সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় বাংলাদেশিদের মৃত্যুতে এবি পার্টির শোক ও তীব্র নিন্দা
দ্যা সিটি সিগন্যাল ডেক্স
দি সিটি সিগনাল
সৌদি আরবের রিয়াদে কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরে ইয়েমেনের হুথি সশস্ত্র গোষ্ঠীর ক্ষেপণাস্ত্র হামলায় দুই বাংলাদেশি নিহত ও ২৪ জন আহত হওয়ার ঘটনায় গভীর শোক, উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়েছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)। একই ঘটনায় সৌদি নাগরিকসহ আরও ১১ জন বিদেশি নাগরিক নিহত এবং প্রায় তিন শতাধিক বেসামরিক মানুষ আহত হওয়ার খবরেও দলটি গভীর উদ্বেগ প্রকাশ করেছে।
আজ এক যৌথ বিবৃতিতে এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু ও সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ নিহত বাংলাদেশিদের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। একই সঙ্গে তাঁরা আহত বাংলাদেশিসহ সব আহত ব্যক্তির দ্রুত সুস্থতা কামনা করেন।
নেতৃদ্বয় বলেন, রিয়াদ বিমানবন্দরের মতো বেসামরিক স্থাপনায় ক্ষেপণাস্ত্র হামলায় নিরপরাধ মানুষের প্রাণহানি অত্যন্ত মর্মান্তিক ও নিন্দনীয়। এ ঘটনায় দুই বাংলাদেশির মৃত্যু এবং আরও ২৪ জনের আহত হওয়ার খবর প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ সৃষ্টি করেছে। কোনো রাজনৈতিক বা সামরিক বিরোধের অজুহাতে নিরপরাধ বেসামরিক মানুষের জীবন বিপন্ন করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। বেসামরিক নাগরিক ও স্থাপনায় হামলা অবিলম্বে বন্ধ করতে হবে।
তাঁরা আরও বলেন, প্রবাসী বাংলাদেশিরা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। তাঁদের জীবন ও নিরাপত্তা নিশ্চিত করা বাংলাদেশ সরকারের অন্যতম দায়িত্ব। রিয়াদে আহত বাংলাদেশিদের সর্বোচ্চ চিকিৎসাসেবা নিশ্চিত করা, নিহতদের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনা এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে যথাযথ আর্থিক সহায়তা ও ক্ষতিপূরণ প্রদানে সরকারকে জরুরি পদক্ষেপ নিতে হবে। একই সঙ্গে সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশিদের নিরাপত্তা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ এবং প্রয়োজনীয় সহায়তা দিতে বাংলাদেশ দূতাবাসকে সার্বক্ষণিক তৎপর থাকার আহ্বান জানান তাঁরা।
এবি পার্টির চেয়ারম্যান ও সাধারণ সম্পাদক বলেন, হুথি সশস্ত্র গোষ্ঠীর এ ধরনের হামলা আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার জন্য গুরুতর হুমকি। বেসামরিক মানুষের জীবনকে ঝুঁকির মুখে ফেলে এমন হামলার সঙ্গে জড়িতদের জবাবদিহি নিশ্চিত করতে হবে। আন্তর্জাতিক সম্প্রদায়কে বেসামরিক নাগরিকদের সুরক্ষা এবং আন্তর্জাতিক মানবিক আইন মেনে চলা নিশ্চিত করতে কার্যকর ভূমিকা পালন করতে হবে। একই সঙ্গে চলমান সংঘাত নিরসনে সংলাপ, কূটনীতি ও শান্তিপূর্ণ সমাধানের পথ অনুসরণের ওপর গুরুত্বারোপ করেন তাঁরা।
বিবৃতিতে নেতৃদ্বয় নিহত বাংলাদেশিদের পরিবারকে যথাযথ ক্ষতিপূরণ ও আর্থিক সহায়তা প্রদান, আহতদের চিকিৎসা ও পুনর্বাসন নিশ্চিত এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়ানোর জন্য বাংলাদেশ সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান। পাশাপাশি সৌদি আরবে কর্মরত ও বসবাসরত সব বাংলাদেশির নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় কূটনৈতিক উদ্যোগ গ্রহণের আহ্বান জানান তাঁরা
পাকিস্তানে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত দুই পাইলট নিহত
পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ বেলুচিস্তানের রাজধানী কোয়েটায় দেশটির সামরিক বাহিনীর একটি ‘মুশশাক’ প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে দুই পাইলট নিহত হয়েছেন। সোমবার (১২ অক্টোবর) স্থানীয় সময় দুপুরের দিকে নাওয়ান কিলি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।পাকিস্তানি সেনাবাহিনীর আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, যান্ত্রিক ত্রুটির কারণে বিমানটি বিধ্বস্ত...
৯ ঘন্টা আগে
রিয়াদ বিমানবন্দরে টানা হামলা, নিহত ১৪, আহত ৩১৯
সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে পরপর দুই দিন হামলার ঘটনায় প্রাণহানি ও ক্ষয়ক্ষতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীরা এ হামলা চালিয়েছে বলে সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে। রোববার দ্বিতীয় দফার হামলায় অন্তত একজন পাকিস্তানি নাগরিক নিহত এবং ১১ জন আহত হয়েছেন। এর আগে শনিবার একই বিমানবন্দরে হামলায়...
১৬ ঘন্টা আগে
রাশিয়া থেকে তেলের সরবরাহ বাড়ার প্রত্যাশায় বিশ্ববাজারে কমল জ্বালানির দাম
রাশিয়া থেকে অপরিশোধিত জ্বালানি তেলের সরবরাহ বাড়ার সম্ভাবনাকে কেন্দ্র করে আন্তর্জাতিক বাজারে কমেছে তেলের দাম। ইউক্রেন ও রাশিয়া পরস্পরের জ্বালানি অবকাঠামোয় হামলা বন্ধ করতে সম্মত হয়েছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর এ বক্তব্যের পর বিশ্ববাজারে তেলের সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক হওয়ার প্রত্যাশা তৈরি হয়েছে। এর প্রভাবে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত...
১৮ ঘন্টা আগে
রিয়াদ বিমানবন্দরে হামলায় নিহত ১২, আহত ৫০
সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলায় অন্তত ১২ জন নিহত ও ৫০ জন আহত হয়েছেন। শনিবার (১০ অক্টোবর) হামলার পর সাময়িকভাবে বিমানবন্দরটির কার্যক্রম বন্ধ রাখা হয়। হামলার বিষয়ে অবগত তিন কর্মকর্তার বরাতে এ তথ্য জানিয়েছে দ্য নিউইয়র্ক টাইমস। সৌদি আরব ও ইয়েমেনের ইরান-সমর্থিত হুতি সশস্ত্র গোষ্ঠীর মধ্যে সংঘাত...
১ দিন আগে
