শিক্ষা

পাঁচ শতাধিক নবীন শিক্ষার্থীকে বরণ করল ছাত্রশিবির

অনলাইন ডেস্ক

৮ ঘন্টা আগে


পাঁচ শতাধিক নবীন শিক্ষার্থীকে বরণ করল ছাত্রশিবির

ছবি: সংগৃহীত


ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ২০২৫-২৬ শিক্ষাবর্ষের পাঁচ শতাধিক নবীন শিক্ষার্থীকে বরণ করে নিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ঢাকা কলেজ শাখা। ‘নবীনবরণ ও ক্যারিয়ার গাইডলাইন’ শীর্ষক এ অনুষ্ঠানে শিক্ষার্থীদের ফুল, কলমদানি, পবিত্র কোরআন ও অনুপ্রেরণামূলক ইসলামী বইসহ বিভিন্ন উপহার দেওয়া হয়।

 

সোমবার (১২ অক্টোবর) সকাল ১১টায় শহীদ আ. ন. ম. নজীব উদ্দিন খান খুররম অডিটোরিয়ামে এ অনুষ্ঠান শুরু হয়।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিরা নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেন। শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অডিটোরিয়াম কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে। এর আগে পূর্বনির্ধারিত গুগল ফর্মের মাধ্যমে নিবন্ধন করে অনুষ্ঠানে অংশ নেন শিক্ষার্থীরা।

ঢাকা কলেজ শাখা ছাত্রশিবিরের সভাপতি মোস্তাকিম আহমেদের সভাপতিত্বে এবং সেক্রেটারি সাইমুন ইসলাম সানির সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিবগাতুল্লাহ সিবগা। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন ডাকসুর ভিপি সাদিক কায়েম এবং ছাত্রশিবিরের অর্থ সম্পাদক আনিসুর রহমান ও আন্তর্জাতিক সম্পাদক আসিফ আব্দুল্লাহ।

প্রধান অতিথির বক্তব্যে সিবগাতুল্লাহ সিবগা বলেন, “আমাদের তরুণরা পড়াশোনা করার জন্য প্রস্তুত আছে। কিন্তু সরকার পড়াশোনার সঠিক পরিবেশ চালু করছে না। কারণ, যদি সবাই পড়াশোনায় ঢুকে যায়, তাহলে গাড়ির পেছনে দৌড়াবে কে? কিন্তু সরকার সবসময় শিক্ষার্থীদের দমিয়ে রাখার চেষ্টা করে। আমরা আশাবাদী, যেহেতু একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা হয়েছে, তারা বিষয়গুলো দেখবেন।”

তিনি আরও বলেন, “শিবির তো শিবিরই, ছাত্রদল বা ছাত্রলীগ হওয়ার কোনো সম্ভাবনা আমাদের নেই। শিবির শিবিরই থাকবে। আমরা এটা নিশ্চিত করার চেষ্টা করেছি। মেধার ভিত্তিতে হোক কিংবা যার যার যোগ্যতার ভিত্তিতে—সবাই যেন নিজেদের প্রমাণ করার সুযোগ পায়। যার প্রয়োজন বেশি, রাষ্ট্রের পক্ষ থেকে তাকেই সুযোগ দেওয়া হোক। এটাই মূলত শিবিরের চাওয়া-পাওয়া।”

প্রধান আলোচকের বক্তব্যে ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বলেন, “এই ভূখণ্ডকে আজ যারা নেতৃত্ব দেবে এবং ভবিষ্যতে যারা গড়ে তুলবে, তাদের ইতিহাসের ধারাবাহিকতা উপলব্ধি করতে হবে। শিক্ষার্থীরা শুধু চার-পাঁচ বছর পর একটি সার্টিফিকেট নিয়ে বের হবে না। তোমরা বাংলাদেশকে নিয়ে ভাবো। তোমাদের কোন জায়গায় অবদান রাখার সুযোগ আছে, তা চিহ্নিত করো। দক্ষ মানবসম্পদ হিসেবে নিজেকে গড়ে তোলো।”

তিনি আরও বলেন, “ক্যাম্পাসে হল বাণিজ্য কিংবা বিনা পয়সায় সুবিধা নেওয়ার রাজনীতি থাকবে না। দখলদারত্বের কোনো চর্চা থাকবে না। কোনো রাজনৈতিক সংগঠনের কেউ এসে বলবে না, এই ক্যাম্পাস অমুক দলের। বরং ক্যাম্পাস হবে প্রত্যেক শিক্ষার্থীর। আমরা এমন ক্যাম্পাস চাই।”

বিশেষ অতিথির বক্তব্যে ডাকসুর ভিপি সাদিক কায়েম বলেন, “ফ্যাসিবাদের কোনো নির্দিষ্ট রাজনৈতিক দল নেই। যে-ই ফ্যাসিবাদী হয়ে উঠবে, তার বিরুদ্ধেই কথা বলতে হবে। ক্যাম্পাসে দখলদারত্বের রাজনীতি এবং গণরুম-গেস্টরুম সংস্কৃতি আর ফিরতে দেওয়া হবে না। দখলদারত্বের সঙ্গে যে-ই জড়িত থাকুক, তার বিরুদ্ধে কথা বলতে হবে। শিক্ষার্থীরা নিজেদের মেরুদণ্ড সোজা রেখে অন্যায়ের বিরুদ্ধে অবস্থান নিলে দেশে আর ফ্যাসিবাদ ফিরে আসবে না।”

 


১৫ অক্টোবর ঢাবিতে শোক দিবস, বন্ধ থাকবে সব ক্লাস
১৫ অক্টোবর ঢাবিতে শোক দিবস, বন্ধ থাকবে সব ক্লাস

১৯৮৫ সালের ১৫ অক্টোবর জগন্নাথ হলে মর্মান্তিক দুর্ঘটনায় নিহতদের স্মরণে আগামী ১৫ অক্টোবর ঢাকা বিশ্ববিদ্যালয়ে শোক দিবস পালিত হবে। এ উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস ও কার্যক্রম বন্ধ থাকবে। ১৯৮৫ সালের ১৫ অক্টোবর রাতে জগন্নাথ হলের একটি ভবনের ছাদ ধসে মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। এতে ২৬ শিক্ষার্থী এবং ১৪ অতিথি ও কর্মচারীসহ মোট...

৫ দিন আগে


তিতুমীর কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক পদে মেহেদী হাসান অভির মনোনয়ন ফরম সংগ্রহ
তিতুমীর কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক পদে মেহেদী হাসান অভির মনোনয়ন ফরম সংগ্রহ

সরকারি তিতুমীর কলেজ ছাত্রদলের [সাধারণ সম্পাদক] প্রার্থী হিসেবে আজ আনুষ্ঠানিকভাবে মনোনয়ন ফরম সংগ্রহ।সংগঠনের প্রতি নিষ্ঠা ও দায়িত্ববোধকে সঙ্গে নিয়ে এগিয়ে যেতে চাই সবার দোয়া, ভালোবাসা ও সহযোগিতা কামনা করছি।মেহেদী হাসান অভিসাবেক যুগ্ম আহ্বায়কসাবেক সহ-সাধারণ সম্পাদকসাবেক সহ সম্পাদক  সরকারি তিতুমীর কলেজ ছাত্রদল।৫ অক্টোবর ২০২৬শহীদ বরকত মিলনায়তন, তিতুমীর কলেজ

৭ দিন আগে


জানুয়ারিতে নতুন বই, প্রাথমিকে ইউনিফর্ম ও শিক্ষা উপকরণ
জানুয়ারিতে নতুন বই, প্রাথমিকে ইউনিফর্ম ও শিক্ষা উপকরণ

আগামী বছরের জানুয়ারিতে প্রাথমিক ও মাধ্যমিকের শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া হবে। পাশাপাশি প্রাথমিকের শিক্ষার্থীদের ইউনিফর্মসহ প্রয়োজনীয় শিক্ষা উপকরণ দেওয়ার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন। শনিবার (৩ অক্টোবর) ঢাকার সেগুনবাগিচায় ‘কচুয়ার উন্নয়নে জনমনের ভাবনা’ শীর্ষক আলোচনা অনুষ্ঠানে তিনি এ কথা জানান।শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষাকার্যক্রম

৯ দিন আগে


বারিধারায় ফেইথ ইন্টারন্যাশনাল একাডেমির প্রথম পূর্ণাঙ্গ বালিকা ক্যাম্পাস উদ্বোধন
বারিধারায় ফেইথ ইন্টারন্যাশনাল একাডেমির প্রথম পূর্ণাঙ্গ বালিকা ক্যাম্পাস উদ্বোধন

রাজধানীর গুলশান-বারিধারা এলাকায় মেয়েদের জন্য ফেইথ ইন্টারন্যাশনাল একাডেমির প্রথম পূর্ণাঙ্গ বালিকা ক্যাম্পাসের উদ্বোধন করা হয়েছে। আধুনিক ও মানসম্মত শিক্ষার পাশাপাশি পবিত্র কুরআন শিক্ষা, নৈতিকতা, চরিত্র গঠন ও নেতৃত্ব বিকাশের সমন্বিত শিক্ষাব্যবস্থাকে সামনে রেখে চালু করা হয়েছে নতুন এই ক্যাম্পাস।শুক্রবার সকাল ১০টায় রাজধানীর নূরেরচালা রোডের ১১৩৭ নম্বর, খন্দকার ভিলা ঠিকানায় অবস্থিত...

১০ দিন আগে

Dr.Mahfuzul Alom