ক্রীড়াঙ্গনে নতুন উদ্যোগ আত্মপ্রকাশ করল ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স
দ্যা সিটি সিগন্যাল ডেক্স
দ্যা সিটি সিগন্যাল ডেক্স
দেশের ক্রীড়াঙ্গনের উন্নয়ন, ক্রীড়া সংগঠনের বিকাশ এবং তরুণ প্রজন্মকে খেলাধুলায় উৎসাহিত করার লক্ষ্য নিয়ে আত্মপ্রকাশ করেছে ‘ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স’। জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উদ্যোগে গঠিত হয়েছে নতুন এই ক্রীড়া সংগঠন।
সোমবার (২ নভেম্বর) বিকেল ৪টায় রাজধানীর ফার্মগেটের কৃষিবিদ ইনস্টিটিউশনে আয়োজিত অনুষ্ঠানে সংগঠনটির আনুষ্ঠানিক আত্মপ্রকাশের ঘোষণা দেওয়া হয়।
সংগঠনটির আহ্বায়ক হিসেবে ক্রিকেট সংগঠক ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক পরিচালক নাজমুল আবেদীন ফাহিম এবং সদস্যসচিব হিসেবে এম নাজমুল ইসলামের দায়িত্ব পাওয়ার কথা জানানো হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামের। প্রধান বক্তা হিসেবে থাকবেন দলের সদস্যসচিব আখতার হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে সিনিয়র যুগ্ম সদস্যসচিব আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দেশের ক্রীড়াঙ্গনের উন্নয়ন, খেলাধুলার কার্যক্রম তদারকি এবং তরুণদের ক্রীড়ামুখী করে গড়ে তোলার লক্ষ্যে কাজ করবে সংগঠনটি।
ক্রীড়াঙ্গনে নতুন এই উদ্যোগ কতটা ইতিবাচক পরিবর্তন আনতে পারে, এখন সেদিকেই তাকিয়ে ক্রীড়াপ্রেমীরা।
ঠাকুরগাঁও উপনির্বাচনে অনিয়মের প্রতিবাদে কেন্দ্রীয় জামায়াতের বিক্ষোভ মিছিল
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ব্যাপক অনিয়ম জালিয়াতি বাড়িঘরে হামলা-ভাঙচুর এবং জামায়াত প্রার্থীর পোলিং এজেন্ট ও কর্মীদের ওপর হামলার প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ঢাকা মহানগর জামায়াতে ইসলামী।রবিবার (১ নভেম্বর) বিকেলে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জামায়াতের নায়েবে আমীর এটিএম আজহারুল ইসলাম এমপি বিএনপির...
১ দিন আগে
বিরোধী জোটের লক্ষ্য এখন এক দফার দিকে নাসীরুদ্দীন পাটওয়ারী
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, বিরোধীদলীয় এই জোট ভবিষ্যতে তারেক রহমানকে পদত্যাগে বাধ্য করার লক্ষ্য অর্জন না করা পর্যন্ত থামবে না। তারা এখন এক দফার দিকে এগোচ্ছেন বলেও মন্তব্য করেন তিনি।রবিবার (১ নভেম্বর) জাতীয় যুবশক্তির সম্মেলন-২০২৬-এ বক্তব্য দিতে গিয়ে নাসীরুদ্দীন পাটওয়ারী এসব কথা বলেন।তিনি বলেন, “ঘুমের
১ দিন আগে
গাড়ি ভাঙচুরের ঘটনায় কুমিল্লা জামায়াতের আমীর-নায়েবে আমীরের সদস্যপদ বাতিল
কুমিল্লা মহানগর জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাহবুবুর রহমানের ব্যক্তিগত গাড়ি ভাঙচুরের ঘটনায় মহানগর জামায়াতের সাবেক আমীর কাজী দ্বীন মোহাম্মদ ও সাবেক নায়েবে আমীর একেএম এমদাদুল হক মামুনের সদস্যপদ (রুকনিয়াত) বাতিল করা হয়েছে।রবিবার (১ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও কুমিল্লা মহানগরীর তত্ত্বাবধায়ক আবদুল হালিম।আবদুল হালিম
১ দিন আগে
মজলুম থেকে জালিম আবার মজলুম হলে গণমাধ্যমের কাছে আর্তচিৎকার করবেন
প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁনকে ইঙ্গিত করে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ। তিনি বলেছেন মজলুম থেকে জালিম হয়ে ওঠা ব্যক্তি আবার মজলুম হলে সেই গণমাধ্যমের কাছেই আর্তচিৎকার করে বাঁচানোর আকুতি জানাবেন। রোববার (১ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ
১ দিন আগে
