জেলার খবর

প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ চান ভুক্তভোগী পরিবার

দ্যা সিটি সিগন্যাল ডেক্স

৬ ঘন্টা আগে


প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ চান ভুক্তভোগী পরিবার

দি সিটি সিগনাল


খুলনার সোনাডাঙ্গা মডেল থানা প্রশাসনের অবহেলা ও গাফিলতির কারণে নিজেদের এবং কন্যাসন্তানের ভবিষ্যৎ অনিশ্চয়তার মুখে পড়েছে বলে অভিযোগ করেছেন এক ভুক্তভোগী পরিবার। 

সুবিচারের আশায় এবং নিজেদের আকুল আকুতি তুলে ধরতে সরাসরি দেশের মাননীয় প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে দেখা করার দাবি জানিয়েছেন তারা।  
রাস্তার পাশে টাঙানো একটি ব্যানার এবং অবস্থান কর্মসূচির মাধ্যমে ভুক্তভোগীরা পরিবার এক অসুস্থ শিশু হাসপাতালের বিছানায় কাতরাচ্ছে। ছবির সাথে লেখা বার্তায় ভুক্তভোগী পরিবার উল্লেখ করেন, স্থানীয় থানার প্রশাসনের অবহেলার কারণে তাদের পরিবারের ওপর এ অন্যায় নেমে এসেছে এবং তাদের কন্যাসন্তানের ভবিষ্যৎ ধ্বংসের মুখোমুখি দাঁড়িয়েছে।  
ঘটনাস্থলে ভুক্তভোগী নারী, এক বৃদ্ধ পুরুষ এবং এক অসুস্থ শিশুকে খোলা আকাশের নিচে বসে থাকতে দেখা যায়। তাদের কাছে রয়েছে প্রয়োজনীয় নথিপত্র ও বিচার চাওয়ার আবেদন।  
ভুক্তভোগী পরিবারের দাবি, স্থানীয়ভাবে সুবিচার না পাওয়ায় বাধ্য হয়ে তারা শীর্ষ প্রশাসনিক কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করছেন এবং দ্রুত এই বিষয়ে সঠিক তদন্ত ও হস্তক্ষেপ কামনা করছেন।


যশোরে চলচ্চিত্র ও নাট্যশিল্পী শমু চৌধুরীর ওপর হামলার অভিযোগ
যশোরে চলচ্চিত্র ও নাট্যশিল্পী শমু চৌধুরীর ওপর হামলার অভিযোগ

যশোর প্রতিনিধি:যশোরের বেজপাড়া নলডাঙ্গায় ময়লা আবর্জনা ফেলা নিয়ে বিরোধের জেরে বাংলাদেশ চলচ্চিত্র ও নাট্যশিল্পী শমু চৌধুরীর (৬০) ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় লাঠির আঘাতে তাঁর মাথা জখম হয়েছে বলে জানা গেছে।মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে যশোরের বেজপাড়া নলডাঙ্গায় নিজ বাড়ির সামনে এ ঘটনা ঘটে। অভিযোগ উঠেছে, ময়লা-আবর্জনা ফেলা নিয়ে বিরোধের

১২ ঘন্টা আগে


সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হলো সাজেক পর্যটনকেন্দ্র
সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হলো সাজেক পর্যটনকেন্দ্র

অনিবার্য কারণবশত রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার জনপ্রিয় পর্যটনকেন্দ্র সাজেক সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন। রোববার (১১ অক্টোবর) সন্ধ্যা ৬টা থেকে এ নির্দেশ কার্যকর হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত পর্যটনকেন্দ্রটি বন্ধ থাকবে। একই সঙ্গে সাজেকে অবস্থানরত পর্যটকদের মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেল ৫টার মধ্যে এলাকা ছেড়ে নিজ নিজ গন্তব্যে নিরাপদে ফিরে...

১ দিন আগে


আন্তর্জাতিক জার্নালে ৬০টির বেশি গবেষণা প্রবন্ধ যশোরের মেসবাহউর রহমানের
আন্তর্জাতিক জার্নালে ৬০টির বেশি গবেষণা প্রবন্ধ যশোরের মেসবাহউর রহমানের

জনস্বাস্থ্য, উন্নয়ন ও গবেষণা পদ্ধতি নিয়ে নিয়মিত কাজ করছেন মো. মেসবাহউর রহমান। কাজের স্বীকৃতিস্বরূপ আন্তর্জাতিক বিভিন্ন সাময়িকীতে এখন পর্যন্ত তাঁর ৬০টিরও বেশি গবেষণা প্রবন্ধ প্রকাশিত হয়েছে। এসব সাময়িকীর মধ্যে রয়েছে বিশ্বখ্যাত দ্য ল্যানসেট, ন্যাচার, এলসেভিয়ার, ক্যামব্রিজ ইউনিভার্সিটি প্রেস, অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস, বায়োমেড সেন্ট্রাল ও ওয়াইলির মতো প্রকাশনা। মেসবাহউর রহমানের বাড়ি যশোর...

৩ দিন আগে


রামেকে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ১৩৭ রোগী
রামেকে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ১৩৭ রোগী

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত আরও একজনের মৃত্যু হয়েছে। তার মৃত্যুর কারণ হিসেবে ডেঙ্গু শক সিন্ড্রোম উল্লেখ করা হয়েছে। বর্তমানে হাসপাতালটিতে ১৩৭ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন। রোববার (৪ অক্টোবর) রামেক হাসপাতালের সর্বশেষ ডেঙ্গু আপডেট অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৩০ জন ডেঙ্গু রোগী হাসপাতালে

৯ দিন আগে

Dr.Mahfuzul Alom