মদিনাকে লক্ষ্য করে হামলা চালানোর দাবি প্রত্যাখ্যান হুথিদের
আন্তর্জাতিক ডেস্ক
ছবি: সংগৃহীত
সৌদি আরবের পবিত্র নগরী মদিনাকে লক্ষ্য করে কোনো হামলা চালানোর অভিযোগ অস্বীকার করেছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। এর কিছুক্ষণ আগে সৌদি আরব দাবি করেছিল, মদিনার দিকে ধেয়ে আসা একটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে দেশটির প্রতিরক্ষা বাহিনী।
বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, হুথিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জানান, ওই দিন সৌদি ভূখণ্ডে কোনো অভিযান চালায়নি তাদের বাহিনী।
তিনি বলেন, ‘ইয়েমেনের সশস্ত্র বাহিনী নিশ্চিত করছে, আজ সৌদি ভূখণ্ড লক্ষ্য করে কোনো অভিযান চালানো হয়নি। মদিনায় হামলার বিষয়ে সৌদি শত্রুপক্ষের দাবি নির্লজ্জ ও প্রকাশ্য মিথ্যাচার।’
এদিকে, সৌদি আরবের পক্ষ থেকে মদিনার দিকে ধেয়ে আসা ক্ষেপণাস্ত্র প্রতিহত করার দাবি করা হলেও এ বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
বাংলাদেশ আমাদের পথ দেখিয়েছে: ভারতের জেন জি আ‘ন্দো‘লন নিয়ে নেহা বোরার মন্তব্য
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সরকারের বিরুদ্ধে তরুণদের চলমান আন্দোলন বা জেন-জি প্রতিবাদ বাংলাদেশের আন্দোলন থেকে অনুপ্রেরণা পেয়েছে বলে মন্তব্য করেছেন দেশটির ছাত্রনেত্রী নেহা বোরা। বুধবার (১৪ অক্টোবর) সোশ্যালিস্ট স্টুডেন্ট ফ্রন্টের ষষ্ঠ জাতীয় সম্মেলন উপলক্ষে প্রকাশিত এক ভিডিও বার্তায় অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের (আইসা) সর্বভারতীয় সভাপতি নেহা বোরা এ মন্তব্য করেন।তিনি বলেন,
১ দিন আগে
যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সঙ্গে সংঘাতের আশঙ্কায় প্রতিরক্ষা জোরদার করছে ইরান
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে নতুন করে সংঘাতের আশঙ্কায় প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করছে ইরান। পাশাপাশি ক্ষেপণাস্ত্র ও ড্রোন কর্মসূচি পুনর্গঠনের চেষ্টা চালাচ্ছে দেশটি। স্যাটেলাইট চিত্রের বরাতে সোমবার (১২ অক্টোবর) এ তথ্য জানিয়েছে ওয়াল স্ট্রিট জার্নাল। প্রতিবেদনে বলা হয়েছে, সম্ভাব্য মার্কিন হামলা ঠেকাতে ইরান প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করছে, নিজেদের অনুগতদের সংগঠিত করছে এবং...
২ দিন আগে
পাকিস্তানে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত দুই পাইলট নিহত
পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ বেলুচিস্তানের রাজধানী কোয়েটায় দেশটির সামরিক বাহিনীর একটি ‘মুশশাক’ প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে দুই পাইলট নিহত হয়েছেন। সোমবার (১২ অক্টোবর) স্থানীয় সময় দুপুরের দিকে নাওয়ান কিলি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।পাকিস্তানি সেনাবাহিনীর আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, যান্ত্রিক ত্রুটির কারণে বিমানটি বিধ্বস্ত...
৩ দিন আগে
রিয়াদ বিমানবন্দরে টানা হামলা, নিহত ১৪, আহত ৩১৯
সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে পরপর দুই দিন হামলার ঘটনায় প্রাণহানি ও ক্ষয়ক্ষতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীরা এ হামলা চালিয়েছে বলে সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে। রোববার দ্বিতীয় দফার হামলায় অন্তত একজন পাকিস্তানি নাগরিক নিহত এবং ১১ জন আহত হয়েছেন। এর আগে শনিবার একই বিমানবন্দরে হামলায়...
৩ দিন আগে
