সম্প্রীতির বার্তা দিতে গরুর পাশাপাশি খাসিও কিনলেন জবি শিক্ষার্থীরা
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
হিন্দু-মুসলিম সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখার বার্তা দিতে গরুর পাশাপাশি খাসিও কিনেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীরা। শুক্রবার (১৬ অক্টোবর) ঘোষিত গরুভোজ কর্মসূচিকে কেন্দ্র করে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
শিক্ষার্থীরা জানান, মুসলিম শিক্ষার্থীদের জন্য গরু এবং সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীদের জন্য খাসি কেনার মধ্য দিয়ে তাঁরা পারস্পরিক সম্প্রীতি ও সহাবস্থানের বার্তা দিতে চান।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) শিক্ষার্থীদের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়। জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জকসু) কার্যনির্বাহী সদস্য আব্দুল্লাহ আল ফারুক জানান, কর্মসূচির জন্য এর আগে ১ লাখ ২৫ হাজার টাকায় একটি গরু কেনা হয়। পরে সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীদের জন্য একটি খাসিও কেনা হয়।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মুশফিকুর রহমান আরটিভিকে বলেন, সব ছাত্রসংগঠন একসঙ্গে বসে গরু ও খাসি কেনার সিদ্ধান্ত নিয়েছে। পূজাকে কেন্দ্র করে কোনো অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হোক, তা তাঁরা চান না।
তিনি আরও বলেন, ‘বাংলাদেশে হিন্দু-মুসলমান ভাই ভাই। এ কারণে মুসলিম ভাইদের জন্য গরু এবং হিন্দু ভাইদের জন্য খাসি কেনা হয়েছে। প্রশাসনের পশু জবাই থেকে বিরত থাকার নির্দেশনার প্রতিবাদেই মূলত এ কর্মসূচি দেওয়া হয়েছে। আমরা সম্প্রীতির বাংলাদেশ চাই।’
এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সাধারণ শিক্ষার্থীদের অনেকে। তাঁদের একজন বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সবাই মিলেমিশে চলাফেরা করেন। ছোট একটি ভুল-বোঝাবুঝি থেকে বর্তমান পরিস্থিতির সৃষ্টি হয়েছে। গরুর মাংসের পাশাপাশি সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীরা খাসির মাংস খাবেন। এর মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন আরও দৃঢ় হবে বলে তাঁরা আশা করছেন।
এর আগে গত বুধবার (১৪ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিস থেকে দেওয়া এক বিজ্ঞপ্তিতে জনস্বাস্থ্য সুরক্ষা, পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করতে ক্যাম্পাসে যেকোনো ধরনের পশু জবাই থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়। নির্দেশনা অমান্য করলে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
বিজ্ঞপ্তি প্রকাশের পর শিক্ষার্থীদের একাংশের মধ্যে ক্ষোভ দেখা দেয়। এর প্রতিবাদে জকসুর উদ্যোগে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ থেকে বিজ্ঞপ্তি প্রত্যাহার, ঘটনার তদন্ত, বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়ায় গরু ও খাসির মাংস অন্তর্ভুক্ত করা এবং ক্যাম্পাসে ধর্মীয় সম্প্রীতি নিশ্চিত করাসহ চার দফা দাবি জানানো হয়।
জাবি শিক্ষার্থীকে স্থায়ী বহিষ্কারের দাবিতে বিক্ষোভ, চার দফা দাবি
মহানবী হজরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অবমাননাকর মন্তব্যের অভিযোগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ৫১তম ব্যাচের শিক্ষার্থী সৈকত হালদারকে স্থায়ী বহিষ্কারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন শিক্ষার্থীরা। এ সময় তারা চার দফা দাবি জানান।মঙ্গলবার (১৩ অক্টোবর) রাত ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের বটতলা থেকে মিছিলটি শুরু হয়। ক্যাম্পাসের বিভিন্ন...
১ দিন আগে
পাঁচ শতাধিক নবীন শিক্ষার্থীকে বরণ করল ছাত্রশিবির
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ২০২৫-২৬ শিক্ষাবর্ষের পাঁচ শতাধিক নবীন শিক্ষার্থীকে বরণ করে নিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ঢাকা কলেজ শাখা। ‘নবীনবরণ ও ক্যারিয়ার গাইডলাইন’ শীর্ষক এ অনুষ্ঠানে শিক্ষার্থীদের ফুল, কলমদানি, পবিত্র কোরআন ও অনুপ্রেরণামূলক ইসলামী বইসহ বিভিন্ন উপহার দেওয়া হয়। সোমবার (১২ অক্টোবর) সকাল ১১টায় শহীদ আ. ন. ম. নজীব উদ্দিন খান খুররম...
৩ দিন আগে
১৫ অক্টোবর ঢাবিতে শোক দিবস, বন্ধ থাকবে সব ক্লাস
১৯৮৫ সালের ১৫ অক্টোবর জগন্নাথ হলে মর্মান্তিক দুর্ঘটনায় নিহতদের স্মরণে আগামী ১৫ অক্টোবর ঢাকা বিশ্ববিদ্যালয়ে শোক দিবস পালিত হবে। এ উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস ও কার্যক্রম বন্ধ থাকবে। ১৯৮৫ সালের ১৫ অক্টোবর রাতে জগন্নাথ হলের একটি ভবনের ছাদ ধসে মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। এতে ২৬ শিক্ষার্থী এবং ১৪ অতিথি ও কর্মচারীসহ মোট...
৮ দিন আগে
তিতুমীর কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক পদে মেহেদী হাসান অভির মনোনয়ন ফরম সংগ্রহ
সরকারি তিতুমীর কলেজ ছাত্রদলের [সাধারণ সম্পাদক] প্রার্থী হিসেবে আজ আনুষ্ঠানিকভাবে মনোনয়ন ফরম সংগ্রহ।সংগঠনের প্রতি নিষ্ঠা ও দায়িত্ববোধকে সঙ্গে নিয়ে এগিয়ে যেতে চাই সবার দোয়া, ভালোবাসা ও সহযোগিতা কামনা করছি।মেহেদী হাসান অভিসাবেক যুগ্ম আহ্বায়কসাবেক সহ-সাধারণ সম্পাদকসাবেক সহ সম্পাদক সরকারি তিতুমীর কলেজ ছাত্রদল।৫ অক্টোবর ২০২৬শহীদ বরকত মিলনায়তন, তিতুমীর কলেজ
১০ দিন আগে
