ধর্ম

জুমার দিনে দোয়া কবুলের আশায় যা পড়বেন

দ্যা সিটি সিগন্যাল ডেক্স

৫৬ মিনিট আগে


জুমার দিনে দোয়া কবুলের আশায় যা পড়বেন

জুমার দিন মুসলমানদের জন্য বিশেষ মর্যাদাপূর্ণ। এ দিনের অন্যতম বৈশিষ্ট্য হলো, এমন একটি বিশেষ সময় রয়েছে, যখন কোনো মুসলিম আল্লাহর কাছে দোয়া করলে তা কবুল হওয়ার আশা করা যায়।

 

আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, জুমার দিনে এমন একটি সময় রয়েছে, যখন কোনো মুসলিম নামাজরত অবস্থায় আল্লাহর কাছে কিছু চাইলে তিনি তাকে তা দান করেন। এরপর রাসুলুল্লাহ (সা.) হাতের ইশারায় বোঝান, সময়টি খুবই অল্প।
—সহিহ বুখারি, হাদিস ৯৩৫

তাই জুমার দিনে বেশি বেশি দোয়া, ইস্তিগফার ও জিকির করা উত্তম। বিশেষ করে খুতবার সময় থেকে নামাজ শেষ হওয়া পর্যন্ত এবং আসরের পর সূর্যাস্তের আগের সময়কে দোয়া কবুলের সম্ভাবনাময় সময় হিসেবে আলেমরা উল্লেখ করেছেন।

জুমার দিনে কোরআনে বর্ণিত বিভিন্ন দোয়া পড়া যেতে পারে। এর মধ্যে উল্লেখযোগ্য চারটি দোয়া হলো—

১. দুনিয়া ও আখেরাতের কল্যাণের দোয়া

رَبَّنَآ ءَاتِنَا فِي ٱلدُّنْيَا حَسَنَةً وَفِي ٱلْءَاخِرَةِ حَسَنَةً وَقِنَا عَذَابَ ٱلنَّارِ

অর্থ: ‘হে আমাদের রব, আমাদের দুনিয়ায় কল্যাণ দিন এবং আখেরাতেও কল্যাণ দিন। আর আমাদের আগুনের শাস্তি থেকে রক্ষা করুন।’

—সূরা আল-বাকারা, আয়াত ২০১

২. হেদায়াতের পর অন্তর সঠিক রাখার দোয়া

رَبَّنَا لَا تُزِغْ قُلُوبَنَا بَعْدَ إِذْ هَدَيْتَنَا وَهَبْ لَنَا مِنْ لَدُنكَ رَحْمَةً ۚ إِنَّكَ أَنتَ الْوَهَّابُ

অর্থ: ‘হে আমাদের রব, আপনি আমাদের হেদায়াত দেওয়ার পর আমাদের অন্তরগুলো বক্র করে দেবেন না এবং আপনার পক্ষ থেকে আমাদের রহমত দান করুন। নিশ্চয়ই আপনি মহাদাতা।’

—সূরা আলে ইমরান, আয়াত ৮

৩. গুনাহ ক্ষমা ও নেককারদের সঙ্গে থাকার দোয়া

رَبَّنَا فَاغْفِرْ لَنَا ذُنُوبَنَا وَكَفِّرْ عَنَّا سَيِّئَاتِنَا وَتَوَفَّنَا مَعَ الْأَبْرَارِ

অর্থ: ‘হে আমাদের রব, আমাদের গুনাহগুলো ক্ষমা করুন, আমাদের পাপগুলো মোচন করুন এবং আমাদের নেককারদের সঙ্গে মৃত্যু দিন।’

—সূরা আলে ইমরান, আয়াত ১৯৩

৪. নিজের, বাবা-মা ও মুমিনদের জন্য দোয়া

رَبِّ اجْعَلْنِي مُقِيمَ الصَّلَاةِ وَمِنْ ذُرِّيَّتِي رَبَّنَا وَتَقَبَّلْ دُعَاءِ ۝ رَبَّنَا اغْفِرْ لِي وَلِوَالِدَيَّ وَلِلْمُؤْمِنِينَ يَوْمَ يَقُومُ الْحِسَابُ

অর্থ: ‘হে আমার রব, আমাকে নামাজ প্রতিষ্ঠাকারী করুন এবং আমার বংশধরদের মধ্য থেকেও। হে আমাদের রব, আমার দোয়া কবুল করুন। হে আমাদের রব, যেদিন হিসাব অনুষ্ঠিত হবে, সেদিন আমাকে, আমার বাবা-মাকে এবং মুমিনদের ক্ষমা করুন।’

—সূরা ইবরাহিম, আয়াত ৪০–৪১

জুমার দিন তাই নামাজের পাশাপাশি বেশি বেশি দোয়া, ইস্তিগফার ও আল্লাহর জিকির করা যেতে পারে। দোয়া কবুলের বিশেষ সময়টি নির্দিষ্টভাবে জানা না থাকায় দিনের বিভিন্ন সময়ে আন্তরিকভাবে দোয়া করা উত্তম।


জুমার দিনে যে আমলগুলো করতে বলেছেন নবীজি (সা.)
জুমার দিনে যে আমলগুলো করতে বলেছেন নবীজি (সা.)

জুমার দিন মুসলমানদের জন্য বিশেষ মর্যাদাপূর্ণ। হাদিসে এ দিনে কিছু বিশেষ আমল করার কথা এসেছে। এর মধ্যে উল্লেখযোগ্য— গোসল করা ও পরিচ্ছন্ন হওয়া: জুমার নামাজের আগে গোসল করা, পরিষ্কার-পরিচ্ছন্ন পোশাক পরা ও সুগন্ধি ব্যবহার করা সুন্নত।আগেভাগে মসজিদে যাওয়া: সম্ভব হলে আগে মসজিদে গিয়ে জুমার নামাজের প্রস্তুতি নেওয়া।দরুদ শরিফ পড়া: জুমার দিন

১ ঘন্টা আগে


নবীজির টুপি ও পাগড়ি: কেমন ছিল কী জানা যায়
নবীজির টুপি ও পাগড়ি: কেমন ছিল কী জানা যায়

নবীজি (সা.)-এর জীবন মুমিনের জন্য সর্বোত্তম আদর্শ। ইবাদত-বন্দেগি থেকে পোশাক-পরিচ্ছদ, চলাফেরা ও দৈনন্দিন জীবনের নানা ক্ষেত্রেই তাঁর জীবনে রয়েছে অনুসরণীয় শিক্ষা। রাসুল (সা.) কখনো শুধু টুপি পরতেন, আবার কখনো টুপির ওপর পাগড়িও পরতেন।নবীজির টুপি কেমন ছিলবিভিন্ন বর্ণনায় নবীজি (সা.)-এর টুপি ব্যবহারের কথা পাওয়া যায়। এসব বর্ণনা থেকে জানা যায়, তাঁর...

৭ দিন আগে


যে ৮টি গুণ মুমিনের চরিত্রকে সুন্দর করে
যে ৮টি গুণ মুমিনের চরিত্রকে সুন্দর করে

পবিত্র কুরআনে আল্লাহ তাআলা বলেন— «صِبْغَةَ اللَّهِ»—অর্থাৎ “আল্লাহর রঙ”।এই স্বর্গীয় রঙে রঙিন হওয়ার অর্থ হলো আল্লাহ তাআলা ও তাঁর প্রিয় রাসুলুল্লাহ ﷺ-এর পছন্দনীয় গুণাবলি নিজের চরিত্রে ধারণ করা।একজন মুমিনের জীবনে যে গুণগুলো বিশেষভাবে থাকা প্রয়োজন—১. তাকওয়া — সর্বাবস্থায় আল্লাহকে ভয় করা এবং তাঁর নির্দেশ মেনে চলা।২. ধৈর্য ও সহনশীলতা —

৭ দিন আগে


শিশুকে আয়াতুল কুরসি শেখানোর গুরুত্ব
শিশুকে আয়াতুল কুরসি শেখানোর গুরুত্ব

শিশুদের ছোটবেলা থেকেই কোরআনের সঙ্গে পরিচিত করে তোলা ইসলামী শিক্ষার গুরুত্বপূর্ণ অংশ। কোরআনের ছোট ছোট সুরা ও আয়াত শেখানোর পাশাপাশি আয়াতুল কুরসিও তাদের মুখস্থ করানো যেতে পারে। সুরা বাকারার ২৫৫ নম্বর আয়াতটি আল্লাহর মহত্ত্ব, ক্ষমতা, জ্ঞান ও কর্তৃত্বের পরিচয় তুলে ধরে। শুধু মুখস্থ করার পরিবর্তে এর অর্থ ও শিক্ষা বুঝিয়ে...

৯ দিন আগে

Dr.Mahfuzul Alom