ধর্ম

ফ্রিতে ওমরাহ করতে পারবেন যেভাবে জানুন আবেদন প্রক্রিয়া

দ্যা সিটি সিগন্যাল ডেক্স

৩ ঘন্টা আগে


ফ্রিতে ওমরাহ করতে পারবেন যেভাবে জানুন আবেদন প্রক্রিয়া

ছবি: সংগৃহীত


কোনো টাকা খরচ না করেই পবিত্র মক্কা ও মদিনা যাওয়ার সুযোগ! শুধু স্মার্টফোনে কয়েকটি প্রশ্নের উত্তর দিয়ে জিতে নেওয়া যেতে পারে ওমরাহ প্যাকেজ। অবিশ্বাস্য মনে হলেও এমনই একটি প্রতিযোগিতার আয়োজন করেছে সৌদি আরবের সরকারি ডিজিটাল প্ল্যাটফর্ম নুসুক। বিশ্বের বিভিন্ন দেশের মুসলমানদের জন্য রাখা হয়েছে বিনা মূল্যে ওমরাহ পালনের সুযোগ।

পবিত্র কাবা শরিফ তাওয়াফ, মসজিদে নববীতে নামাজ আদায় কিংবা মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর স্মৃতিবিজড়িত স্থানগুলো জিয়ারত—এমন স্বপ্ন দেখেন বিশ্বের কোটি কোটি মুসলমান। কিন্তু আর্থিক সীমাবদ্ধতার কারণে অনেকেরই সেই স্বপ্ন পূরণ হয় না। এবার সেই স্বপ্ন পূরণের সুযোগ নিয়ে এসেছে সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের ডিজিটাল প্ল্যাটফর্ম নুসুক।

গত ১ নভেম্বর থেকে শুরু হয়েছে বিশেষ এই অনলাইন প্রতিযোগিতা। চলবে ৩০ নভেম্বর ২০২৬ পর্যন্ত। পুরো মাসজুড়ে প্রতিদিন কুইজে অংশ নিয়ে পুরস্কার জেতার সুযোগ থাকছে। প্রতিযোগিতার সবচেয়ে আকর্ষণীয় পুরস্কার হলো বিনা মূল্যে ওমরাহ পালনের সুযোগ।

ঘোষিত পুরস্কারের মধ্যে রয়েছে ১০০টি ওমরাহ প্যাকেজ এবং ১০ হাজার কার্টন জমজমের পানি। ওমরাহ প্যাকেজের আওতায় বিজয়ী ও তার একজন সঙ্গীর জন্য থাকছে যাওয়া-আসার বিমান টিকিট, ওমরাহ ভিসা এবং মক্কা ও মদিনায় ১০ রাতের আবাসন। অর্থাৎ, নির্বাচিত হলে একজন বিজয়ী তার পছন্দের একজনকে সঙ্গে নিয়েও বিনা মূল্যে ওমরাহ পালনের সুযোগ পাবেন।

এ ছাড়া প্রতিদিন লটারির মাধ্যমে ১০ জনকে দেওয়া হবে জমজমের পানির বিশেষ পুরস্কার। প্রত্যেক বিজয়ী পাবেন ২০ কার্টন জমজমের পানি। এর মধ্যে ১০ কার্টন নিজের জন্য এবং বাকি ১০ কার্টন অন্যদের উপহার হিসেবে দিতে পারবেন।

 

ঘরে বসেই এই প্রতিযোগিতায় অংশ নেওয়া যাবে। এ জন্য প্রথমে স্মার্টফোনে ডাউনলোড করতে হবে সৌদি সরকারের অফিসিয়াল নুসুক অ্যাপ। এরপর প্রয়োজনীয় তথ্য দিয়ে একটি অ্যাকাউন্ট তৈরি করতে হবে। অ্যাকাউন্টে প্রবেশের পর অ্যাপের মূল মেনুতে খুঁজে নিতে হবে ‘ডিসকভার দ্য চ্যালেঞ্জ’ অথবা প্রতিযোগিতা-সংক্রান্ত অপশন।

সেখানে প্রবেশ করলে বিভিন্ন বিষয়ের ওপর কুইজ খেলার সুযোগ পাওয়া যাবে। প্রতিদিন অংশগ্রহণকারীরা একটি করে ডিজিটাল চাবি পাবেন। সেই চাবি ব্যবহার করে পছন্দের একটি দরজা খুলতে হবে। এরপর সামনে আসবে একটি প্রশ্ন। প্রশ্নের সঠিক উত্তর দিতে পারলে লটারিতে অংশ নেওয়ার সুযোগ তৈরি হবে।

এ ছাড়া বন্ধু কিংবা পরিবারের সদস্যদের আমন্ত্রণ জানিয়ে অতিরিক্ত চাবি সংগ্রহের সুযোগও রয়েছে। অতিরিক্ত চাবি ব্যবহার করে প্রতিযোগিতায় আরও বেশি সুযোগ তৈরি করা যাবে।

 

তবে প্রতিযোগিতায় অংশ নিলেই যে ওমরাহ পালনের সুযোগ নিশ্চিত হবে, বিষয়টি এমন নয়। বিজয়ীদের নির্বাচন করা হবে লটারির মাধ্যমে। তাই অংশগ্রহণকারীদের প্রতিযোগিতার নিয়ম ও শর্তাবলি ভালোভাবে পড়ে নেওয়া জরুরি।

পাশাপাশি ব্যক্তিগত তথ্যের নিরাপত্তার বিষয়েও সতর্ক থাকতে হবে। কোনো অপরিচিত লিংকে পাসপোর্টের তথ্য কিংবা ব্যক্তিগত তথ্য দেওয়া থেকে বিরত থাকতে হবে। প্রতিযোগিতায় অংশ নিতে সৌদি সরকারের অফিসিয়াল নুসুক অ্যাপ ব্যবহার করাই নিরাপদ।


হিন্দু সম্প্রদায়ের সমস্যা সমাধানে পাশে থাকার আশ্বাস জামায়াত আমিরের
হিন্দু সম্প্রদায়ের সমস্যা সমাধানে পাশে থাকার আশ্বাস জামায়াত আমিরের

হিন্দু ধর্মাবলম্বীদের বিভিন্ন সমস্যা, বৈষম্য ও বঞ্চনার কথা শুনে সেগুলো সমাধানে পাশে থাকার আশ্বাস দিয়েছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। এ কথা জানিয়েছেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।বুধবার (১৪ অক্টোবর) দুপুরে রাজধানীর মিন্টো রোডের ২৯ নম্বর সরকারি বাসভবনে জামায়াত আমিরের সঙ্গে হিন্দু ধর্মাবলম্বী নেতাদের...

২৩ দিন আগে


পাগলা মসজিদে মিলল ১৭ দেশের মুদ্রাসহ ২৪ কেজি সোনা-রুপা
পাগলা মসজিদে মিলল ১৭ দেশের মুদ্রাসহ ২৪ কেজি সোনা-রুপা

বিভিন্ন দেশের মুদ্রার মধ্যে রয়েছে আমেরিকান ডলার ৮ হাজার ৫৭টি, সৌদি রিয়াল ৫৭ হাজার ৪১৪টি, মালয়েশিয়ান রিংগিত ২৯ হাজার ৬৬২টি, আমিরাতের দিরহাম ১৪ হাজার ২৪০টি, কুয়েতি দিনার ৭৬৭টি, ওমানি রিয়াল ৮৮৮টি, কাতারি রিয়াল ৭ হাজার ৯৭৩টি, বাহরাইনি দিনার ৩৩৩টি, সিঙ্গাপুর ডলার ১ হাজার ৭১৮টি, ব্রিটিশ পাউন্ড ১ হাজার ২২০টি, ইউরো...

২৪ দিন আগে


প্রতিমা ভাঙচুরের ঘটনায় দুর্গামন্দির পরিদর্শনে এমপি আবুল কালাম আজাদ
প্রতিমা ভাঙচুরের ঘটনায় দুর্গামন্দির পরিদর্শনে এমপি আবুল কালাম আজাদ

দুর্বৃত্তের হামলায় প্রতিমা ভাঙচুরের খবর পেয়ে দুর্গামন্দির পরিদর্শন করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবুল কালাম আজাদ সিদ্দিকী এমপি। শুক্রবার বিকেলে তিনি উপজেলার জামুর্কী গ্রামের ওই মন্দির পরিদর্শন করেন।এ সময় উপস্থিত ছিলেন মির্জাপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট আব্দুর

১ মাস আগে


জুমার দিনে দোয়া কবুলের আশায় যা পড়বেন
জুমার দিনে দোয়া কবুলের আশায় যা পড়বেন

জুমার দিন মুসলমানদের জন্য বিশেষ মর্যাদাপূর্ণ। এ দিনের অন্যতম বৈশিষ্ট্য হলো, এমন একটি বিশেষ সময় রয়েছে, যখন কোনো মুসলিম আল্লাহর কাছে দোয়া করলে তা কবুল হওয়ার আশা করা যায়। আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, জুমার দিনে এমন একটি সময় রয়েছে, যখন কোনো মুসলিম নামাজরত অবস্থায় আল্লাহর কাছে কিছু...

১ মাস আগে

Dr.Mahfuzul Alom