জাতীয়

ভোরে কুয়াশার চাদরে ঢাকা নীলফামারী বাড়ছে শীতের আমেজ

অনলাইন ডেস্ক

১৮ ঘন্টা আগে


ভোরে কুয়াশার চাদরে ঢাকা নীলফামারী বাড়ছে শীতের আমেজ

ছবি: সংগৃহীত


মধ্যরাত থেকেই কুয়াশার চাদরে ঢেকে যায় চারপাশ। দূরের পথ ঝাপসা, ঘাসের ডগায় জমে শিশির। হিমেল হাওয়ায় উত্তরের জেলা নীলফামারীতে অনুভূত হচ্ছে শীতের আগমনী বার্তা। তবে সূর্যের আলো বাড়ার সঙ্গে সঙ্গে ধীরে ধীরে কেটে যাচ্ছে কুয়াশা। উত্তরাঞ্চলের জনপদে ভোরের এই পরিবর্তিত আবহাওয়া জানান দিচ্ছে ঋতু বদলের বার্তা।

 

স্থানীয়রা জানান, চলতি মৌসুমে এটাই প্রথম উল্লেখযোগ্য কুয়াশা। কয়েক দিন ধরে রাতের তাপমাত্রা কিছুটা কমতে শুরু করেছে। ভোরে কুয়াশা ও শিশিরের উপস্থিতিকে শীতের আগমনী বার্তা হিসেবে দেখছেন তাঁরা।

স্কুলশিক্ষার্থী সাদিক ও জিহাদ জানায়, এখনো পুরোদমে ঠান্ডা শুরু না হলেও সকালের কুয়াশা দেখতে বেশ চমৎকার লাগে। কুয়াশা উপভোগ করতে তারা সকাল সকাল ঘুম থেকে উঠছে। তাদের ভাষ্য, সকাল সাড়ে ৭টা থেকে ৮টা পর্যন্ত কুয়াশা থাকে। এরপর চারপাশ পরিষ্কার হয়ে যায়।

এদিকে জেলার বিভিন্ন এলাকায় এরই মধ্যে শুরু হয়েছে আগাম আলু ও শীতকালীন সবজির আবাদ। অনেক কৃষক জমিতে আলুর বীজ রোপণও শুরু করেছেন।

আগাম আলুচাষি হামিদার রহমান বলেন, এবার আট বিঘা জমিতে আগাম আলু রোপণের পরিকল্পনা করেছেন তিনি। এরই মধ্যে তিন বিঘা জমিতে আলু রোপণ করেছেন। আবহাওয়া অনুকূলে থাকলে লাভের আশা করছেন তিনি। তবে বৃষ্টি হলে বীজ আলু পচে গিয়ে বড় ধরনের আর্থিক ক্ষতির আশঙ্কা রয়েছে।

সৈয়দপুর আবহাওয়া অফিসের কর্মকর্তা আইয়ুব আলী জানান, আবহাওয়ায় শীতের আমেজ অনুভূত হচ্ছে। তবে অক্টোবরেই পুরোদমে শীত নামবে কি না, তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না। বৃহস্পতিবার সকালে ২৩ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। চলতি মাসের ১০ তারিখে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২২ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।


অর্থবছরের প্রথম সাড়ে তিন মাসে রেমিট্যান্স বেড়েছে ১২.৯ শতাংশ
অর্থবছরের প্রথম সাড়ে তিন মাসে রেমিট্যান্স বেড়েছে ১২.৯ শতাংশ

চলতি ২০২৬-২৭ অর্থবছরের ১ জুলাই থেকে ১৩ অক্টোবর পর্যন্ত সময়ে দেশে ৯.৯৯৭ বিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। আগের অর্থবছরের একই সময়ে আসা ৮.৮৫৬ বিলিয়ন ডলারের তুলনায় এ প্রবাহ ১২.৯ শতাংশ বেশি।বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ থেকে ১৩ অক্টোবর পর্যন্ত দেশে ১.৪০৫ বিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছে।

১৮ ঘন্টা আগে


চিকিৎসা শেষে মালয়েশিয়া থেকে দেশে ফিরেছেন মির্জা আব্বাস
চিকিৎসা শেষে মালয়েশিয়া থেকে দেশে ফিরেছেন মির্জা আব্বাস

দ্বিতীয় দফায় মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাস। বুধবার (১৪ অক্টোবর) রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। এ সময় তাঁর সঙ্গে সহধর্মিণী আফরোজা আব্বাস উপস্থিত ছিলেন।মির্জা আব্বাসের সহকারী একান্ত সচিব মিজানুর রহমান সোহেল গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মির্জা আব্বাস এখন

১ দিন আগে


আহত পুলিশ কর্মকর্তা শাহ আলমকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী
আহত পুলিশ কর্মকর্তা শাহ আলমকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

খুলনায় ছিনতাইকারী ও দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মো. শাহ আলমকে দেখতে রাজআহত পুলিশ কর্মকর্তা শাহ আলমকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী ধানীর এভারকেয়ার হাসপাতালে গেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বুধবার (১৪ অক্টোবর) সন্ধ্যায় তিনি হাসপাতালে গিয়ে আহত পুলিশ কর্মকর্তার শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং চিকিৎসার সার্বিক বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন।হাসপাতালে...

১ দিন আগে


এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের ৩–৬ মাসের মধ্যে পুনঃপরীক্ষার পরিকল্পনা
এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের ৩–৬ মাসের মধ্যে পুনঃপরীক্ষার পরিকল্পনা

এসএসসি ও সমমানের পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীদের তিন থেকে ছয় মাসের মধ্যে পুনরায় পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষাবিষয়ক উপদেষ্টা ড. মাহদী আমিন। ২০২৭ সাল থেকে এ ব্যবস্থা চালুর পরিকল্পনার কথা জানান তিনি। পাশাপাশি অকৃতকার্য শিক্ষার্থীদের তালিকা তৈরি করে ভাষা শিক্ষা ও কারিগরি প্রশিক্ষণের

৫ দিন আগে

Dr.Mahfuzul Alom