হিন্দু সম্প্রদায়ের সমস্যা সমাধানে পাশে থাকার আশ্বাস জামায়াত আমিরের
দ্যা সিটি সিগন্যাল ডেক্স
ছবি: সংগৃহীত
হিন্দু ধর্মাবলম্বীদের বিভিন্ন সমস্যা, বৈষম্য ও বঞ্চনার কথা শুনে সেগুলো সমাধানে পাশে থাকার আশ্বাস দিয়েছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। এ কথা জানিয়েছেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
বুধবার (১৪ অক্টোবর) দুপুরে রাজধানীর মিন্টো রোডের ২৯ নম্বর সরকারি বাসভবনে জামায়াত আমিরের সঙ্গে হিন্দু ধর্মাবলম্বী নেতাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে এক ব্রিফিংয়ে এসব কথা বলেন মিয়া গোলাম পরওয়ার।
তিনি বলেন, বাংলাদেশে হিন্দু ধর্মাবলম্বীদের বিভিন্ন সংগঠনের প্রতিনিধিত্বকারী নেতারা সভায় উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, পূজা উদযাপন ফ্রন্ট, জাতীয় হিন্দু মহাজোট, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টসহ বিভিন্ন সংগঠন ও সংস্থার নেতারা ছিলেন।
মিয়া গোলাম পরওয়ার বলেন, একটি রাজনৈতিক দলের নেতা হিসেবে নয়, বরং বিরোধীদলীয় নেতা হিসেবে ডা. শফিকুর রহমানকে তাঁর সাংবিধানিক দায়িত্বের কথা স্মরণ করিয়ে দেওয়া হয়েছে। বাংলাদেশের সব ধর্মের মানুষের অধিকার, নিরাপত্তা ও স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে কথা বলা সরকারের পাশাপাশি বিরোধীদলীয় নেতারও সাংবিধানিক দায়িত্ব। তিনি এ দায়িত্বের বিষয়টি স্মরণ করেছেন এবং এ ক্ষেত্রে তাঁর ভূমিকা সম্পর্কে জানিয়েছেন।
তিনি আরও বলেন, ৫ আগস্টের জুলাই অভ্যুত্থান-পরবর্তী সময়ে হিন্দু ধর্মাবলম্বীদের ধর্মীয় অনুষ্ঠান, পূজা ও মন্দিরের নিরাপত্তা নিশ্চিত করতে জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা সাহসী ও নিরবচ্ছিন্ন ভূমিকা পালন করেছেন বলে সভায় উপস্থিত নেতারা প্রশংসা করেছেন।
মতবিনিময় সভায় হিন্দু সম্প্রদায়ের নেতারা বিভিন্ন স্থানে বৈষম্য, বঞ্চনা, অসুবিধা ও দুঃখ-কষ্টের কথা তুলে ধরে সহযোগিতা চেয়েছেন উল্লেখ করে গোলাম পরওয়ার বলেন, সরকার ও বিরোধী দল ঐক্যবদ্ধভাবে তাঁদের পাশে থেকে এসব সমস্যা সমাধানে কাজ করবে বলে আশ্বাস দিয়েছেন জামায়াত আমির।
তিনি বলেন, হিন্দু সম্প্রদায়ের নেতাদের সঙ্গে ভবিষ্যতেও মতবিনিময় করা হবে, তাঁদের কথা শোনা হবে এবং তাঁদের অধিকার ও স্বার্থ রক্ষায় দায়িত্ব পালনে পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন ডা. শফিকুর রহমান।
ব্রিফিংয়ে সিনিয়র আইনজীবী সুব্রত চৌধুরী বলেন, শারদীয় দুর্গোৎসবের প্রাক্কালে সনাতন সমাজের নেতাদের শুভেচ্ছা বিনিময়ের জন্য আমন্ত্রণ জানানোর উদ্যোগকে তাঁরা স্বাগত জানিয়েছেন। এ জন্য জামায়াতে ইসলামীর প্রতি সনাতন সমাজের পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান তিনি।
সুব্রত চৌধুরী বলেন, এই উদ্যোগের মধ্য দিয়ে যে শুভ সূচনা হয়েছে, তা যেন ভবিষ্যতে বাংলাদেশের সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক কর্মকাণ্ডেও অব্যাহত থাকে। দলমত, ধর্ম ও বর্ণনির্বিশেষে সবাই একসঙ্গে দেশের উন্নয়নে কাজ করার পাশাপাশি পরস্পরের প্রতি সহমর্মিতা নিয়ে পাশে থাকার আহ্বান জানিয়েছেন জামায়াত আমির ও বিরোধীদলীয় নেতা।
তিনি আরও বলেন, জামায়াত আমিরের বক্তব্য ও উদ্যোগে সনাতন সমাজ সন্তুষ্ট। আগামী দিনে জামায়াতে ইসলামী এসব বিষয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তাঁরা আশা করেন।
সাম্প্রদায়িক সম্প্রীতি প্রসঙ্গে সুব্রত চৌধুরী বলেন, বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে রাজনৈতিক নেতারা বাংলাদেশকে সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ হিসেবে উল্লেখ করেন। তবে মসজিদের খুতবায় মুসলিম সম্প্রদায়ের নেতা ও ধর্মীয় ব্যক্তিরা যদি সম্প্রীতির আহ্বান জানান, তাহলে বাংলাদেশ সত্যিকার অর্থেই সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ হয়ে উঠবে।
পাগলা মসজিদে মিলল ১৭ দেশের মুদ্রাসহ ২৪ কেজি সোনা-রুপা
বিভিন্ন দেশের মুদ্রার মধ্যে রয়েছে আমেরিকান ডলার ৮ হাজার ৫৭টি, সৌদি রিয়াল ৫৭ হাজার ৪১৪টি, মালয়েশিয়ান রিংগিত ২৯ হাজার ৬৬২টি, আমিরাতের দিরহাম ১৪ হাজার ২৪০টি, কুয়েতি দিনার ৭৬৭টি, ওমানি রিয়াল ৮৮৮টি, কাতারি রিয়াল ৭ হাজার ৯৭৩টি, বাহরাইনি দিনার ৩৩৩টি, সিঙ্গাপুর ডলার ১ হাজার ৭১৮টি, ব্রিটিশ পাউন্ড ১ হাজার ২২০টি, ইউরো...
৪ দিন আগে
প্রতিমা ভাঙচুরের ঘটনায় দুর্গামন্দির পরিদর্শনে এমপি আবুল কালাম আজাদ
দুর্বৃত্তের হামলায় প্রতিমা ভাঙচুরের খবর পেয়ে দুর্গামন্দির পরিদর্শন করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবুল কালাম আজাদ সিদ্দিকী এমপি। শুক্রবার বিকেলে তিনি উপজেলার জামুর্কী গ্রামের ওই মন্দির পরিদর্শন করেন।এ সময় উপস্থিত ছিলেন মির্জাপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট আব্দুর
১৩ দিন আগে
জুমার দিনে দোয়া কবুলের আশায় যা পড়বেন
জুমার দিন মুসলমানদের জন্য বিশেষ মর্যাদাপূর্ণ। এ দিনের অন্যতম বৈশিষ্ট্য হলো, এমন একটি বিশেষ সময় রয়েছে, যখন কোনো মুসলিম আল্লাহর কাছে দোয়া করলে তা কবুল হওয়ার আশা করা যায়। আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, জুমার দিনে এমন একটি সময় রয়েছে, যখন কোনো মুসলিম নামাজরত অবস্থায় আল্লাহর কাছে কিছু...
১৪ দিন আগে
জুমার দিনে যে আমলগুলো করতে বলেছেন নবীজি (সা.)
জুমার দিন মুসলমানদের জন্য বিশেষ মর্যাদাপূর্ণ। হাদিসে এ দিনে কিছু বিশেষ আমল করার কথা এসেছে। এর মধ্যে উল্লেখযোগ্য— গোসল করা ও পরিচ্ছন্ন হওয়া: জুমার নামাজের আগে গোসল করা, পরিষ্কার-পরিচ্ছন্ন পোশাক পরা ও সুগন্ধি ব্যবহার করা সুন্নত।আগেভাগে মসজিদে যাওয়া: সম্ভব হলে আগে মসজিদে গিয়ে জুমার নামাজের প্রস্তুতি নেওয়া।দরুদ শরিফ পড়া: জুমার দিন
১৪ দিন আগে
