রাজনীতি

ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

দ্যা সিটি সিগন্যাল ডেক্স

৭ ঘন্টা আগে


ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

ছবি: সংগৃহীত


ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে তার লেলিয়ে দেওয়া সন্ত্রাসীরা যে অপকর্ম করেছে, তার দায় ফ্যাসিস্ট শেখ হাসিনার বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

 

মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেলে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

পোস্টে ডা. শফিকুর রহমান লেখেন, “পরাজিত ও পলাতক ফ্যাসিস্ট তার সন্ত্রাসীদের সুদূর যুক্তরাষ্ট্রেও সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য উসকানি দিয়ে যাচ্ছে। প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে তার লেলিয়ে দেওয়া সন্ত্রাসীরা যে অপকর্ম করেছে, তার দায় ফ্যাসিস্ট শেখ হাসিনারই। সরকারের উচিত হবে এ ব্যাপারে দ্রুত যথাযথ পদক্ষেপ গ্রহণ করা। এরা যে ফ্যাসিস্ট, দেশ থেকে পালিয়ে গিয়েও তাদের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রমাণ অব্যাহত রেখে তা বিশ্ববাসীকে জানিয়ে দিচ্ছে। শেইম...।”

এর আগে নিউইয়র্কের জেএফকে আন্তর্জাতিক বিমানবন্দরে ড. মুহাম্মদ ইউনূসকে লক্ষ্য করে ‘টেররিস্ট’ ও ‘ট্রেইটর’ বলে মন্তব্য করার ঘটনার প্রতিবাদ জানান সাবেক আইন উপদেষ্টা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আসিফ নজরুল। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি এ ঘটনার সমালোচনা করেন এবং বিশ্বজুড়ে ইউনূসের অবদানের কথা তুলে ধরেন।


ভাণ্ডারিয়ায় সার ডিলার নিয়োগে দলীয়করণের অভিযোগ, তালিকায় ছাত্রদল নেতা
ভাণ্ডারিয়ায় সার ডিলার নিয়োগে দলীয়করণের অভিযোগ, তালিকায় ছাত্রদল নেতা

পিরোজপুরের ভাণ্ডারিয়ায় সার ডিলার নিয়োগে দলীয়করণের অভিযোগ উঠেছে। উপজেলার তেলিখালী ইউনিয়নে সার ডিলার হিসেবে নিয়োগ পেয়েছেন জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক মো. মোস্তাফিজুর রহমান রুবেল। এ ছাড়া উপজেলার বিভিন্ন ইউনিয়নে বিএনপির নেতাদের সার ডিলার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে বলে জানা গেছে।অনুসন্ধানে জানা যায়, তেলিখালী ইউনিয়নে ‘আজাদী করপোরেশন’ নামে...

৫ ঘন্টা আগে


পোস্টার লাগানোর অভিযোগে স্বেচ্ছাসেবক লীগ নেতা আটক
পোস্টার লাগানোর অভিযোগে স্বেচ্ছাসেবক লীগ নেতা আটক

গোপালগঞ্জের কোটালীপাড়ায় ‘১৬ জুলাই গোপালগঞ্জে গণহত্যাকারী ইউনুস গংয়ের ফাঁসি চাই’ লেখাসংবলিত পোস্টার লাগানোর অভিযোগে লিটন মন্ডল (৩২) নামে এক স্বেচ্ছাসেবক লীগ নেতাকে আটক করেছে পুলিশ। শনিবার (১০ অক্টোবর) বেলা ১১টার দিকে উপজেলা সদরের শিল্পকলা অ্যাকাডেমি প্রাঙ্গণ থেকে তাকে আটক করা হয়।আটক লিটন মন্ডল গোপালগঞ্জ জেলা শহরের বেদগ্রাম এলাকার বাসিন্দা। তিনি জেলা

৩ দিন আগে


এনসিপির ভাটারা থানা কমিটির পরিচিতি ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত
এনসিপির ভাটারা থানা কমিটির পরিচিতি ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ঢাকা মহানগর উত্তরের ভাটারা থানা কমিটির পরিচিতি ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৯ অক্টোবর) রাজধানীর নতুন বাজারের মুঘল পার্টি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়। নবগঠিত কমিটির নেতৃবৃন্দের পারস্পরিক পরিচিতি, সাংগঠনিক কার্যক্রম জোরদার এবং দলের লক্ষ্য ও আদর্শ বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার পরিকল্পনা নিয়ে সভায় আলোচনা হয়।ভাটারা

৩ দিন আগে


অসংখ্য ডিসেম্বর আসবে যাবে শেখ হাসিনা বাংলাদেশে ফিরবেন না: রাশেদ খাঁন
অসংখ্য ডিসেম্বর আসবে যাবে শেখ হাসিনা বাংলাদেশে ফিরবেন না: রাশেদ খাঁন

অসংখ্য ডিসেম্বর আসবে-যাবে, কিন্তু শেখ হাসিনা বাংলাদেশে ফিরবেন না। শুধু শেখ হাসিনাই নন, শেখ রেহানাও বাংলাদেশে ফিরবেন না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। শুক্রবার (৯ অক্টোবর) বেলা ১১টার দিকে জুলাই গণঅভ্যুত্থানে মাগুরায় নিহত ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শহীদ মেহেদী হাসান রাব্বির কবর জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে

৪ দিন আগে

Dr.Mahfuzul Alom