শিক্ষা

জাবি শিক্ষার্থীকে স্থায়ী বহিষ্কারের দাবিতে বিক্ষোভ, চার দফা দাবি

দ্যা সিটি সিগন্যাল ডেক্স

১ দিন আগে


জাবি শিক্ষার্থীকে স্থায়ী বহিষ্কারের দাবিতে বিক্ষোভ, চার দফা দাবি

ছবি: সংগৃহীত


মহানবী হজরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অবমাননাকর মন্তব্যের অভিযোগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ৫১তম ব্যাচের শিক্ষার্থী সৈকত হালদারকে স্থায়ী বহিষ্কারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন শিক্ষার্থীরা। এ সময় তারা চার দফা দাবি জানান।

মঙ্গলবার (১৩ অক্টোবর) রাত ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের বটতলা থেকে মিছিলটি শুরু হয়। ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে প্রক্টর কার্যালয়ের সামনে সমাবেশের মাধ্যমে কর্মসূচি শেষ হয়।

মিছিলে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশ নেন। সমাবেশে জাবি শাখা ছাত্রদলের আহ্বায়ক জহির উদ্দিন বাবর অভিযোগের দ্রুত তদন্ত এবং প্রমাণের ভিত্তিতে অভিযুক্ত শিক্ষার্থীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ে স্বাভাবিক ও শান্তিপূর্ণ শিক্ষার পরিবেশ বজায় রাখার ওপর গুরুত্ব দেন তিনি।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জাকসু) সাবেক তথ্যপ্রযুক্তি ও গ্রন্থাগার সম্পাদক রাশিদুল ইসলাম লিখন বলেন, অভিযোগটি দ্রুত নিষ্পত্তি করে দায় প্রমাণিত হলে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। এ ধরনের ঘটনা মোকাবিলায় প্রশাসনিক পদক্ষেপের পাশাপাশি আইনি ব্যবস্থা গ্রহণ ও সুস্পষ্ট নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তিনি।

সমাবেশ থেকে শিক্ষার্থীরা চার দফা দাবি জানান। দাবিগুলো হলো—আগামী তিন কর্মদিবসের মধ্যে সৈকত হালদারের বিরুদ্ধে তদন্ত শেষ করে অভিযোগ প্রমাণিত হলে তাঁকে স্থায়ী বহিষ্কার এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে মামলা করা; একই বিভাগের শিক্ষার্থী বন্ধন কুমার মণ্ডলের বিরুদ্ধে ওঠা অভিযোগ পুনরায় তদন্ত করে ব্যবস্থা নেওয়া; হিম উৎসব-২০২৬-এ ধর্মীয় অবমাননার অভিযোগ নিষ্পত্তি করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ; এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে ধর্মীয় অবমাননার ঘটনায় স্থায়ী বহিষ্কারের বিধান রেখে কঠোর নীতিমালা প্রণয়ন।

শিক্ষার্থীদের দাবির বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক শামসুল আলম প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন। তিনি দাবিগুলোকে যৌক্তিক বলেও উল্লেখ করেন।

এদিকে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ৫১তম ব্যাচের শিক্ষার্থীরা এক বিবৃতিতে ঘটনার নিন্দা জানিয়ে অভিযোগের নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্ত দাবি করেছেন। তাঁদের মতে, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বক্তব্যের সত্যতা যাচাই না করে কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত নয়। অভিযোগ প্রমাণিত হলে বিশ্ববিদ্যালয়ের বিধি ও দেশের আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার পাশাপাশি তদন্তপ্রক্রিয়ার প্রতিটি ধাপে জবাবদিহি নিশ্চিত করার আহ্বান জানান তাঁরা।

বিবৃতিতে শিক্ষার্থীরা আরও বলেন, ন্যায়বিচারের দাবি যেন ব্যক্তিগত আক্রমণ, হুমকি কিংবা সহিংসতার রূপ না নেয়। তাঁরা অভিযোগের যথাযথ নিষ্পত্তি এবং ভবিষ্যতে ধর্মীয় অবমাননা ও পারস্পরিক বিদ্বেষ সৃষ্টিকারী ঘটনার পুনরাবৃত্তি রোধে কার্যকর পদক্ষেপ প্রত্যাশা করেন।

উল্লেখ্য, মহানবী হজরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অবমাননাকর মন্তব্যের অভিযোগে সৈকত হালদারকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। অভিযোগটি তদন্তে চার সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে সুপারিশসহ প্রতিবেদন জমা দিতে ১০ দিন সময় দেওয়া হয়েছে।


সম্প্রীতির বার্তা দিতে গরুর পাশাপাশি খাসিও কিনলেন জবি শিক্ষার্থীরা
সম্প্রীতির বার্তা দিতে গরুর পাশাপাশি খাসিও কিনলেন জবি শিক্ষার্থীরা

হিন্দু-মুসলিম সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখার বার্তা দিতে গরুর পাশাপাশি খাসিও কিনেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীরা। শুক্রবার (১৬ অক্টোবর) ঘোষিত গরুভোজ কর্মসূচিকে কেন্দ্র করে এ উদ্যোগ নেওয়া হয়েছে। শিক্ষার্থীরা জানান, মুসলিম শিক্ষার্থীদের জন্য গরু এবং সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীদের জন্য খাসি কেনার মধ্য দিয়ে তাঁরা পারস্পরিক সম্প্রীতি ও সহাবস্থানের বার্তা দিতে...

৫ ঘন্টা আগে


পাঁচ শতাধিক নবীন শিক্ষার্থীকে বরণ করল ছাত্রশিবির
পাঁচ শতাধিক নবীন শিক্ষার্থীকে বরণ করল ছাত্রশিবির

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ২০২৫-২৬ শিক্ষাবর্ষের পাঁচ শতাধিক নবীন শিক্ষার্থীকে বরণ করে নিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ঢাকা কলেজ শাখা। ‘নবীনবরণ ও ক্যারিয়ার গাইডলাইন’ শীর্ষক এ অনুষ্ঠানে শিক্ষার্থীদের ফুল, কলমদানি, পবিত্র কোরআন ও অনুপ্রেরণামূলক ইসলামী বইসহ বিভিন্ন উপহার দেওয়া হয়। সোমবার (১২ অক্টোবর) সকাল ১১টায় শহীদ আ. ন. ম. নজীব উদ্দিন খান খুররম...

৩ দিন আগে


১৫ অক্টোবর ঢাবিতে শোক দিবস, বন্ধ থাকবে সব ক্লাস
১৫ অক্টোবর ঢাবিতে শোক দিবস, বন্ধ থাকবে সব ক্লাস

১৯৮৫ সালের ১৫ অক্টোবর জগন্নাথ হলে মর্মান্তিক দুর্ঘটনায় নিহতদের স্মরণে আগামী ১৫ অক্টোবর ঢাকা বিশ্ববিদ্যালয়ে শোক দিবস পালিত হবে। এ উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস ও কার্যক্রম বন্ধ থাকবে। ১৯৮৫ সালের ১৫ অক্টোবর রাতে জগন্নাথ হলের একটি ভবনের ছাদ ধসে মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। এতে ২৬ শিক্ষার্থী এবং ১৪ অতিথি ও কর্মচারীসহ মোট...

৮ দিন আগে


তিতুমীর কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক পদে মেহেদী হাসান অভির মনোনয়ন ফরম সংগ্রহ
তিতুমীর কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক পদে মেহেদী হাসান অভির মনোনয়ন ফরম সংগ্রহ

সরকারি তিতুমীর কলেজ ছাত্রদলের [সাধারণ সম্পাদক] প্রার্থী হিসেবে আজ আনুষ্ঠানিকভাবে মনোনয়ন ফরম সংগ্রহ।সংগঠনের প্রতি নিষ্ঠা ও দায়িত্ববোধকে সঙ্গে নিয়ে এগিয়ে যেতে চাই সবার দোয়া, ভালোবাসা ও সহযোগিতা কামনা করছি।মেহেদী হাসান অভিসাবেক যুগ্ম আহ্বায়কসাবেক সহ-সাধারণ সম্পাদকসাবেক সহ সম্পাদক  সরকারি তিতুমীর কলেজ ছাত্রদল।৫ অক্টোবর ২০২৬শহীদ বরকত মিলনায়তন, তিতুমীর কলেজ

১০ দিন আগে

Dr.Mahfuzul Alom