পতিত ও নব্য দুই স্বৈরাচারকেই পরাজিত করা হবে নাহিদ ইসলাম
দ্যা সিটি সিগন্যাল ডেক্স
দ্যা সিটি সিগন্যাল ডেক্স
ঢাকা, ৩০ অক্টোবর ২০২৬: স্বরাষ্ট্রমন্ত্রী ও জ্বালানিমন্ত্রীর পদত্যাগসহ চার দফা দাবিতে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে গণবিক্ষোভ সমাবেশ করেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখা।
সমাবেশে এনসিপির আহ্বায়ক মো. নাহিদ ইসলাম বলেন, বিএনপি সরকারের কাছে দেশ পরিচালনার কোনো সুনির্দিষ্ট পরিকল্পনা নেই। তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের পরিকল্পনা হচ্ছে দুর্নীতি, লুটপাট, চাঁদাবাজি ও সন্ত্রাস কায়েম করা।
তিনি বলেন, হাজারো মানুষের রক্তের বিনিময়ে একটি স্বৈরাচারকে বিদায় করার পর এখন নতুন স্বৈরাচারের উত্থান দেখতে পাচ্ছি। তবে আমাদের প্রতিশ্রুতি, পতিত স্বৈরাচার ও নব্য স্বৈরাচার—দুই শক্তিকেই পরাজিত করা হবে, ইনশাআল্লাহ।
দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র চলছে দাবি করে নাহিদ ইসলাম বলেন, বাংলাদেশের সীমান্তে হত্যা, পাহাড়ে অশান্তি সৃষ্টি, আসাম ও পশ্চিমবঙ্গে মুসলমানদের ওপর নিপীড়ন এবং দিল্লিতে মসজিদ ভাঙার মতো ঘটনা ঘটছে। বাংলাদেশের মুসলমান ও হিন্দু সম্প্রদায়কে ঘিরেও নানা ষড়যন্ত্র চলছে। ভারতের এসব চক্রান্ত থেকে বাংলাদেশকে রক্ষা করতে বর্তমান সরকার সক্ষম নয়।
ভারতের সঙ্গে করিডর ইস্যুতে তিনি বলেন, জাপানে গিয়ে আবারও বাংলাদেশের মধ্য দিয়ে করিডর তৈরির চেষ্টা করা হচ্ছে। ভারতের হাতে অবৈধ করিডর তুলে দেওয়ার অপচেষ্টা চলছে। তারেক রহমানকে উদ্দেশ করে তিনি বলেন, এ ধরনের কোনো অবৈধ করিডর বাংলাদেশের জনগণ মেনে নেবে না।
গঙ্গা চুক্তি প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, আগামী ডিসেম্বরে গঙ্গা চুক্তি ন্যায্যতার ভিত্তিতে নতুন করে করা না হলে বাংলাদেশের জনগণ আবারও রাজপথে নামবে। এবার গঙ্গার ন্যায্য হিস্যা থেকে এক বিন্দুও ছাড় দেওয়া হবে না।
দেশে চলমান নৈরাজ্য, খুন ও গুমের ঘটনার দায় নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীকে পদত্যাগ করতে হবে বলেও দাবি জানান তিনি। একই সঙ্গে জ্বালানিমন্ত্রীর পদত্যাগ দাবি করেন নাহিদ ইসলাম।
তিনি আরও বলেন, দাবি আদায় না হলে এই আন্দোলন সারা দেশে ছড়িয়ে দেওয়া হবে। মিছিল নিয়ে তারেক রহমানকে ঘেরাও করে দাবি আদায় করা হবে, ইনশাআল্লাহ।
বিএনপি গণভোটের রায় বাস্তবায়ন না করলে চড়া মূল্য দিতে হবে: শফিকুর রহমান
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপি বলেছেন, আমরা কোনো ব্যক্তিগত বা দলীয় দাবি নিয়ে রাস্তায় নামিনি। এসব জনগণের দাবি। জনগণের সহযোগিতায় আমাদের আগের দুটি লংমার্চ সফল হয়েছে।তিনি বলেন, আমাদের সাত দফা দাবির মধ্যে প্রধান দাবি হলো গণভোটের গণরায় বাস্তবায়ন। এই দাবি আদায় হলে বাকি ছয়টি
৫ ঘন্টা আগে
৩১ অক্টোবরের লং মার্চ উপলক্ষে ভোজগাতি ইউনিয়নে জামায়াতের মোটরসাইকেল শোডাউন
কেন্দ্র ঘোষিত ৩১ অক্টোবরের ঐতিহাসিক লং মার্চ সফল করার লক্ষ্যে যশোরের মণিরামপুর উপজেলার ৩ নং ভোজগাতি ইউনিয়নে মোটরসাইকেল শোডাউন করেছে।শুক্রবার (৩০ অক্টোবর) ৪ঃ৩০ মিনিটে ৩ নং ভোজগাতি ইউনিয়ন শাখার উদ্যোগে এই শোডাউনের আয়োজন করা হয়। শতাধিক মোটরসাইকেল ও ইজিবাইক নিয়ে শোডাউনটি ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও হাট-বাজার প্রদক্ষিণ করে। এসময়
১৭ ঘন্টা আগে
গোলাম পরওয়ার ফাটা বাঁশের চিপায় পড়েছেন রাশেদ খাঁন
জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারকে নিয়ে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। গোয়েন্দা কর্মকর্তার সঙ্গে বৈঠক নিয়ে জামায়াতের বিবৃতি ও গোলাম পরওয়ারের বক্তব্যের সমালোচনা করে তিনি বলেছেন, ‘গোলাম পরওয়ার ফাটা বাঁশের চিপায় পড়েছেন।’ বুধবার (২৮ অক্টোবর) নিজের ফেসবুক পোস্টে এসব মন্তব্য করেন রাশেদ খাঁন।পোস্টে তিনি লেখেন, ‘জামায়াতের এই বিবৃতির
৩ দিন আগে
টাকার প্রলোভনের দাবি নিয়ে মানিক পশারীর ভাইয়ের নতুন বক্তব্য
জামায়াতে ইসলামীর প্রয়াত নায়েবে আমির মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার সাক্ষী মানিক পশারীর মৃত্যুর পর তাঁর দাফন নিয়ে আলোচনা-সমালোচনার মধ্যে নতুন করে আলোচনায় এসেছে তাঁর ছোট ভাই চাঁন মিয়া পশারীর একটি পুরোনো সাক্ষাৎকার। ওই সাক্ষাৎকারে অর্থের প্রলোভনে সাঈদীর বিরুদ্ধে মিথ্যা মামলা ও সাক্ষ্য দেওয়ার অভিযোগের কথা বলা...
৪ দিন আগে
