বিএনপি গণভোটের রায় বাস্তবায়ন না করলে চড়া মূল্য দিতে হবে: শফিকুর রহমান
দ্যা সিটি সিগন্যাল ডেক্স
দ্যা সিটি সিগন্যাল ডেক্স
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপি বলেছেন, আমরা কোনো ব্যক্তিগত বা দলীয় দাবি নিয়ে রাস্তায় নামিনি। এসব জনগণের দাবি। জনগণের সহযোগিতায় আমাদের আগের দুটি লংমার্চ সফল হয়েছে।
তিনি বলেন, আমাদের সাত দফা দাবির মধ্যে প্রধান দাবি হলো গণভোটের গণরায় বাস্তবায়ন। এই দাবি আদায় হলে বাকি ছয়টি দাবি মাথাচাড়া দিত না। বিএনপি যদি গণভোটের গণরায় বাস্তবায়ন না করে, তাহলে তাদের চড়া মূল্য দিতে হবে।
শনিবার (৩১ অক্টোবর) সকাল ৭টায় রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে ১১ দলীয় ঐক্যের ঢাকা-খুলনা-ঝিনাইদহ-কুষ্টিয়া লংমার্চের উদ্বোধনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
১১ দলীয় ঐক্যের সাত দফা দাবির মধ্যে রয়েছে—গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ, তেল, গ্যাস ও সার সংকট নিরসন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ, দুর্নীতি, চাঁদাবাজি ও দখলদারি বন্ধ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং সংকীর্ণ দলীয়করণ বন্ধ।
এসব দাবি আদায়ের লক্ষ্যে এ লংমার্চের আয়োজন করেছে ১১ দলীয় ঐক্য
৩১ অক্টোবরের লং মার্চ উপলক্ষে ভোজগাতি ইউনিয়নে জামায়াতের মোটরসাইকেল শোডাউন
কেন্দ্র ঘোষিত ৩১ অক্টোবরের ঐতিহাসিক লং মার্চ সফল করার লক্ষ্যে যশোরের মণিরামপুর উপজেলার ৩ নং ভোজগাতি ইউনিয়নে মোটরসাইকেল শোডাউন করেছে।শুক্রবার (৩০ অক্টোবর) ৪ঃ৩০ মিনিটে ৩ নং ভোজগাতি ইউনিয়ন শাখার উদ্যোগে এই শোডাউনের আয়োজন করা হয়। শতাধিক মোটরসাইকেল ও ইজিবাইক নিয়ে শোডাউনটি ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও হাট-বাজার প্রদক্ষিণ করে। এসময়
১৭ ঘন্টা আগে
পতিত ও নব্য দুই স্বৈরাচারকেই পরাজিত করা হবে নাহিদ ইসলাম
ঢাকা, ৩০ অক্টোবর ২০২৬: স্বরাষ্ট্রমন্ত্রী ও জ্বালানিমন্ত্রীর পদত্যাগসহ চার দফা দাবিতে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে গণবিক্ষোভ সমাবেশ করেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখা।সমাবেশে এনসিপির আহ্বায়ক মো. নাহিদ ইসলাম বলেন, বিএনপি সরকারের কাছে দেশ পরিচালনার কোনো সুনির্দিষ্ট পরিকল্পনা নেই। তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের পরিকল্পনা হচ্ছে...
১৮ ঘন্টা আগে
গোলাম পরওয়ার ফাটা বাঁশের চিপায় পড়েছেন রাশেদ খাঁন
জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারকে নিয়ে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। গোয়েন্দা কর্মকর্তার সঙ্গে বৈঠক নিয়ে জামায়াতের বিবৃতি ও গোলাম পরওয়ারের বক্তব্যের সমালোচনা করে তিনি বলেছেন, ‘গোলাম পরওয়ার ফাটা বাঁশের চিপায় পড়েছেন।’ বুধবার (২৮ অক্টোবর) নিজের ফেসবুক পোস্টে এসব মন্তব্য করেন রাশেদ খাঁন।পোস্টে তিনি লেখেন, ‘জামায়াতের এই বিবৃতির
৩ দিন আগে
টাকার প্রলোভনের দাবি নিয়ে মানিক পশারীর ভাইয়ের নতুন বক্তব্য
জামায়াতে ইসলামীর প্রয়াত নায়েবে আমির মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার সাক্ষী মানিক পশারীর মৃত্যুর পর তাঁর দাফন নিয়ে আলোচনা-সমালোচনার মধ্যে নতুন করে আলোচনায় এসেছে তাঁর ছোট ভাই চাঁন মিয়া পশারীর একটি পুরোনো সাক্ষাৎকার। ওই সাক্ষাৎকারে অর্থের প্রলোভনে সাঈদীর বিরুদ্ধে মিথ্যা মামলা ও সাক্ষ্য দেওয়ার অভিযোগের কথা বলা...
৪ দিন আগে
