিতির সভাপতি সুলতান উদ্দিনসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।


ঝিনাইদহে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্যে জুতার মালা, যুবক গ্রেপ্তার
ঝিনাইদহে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্যে জুতার মালা, যুবক গ্রেপ্তার

ঝিনাইদহ শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় মহাসড়কের সড়কদ্বীপে নির্মাণাধীন বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের অসম্পূর্ণ ভাস্কর্যে জুতার মালা ঝুলিয়ে অবমাননার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আব্দুর রহমান সম্রাট নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুরে ভাস্কর্যের মাথায় রশি দিয়ে বাঁধা জুতার মালার ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে জেলাজুড়ে ব্যাপক ক্ষোভ ও...

৪ ঘন্টা আগে


তুরস্কের সম্মেলনে যোগ দিতে কাল ঢাকা ছাড়বেন ডা. শফিকুর রহমান
তুরস্কের সম্মেলনে যোগ দিতে কাল ঢাকা ছাড়বেন ডা. শফিকুর রহমান

তুরস্কের ইস্তাম্বুল বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিতব্য ‘সেকেন্ড ইন্টারন্যাশনাল কনফারেন্স অন বাংলাদেশ স্টাডিজ’-এ প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপি। মঙ্গলবার (৬ অক্টোবর) জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় প্রচার বিভাগ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।‘বাংলাদেশ ২.০-এর সংস্কারের বহুমাত্রিক দৃষ্টিভঙ্গি এবং তুরস্ক-বাংলাদেশের সহযোগিতার নতুন

৭ ঘন্টা আগে


জয়পুরহাটে বিএসএফের পুশইন চেষ্টা ৩ যুবককে ভারতে ফেরত পাঠাল বিজিবি
জয়পুরহাটে বিএসএফের পুশইন চেষ্টা ৩ যুবককে ভারতে ফেরত পাঠাল বিজিবি

জয়পুরহাট সদর উপজেলার পশ্চিম রামকৃষ্ণপুর সীমান্ত দিয়ে তিন যুবককে বাংলাদেশে ঠেলে পাঠিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে স্থানীয়দের সহায়তায় তাদের উদ্ধার করে পুনরায় ভারতে ফেরত পাঠিয়েছে বিজিবি । আজ মঙ্গলবার ভোর সাড়ে পাঁচটার দিকে ২৭৬ নম্বর মূল পিলার দিয়ে ওই তিন যুবককে পুশইন করে বিএসএফ। পরে তারা সীমান্ত থেকে প্রায় দুই

৭ ঘন্টা আগে


বাংলাদেশ-ইন্দোনেশিয়া সম্পর্ক কৌশলগত অংশীদারত্বে নিতে আগ্রহ
বাংলাদেশ-ইন্দোনেশিয়া সম্পর্ক কৌশলগত অংশীদারত্বে নিতে আগ্রহ

বাংলাদেশ ও ইন্দোনেশিয়ার মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ককে দীর্ঘমেয়াদি কৌশলগত অংশীদারত্বে উন্নীত করতে আগ্রহ প্রকাশ করেছে দুই দেশ। একই সঙ্গে সম্পর্ক আরও গভীর করতে আগামী পাঁচ থেকে ১০ বছরে অগ্রাধিকারভিত্তিক যৌথ প্রকল্প গ্রহণের প্রস্তাব দিয়েছে ইন্দোনেশিয়া।মঙ্গলবার (৬ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে বৈঠক করেন ইন্দোনেশিয়ার পররাষ্ট্র উপমন্ত্রী আনিস মাত্তা।...

৮ ঘন্টা আগে

Dr.Mahfuzul Alom