জেলার খবর

যশোর অভয়নগরে জাতীয় যুব দিবস উদযাপন উপলক্ষে চেক ও গাছের চারা বিতরণ

দ্যা সিটি সিগন্যাল ডেক্স

১৯ ঘন্টা আগে


যশোর অভয়নগরে জাতীয় যুব দিবস উদযাপন উপলক্ষে চেক ও গাছের চারা বিতরণ

দ্যা সিটি সিগন্যাল ডেক্স


অভয়নগরে জাতীয় যুব দিবস উদযাপন উপলক্ষে যুব ঋণ ও কল্যাণ তহবিল থেকে অনুদানপ্রাপ্তদের মধ্যে চেক বিতরণ  বৃক্ষরোপণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

এ উপলক্ষে রোববার সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি যশোর-খুলনা মহাসড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়।

পরে উপজেলা পরিষদ মিলনায়তনে যুব উন্নয়ন কর্মকর্তা শহিদুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবীর আনসারী।

এ সময় আরও বক্তব্য দেন বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের সিনিয়র সহসভাপতি ও উপজেলা বিএনপির সভাপতি ফারাজী মতিয়ার রহমান, উপজেলা যুবদলের আহ্বায়ক বাকিউজ্জামান রানা এবং উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মোস্তফা কামাল।

সভায় উপস্থিত ছিলেন নওয়াপাড়া প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আশরাফ হোসেন প্রিন্স, যুগ্ম সম্পাদক সৈয়দ জাহিদ মাসুদ তাজ, প্রেসক্লাব বসুন্দিয়ার সাধারণ সম্পাদক আবু বকর প্রমুখ।

পরে যুব ঋণ ও কল্যাণ তহবিল থেকে অনুদানপ্রাপ্তদের মধ্যে চেক ও গাছের চারা বিতরণ করা হয়। 


প্রায় ৪ কোটি টাকা ব্যয়ে সড়ক নির্মাণকাজের উদ্বোধন করলেন এমপি বুলবুল
প্রায় ৪ কোটি টাকা ব্যয়ে সড়ক নির্মাণকাজের উদ্বোধন করলেন এমপি বুলবুল

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নে প্রায় ৪ কোটি টাকা ব্যয়ে ৩ কিলোমিটার ৫৫০ মিটার কাঁচা রাস্তা পাকা করার কাজের উদ্বোধন করা হয়েছে। রোববার (১ নভেম্বর) সকালে ইউনিয়নের বাখের আলী গ্রামে এ উন্নয়নকাজের উদ্বোধন করেন চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. নূরুল ইসলাম বুলবুল।স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) অধীনে আরডিআরআইডিপি (RDRIDP) প্রকল্পের

২০ ঘন্টা আগে


ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে তিন ভুয়া ভোটার আটক
ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে তিন ভুয়া ভোটার আটক

ঠাকুরগাঁও-১ (সদর, রুহিয়া ও ভূল্লী) আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ চলাকালে তিনজন ভুয়া ভোটারকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুরে ঠাকুরগাঁও সদরের দানারহাট আনছারিয়া ফাজিল মাদরাসা কেন্দ্র থেকে তাঁদের আটক করা হয়। প্রিজাইডিং অফিসার মুহাম্মদ আবু সায়েম বিষয়টি নিশ্চিত করেছেন। আটক ব্যক্তিরা হলেন ওই মাদরাসার আলিম দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী হিমেল ও...

৪ দিন আগে


সুলেমান হত্যা এক বছরে ও শুরু হয়নি বিচার জামিনে অধিকাংশ আসামি
সুলেমান হত্যা এক বছরে ও শুরু হয়নি বিচার জামিনে অধিকাংশ আসামি

ভারতের মহারাষ্ট্রে হিন্দু বান্ধবীর সঙ্গে ক্যাফেতে দেখা করতে গিয়ে গণপিটুনিতে নিহত ২০ বছর বয়সী সুলেমান পাঠান হত্যাকাণ্ডের এক বছরের বেশি সময় পার হলেও বিচার শুরু হয়নি। মামলার অধিকাংশ আসামি জামিনে মুক্ত হওয়ায় সাক্ষীদের নিরাপত্তা ও ন্যায়বিচার পাওয়া নিয়ে উদ্বেগে রয়েছে নিহতের পরিবার। পুলিশের তদন্তে গাফিলতি এবং বিচারপ্রক্রিয়ার দীর্ঘসূত্রতার অভিযোগও তুলেছেন...

৫ দিন আগে


সাঈদী সাহেব আল্লাহর ওলি ছিলেন বললেন মানিক পশারীর বোন
সাঈদী সাহেব আল্লাহর ওলি ছিলেন বললেন মানিক পশারীর বোন

মানবতাবিরোধী অপরাধের মামলায় আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে বাদী ও রাষ্ট্রপক্ষের অন্যতম সাক্ষী ছিলেন বীর মুক্তিযোদ্ধা মানিক পশারী। তাঁর মৃত্যুর পর মরদেহ দাফন, জানাজা এবং সাঈদী সম্পর্কে পরিবারের সদস্য ও প্রতিবেশীদের বক্তব্য ঘিরে পিরোজপুরের চিতলিয়া গ্রামে নানা আলোচনা চলছে।রোববার (২৫ অক্টোবর) বিকেলে পিরোজপুর সদর উপজেলার শংকরপাশা ইউনিয়নের চিতলিয়া গ্রামে মানিক...

৬ দিন আগে

Dr.Mahfuzul Alom