আন্তর্জাতিক

রিয়াদ বিমানবন্দরে হামলায় নিহত ১২, আহত ৫০

দ্যা সিটি সিগন্যাল ডেক্স

১৭ ঘন্টা আগে


রিয়াদ বিমানবন্দরে হামলায় নিহত ১২, আহত ৫০

ছবি: সংগৃহীত


সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলায় অন্তত ১২ জন নিহত ও ৫০ জন আহত হয়েছেন। শনিবার (১০ অক্টোবর) হামলার পর সাময়িকভাবে বিমানবন্দরটির কার্যক্রম বন্ধ রাখা হয়। হামলার বিষয়ে অবগত তিন কর্মকর্তার বরাতে এ তথ্য জানিয়েছে দ্য নিউইয়র্ক টাইমস। 

 

সৌদি আরব ও ইয়েমেনের ইরান-সমর্থিত হুতি সশস্ত্র গোষ্ঠীর মধ্যে সংঘাত তীব্র হওয়ার প্রেক্ষাপটে এ হামলার ঘটনা ঘটেছে। সৌদি বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, বিমানবন্দরের ক্ষয়ক্ষতি নিরূপণের কাজ চলছে।

হুতিদের জ্যেষ্ঠ কর্মকর্তা মোহাম্মদ আল-বুখাইতি হামলার দায় স্বীকার করে দাবি করেছেন, ইয়েমেনে সৌদি হামলার জবাবে এ অভিযান চালানো হয়েছে।

চলতি সপ্তাহে রিয়াদ ও সৌদি আরবের দক্ষিণাঞ্চলীয় শহর আভার বিমানবন্দরেও হুতিদের হামলার অভিযোগ উঠেছে। এসব হামলায় কয়েকজন নিহত ও আহত হয়েছেন। এর জবাবে ইয়েমেনে হুতিদের অবস্থান লক্ষ্য করে ব্যাপক বিমান হামলা চালাচ্ছে সৌদি বাহিনী। হুতিদের দাবি, এসব হামলায় বেসামরিক নাগরিক ও অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে।

এ পরিস্থিতিতে রিয়াদে অবস্থিত মার্কিন ও অন্যান্য পশ্চিমা দেশের দূতাবাসগুলো নাগরিকদের ঝুঁকিপূর্ণ এলাকা এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে। হামলার বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্রের সম্ভাব্য পদক্ষেপের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

২০১৫ সালে ইয়েমেনের রাজধানী সানা দখল করে হুতিরা। এরপর তাদের বিরুদ্ধে সৌদি নেতৃত্বাধীন সামরিক অভিযান শুরু হয়। ২০২২ সালে যুদ্ধবিরতির পর পরিস্থিতি কিছুটা স্থিতিশীল হয়েছিল। তবে ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর আঞ্চলিক সংঘাত আবারও তীব্র হয়েছে।

রিয়াদে আন্তর্জাতিক জ্বালানি কংগ্রেস এবং চলতি মাসের শেষ দিকে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের বার্ষিক বিনিয়োগ সম্মেলন আয়োজনের কথা রয়েছে। বিমানবন্দরে হামলার কারণে এসব আন্তর্জাতিক আয়োজন এবং সৌদি আরবের বৈশ্বিক ভ্রমণ ও ব্যবসাকেন্দ্র হয়ে ওঠার পরিকল্পনা ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

 

 


ধর্ম ও পোশাক দেখে বিচার নয় অপরাধের নিরপেক্ষ বিচার নিশ্চিত করতে হবে
ধর্ম ও পোশাক দেখে বিচার নয় অপরাধের নিরপেক্ষ বিচার নিশ্চিত করতে হবে

আন্তর্জাতিক ডেস্ক: মহাকাশ গবেষণায় নতুন অধ্যায়ের সূচনা করতে যাচ্ছে পাকিস্তান। দেশটির প্রথম চন্দ্র রোভার ‘জিন্নাহ-১’ চীনের চাং’ই-৮ (Chang’e-8) চন্দ্র অভিযানের অংশ হিসেবে চাঁদের দক্ষিণ মেরুতে পাঠানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। প্রায় ৩৫ কেজি ওজনের এই রোভার চাঁদের মাটি, ভূতাত্ত্বিক বৈশিষ্ট্য ও পৃষ্ঠের পরিবেশ নিয়ে গবেষণা করবে। পাকিস্তানের মহাকাশ গবেষণা সংস্থা স্পেস অ্যান্ড...

১ দিন আগে


মহানবীকে অবমাননার অভিযোগে সৌদিতে শ্রীলঙ্কান যুবকের মৃত্যুদণ্ড, ছেলের প্রাণভিক্ষা চাইলেন মা
মহানবীকে অবমাননার অভিযোগে সৌদিতে শ্রীলঙ্কান যুবকের মৃত্যুদণ্ড, ছেলের প্রাণভিক্ষা চাইলেন মা

আমার ছেলের করা ভুলের জন্য আমি ক্ষমা চাই। দয়া করে তাকে ক্ষমা করে আমাদের কাছে ফিরিয়ে দিন।’ কান্নাজড়িত কণ্ঠে নিজের বড় ছেলে আনোজান শিবরাশার প্রাণভিক্ষা চেয়েছেন মা রসমানিক্কাম যোগলক্ষ্মী। ২৪ বছর বয়সী এই শ্রীলঙ্কান অভিবাসী শ্রমিক সৌদি আরবে মৃত্যুদণ্ডের মুখোমুখি হয়েছেন। ইসলাম ও মহানবী হজরত মুহাম্মদ (সা.)-কে অবমাননার অভিযোগে করা...

১ দিন আগে


ভারতে প্রার্থনার সময় খ্রিস্টান পরিবারে শতাধিক মানুষের হামলার অভিযোগ
ভারতে প্রার্থনার সময় খ্রিস্টান পরিবারে শতাধিক মানুষের হামলার অভিযোগ

ভারতের পশ্চিমবঙ্গে প্রার্থনা চলাকালে একটি খ্রিস্টান পরিবারের বাড়িতে শতাধিক মানুষের হামলা, ভাঙচুর ও নির্যাতনের অভিযোগ উঠেছে। হামলাকারীরা চলে যাওয়ার আগে বাড়ির ভেতরে একটি তুলসী গাছ রেখে যায় এবং পরিবারের সদস্যদের জোর করে ধর্মীয় স্লোগান দিতে বাধ্য করে বলে অভিযোগ করা হয়েছে। গত শুক্রবার (২ অক্টোবর) রাজ্যের পূর্ব মেদিনীপুরের ধলহরা গ্রামে এ...

২ দিন আগে


যুক্তরাজ্যের এমপিদের সংসদীয় সহযোগিতা জোরদারে ভূমিকা রাখার আহ্বান রাষ্ট্রপতির
যুক্তরাজ্যের এমপিদের সংসদীয় সহযোগিতা জোরদারে ভূমিকা রাখার আহ্বান রাষ্ট্রপতির

বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে সংসদীয় সহযোগিতা আরও জোরদারে ভূমিকা রাখতে বাংলাদেশ সফররত ব্রিটিশ আইনপ্রণেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে বঙ্গভবনে বাংলাদেশবিষয়ক যুক্তরাজ্যের অল-পার্টি পার্লামেন্টারি গ্রুপের (এপিপিজি) প্রতিনিধিদলের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এ আহ্বান জানান।এপিপিজির চেয়ার ও ব্রিটিশ এমপি বাংলাদেশি বংশোদ্ভূত আফসানা বেগমের নেতৃত্বে প্রতিনিধিদলে ছিলেন...

৩ দিন আগে

Dr.Mahfuzul Alom