বিনোদন

সালমানের স্টুডিওতে হামলায় ক্ষুব্ধ সাদিয়া আয়মান

বিনোদন ডেস্ক

১ ঘন্টা আগে


সালমানের স্টুডিওতে হামলায় ক্ষুব্ধ সাদিয়া আয়মান

ছবি: সংগৃহীত


জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনায় ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন ছোট পর্দার অভিনেত্রী সাদিয়া আয়মান। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক স্ট্যাটাসে তিনি ঘটনাটিকে ‘হৃদয়বিদারক’ ও ‘অগ্রহণযোগ্য’ বলে মন্তব্য করেছেন।

নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া পোস্টে সাদিয়া আয়মান লেখেন, ‘সালমান মুক্তাদিরের স্টুডিওতে যা ঘটেছে, তা অত্যন্ত হৃদয়বিদারক ও অগ্রহণযোগ্য। তাঁর মতো একজন মানুষের সঙ্গে এমন ঘটনা কোনোভাবেই কাম্য নয়।’

একই পোস্টে দেশে চাঁদাবাজি ও অশিক্ষার প্রসঙ্গ টেনে ক্ষোভ প্রকাশ করেন এই অভিনেত্রী। তিনি লেখেন, ‘এত অশিক্ষিত, চাঁদাবাজ দিয়ে দেশটা ভরে গেছে, যে ওরা ভালো কিছু জীবনে দেখেনি আর দেখলেও সেটা হজম করতে পারে না!’

পোস্টের শেষাংশে ঘটনাটিকে ‘চরম লজ্জার ও ধিক্কারজনক’ বলেও মন্তব্য করেন সাদিয়া।

পরে ওই পোস্টের কমেন্ট বক্সে সমালোচকদের জবাব দেন তিনি। নেতিবাচক মন্তব্যকারীদের উদ্দেশে ক্ষোভ প্রকাশ করে সাদিয়া অভিযোগ করেন, যাদের উদ্দেশে পোস্টটি করা হয়েছে, তারাই চাঁদাবাজদের পক্ষে মন্তব্য করে নিজেদের ক্ষোভ প্রকাশ করছেন।

তিনি আরও মন্তব্য করেন, সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এসব মন্তব্য ভবিষ্যতেও থেকে যাবে এবং সংশ্লিষ্টদের পরিবার ও সন্তানরা একসময় সেগুলো দেখতে পারে।

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনায় সাদিয়া আয়মানের এসব মন্তব্যের পর সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা তৈরি হয়েছে।


গণেশ উৎসবে স্ত্রী পাশে থাকলেও সহকারীর ওড়নায় মুখ মুছলেন শাহরুখ খান,ভিডিও ভাইরাল
গণেশ উৎসবে স্ত্রী পাশে থাকলেও সহকারীর ওড়নায় মুখ মুছলেন শাহরুখ খান,ভিডিও ভাইরাল

মুম্বাইয়ের জনপ্রিয় গণেশ উৎসবের মণ্ডপ লালবাগচা রাজার দর্শনে গিয়ে ফের আলোচনায় এসেছেন বলিউড তারকা শাহরুখ খান। গণেশপূজা উপলক্ষে পরিবারের সদস্যদের সঙ্গে সেখানে গিয়ে তার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।সোমবার (২১ সেপ্টেম্বর) স্ত্রী গৌরী খান ও মেয়ে সুহানা খানকে সঙ্গে নিয়ে মুম্বাইয়ের বিখ্যাত লালবাগচা রাজার মণ্ডপে যান শাহরুখ। এ সময়...

৪ দিন আগে


বাংলাদেশে নিজেকে নিরাপদ মনে করি না: তানজিন তিশা
বাংলাদেশে নিজেকে নিরাপদ মনে করি না: তানজিন তিশা

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা বলেছেন, বাংলাদেশে নিজেকে সব সময় নিরাপদ মনে করেন না তিনি। বিশেষ করে নারীদের নিরাপত্তার বিষয়টি আরও গুরুত্ব দিয়ে দেখা প্রয়োজন বলে মন্তব্য করেছেন এই অভিনেত্রী।সম্প্রতি এক অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নিজের নিরাপত্তা নিয়ে এসব কথা বলেন তানজিন তিশা।তিশা বলেন, বিভিন্ন পরিস্থিতিতে সাধারণ মানুষ, বিশেষ করে

৪ দিন আগে


‘মাইসা’য় রাশমিকার মারকাটারি অ্যাকশন, মুগ্ধ দর্শক
‘মাইসা’য় রাশমিকার মারকাটারি অ্যাকশন, মুগ্ধ দর্শক

রোমান্টিক সিনেমার পরিচিত মুখ রাশমিকা মান্দান্নাকে এবার দেখা যাবে একেবারে ভিন্ন রূপে। তাঁর আসন্ন সিনেমা ‘মাইসা’র প্রথম টিজার প্রকাশের পরই আলোচনায় এসেছে অভিনেত্রীর মারকাটারি অ্যাকশন অবতার। রোববার সন্ধ্যায় প্রকাশিত টিজারে রাশমিকার নতুন রূপ দেখে প্রশংসায় ভাসছেন দর্শক ও সমালোচকেরা।নবাগত পরিচালক রবীন্দ্র পুল্লের পরিচালনায় ‘মাইসা’ সিনেমায় রাশমিকাকে দেখা যাবে গোণ্ড জনগোষ্ঠীর...

৫ দিন আগে


দেব-শুভশ্রীর ঘনিষ্ঠ ছবি ঘিরে নতুন জল্পনা
দেব-শুভশ্রীর ঘনিষ্ঠ ছবি ঘিরে নতুন জল্পনা

টালিউডের জনপ্রিয় জুটি দেব ও শুভশ্রী গাঙ্গুলী। একসময় প্রেমের সম্পর্কে জড়িয়েছিলেন তারা। পরে সেই সম্পর্কে বিচ্ছেদ ঘটে। তবে দীর্ঘদিন পর আবারও পর্দায় তাদের রসায়ন ঘিরে নতুন করে আলোচনা শুরু হয়েছে।সম্প্রতি মুক্তি পেয়েছে দেব পরিচালিত সিনেমা ‘দেশু ৭’-এর প্রথম গান ‘তোর শুধু তোর’। লাদাখের মনোরম পাহাড়ি পরিবেশে ধারণ করা গানটিতে দেব

৫ দিন আগে

Dr.Mahfuzul Alom