গোপালগঞ্জে জমি নিয়ে বিরোধে রক্তাক্ত মসজিদের ইমাম
দ্যা সিটি সিগন্যাল ডেক্স
ছবি: সংগৃহীত
লিড: গোপালগঞ্জের কাশিয়ানীতে জমি নিয়ে বিরোধের জেরে জাকির হোসেন (৫০) নামে এক মসজিদের ইমামকে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় একই গ্রামের বাশার সিকদারকে অভিযুক্ত করা হয়েছে।
বডি: রোববার (১৮ অক্টোবর) সকালে উপজেলার ডাঙা মাজড়া গ্রামে এ ঘটনা ঘটে। আহত জাকির হোসেন ওই গ্রামের মৃত সিরাজ মোল্যার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, একই গ্রামের বাশার সিকদারের সঙ্গে জমি নিয়ে জাকির হোসেনের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর জের ধরে রোববার সকালে বাশার সিকদার অস্ত্র দিয়ে জাকির হোসেনকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করেন বলে অভিযোগ রয়েছে। পরে তিনি ঘটনাস্থল থেকে পালিয়ে যান।
পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় জাকির হোসেনকে উদ্ধার করে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাঁকে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়।
কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহফুজুর রহমান জানান, একজন সাংবাদিকের মাধ্যমে তিনি ঘটনাটি জানতে পেরেছেন। এ বিষয়ে তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে
রাজশাহী থেকে চালু হচ্ছে আরও তিনটি ট্রেন, যাবে ঢাকা-চট্টগ্রাম-কলকাতা
রাজশাহী থেকে বিভিন্ন রুটে নতুন আরও তিনটি ট্রেন চালু হতে যাচ্ছে। এর মধ্যে একটি চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী-ঢাকা রুটে বিরতিহীনভাবে চলাচল করবে। অন্য দুটি ট্রেন চলবে রাজশাহী-চট্টগ্রাম ও রাজশাহী-কলকাতা রুটে।শনিবার (১৭ অক্টোবর) বিকেলে রাজশাহী মেডিকেল কলেজের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ তথ্য জানান ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু।তিনি বলেন, রাজশাহী থেকে আরও
১ দিন আগে
টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ১৯ ইউনিট
গাজীপুরের টঙ্গীর চেরাগআলী এলাকায় ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেডের একটি ওষুধ কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিট কাজ করছে।বুধবার (১৪ অক্টোবর) সকাল সোয়া ১০টার দিকে কারখানাটিতে আগুন লাগে।টঙ্গী ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সকাল ১০টার দিকে চেরাগআলী এলাকার ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেডের ওষুধ কারখানায় আগুন লাগার খবর পায়
৪ দিন আগে
পুকুরে ডুবে প্রাণ গেল ৩ বছরের খুদে কনটেন্ট ক্রিয়েটরের
হবিগঞ্জের বাহুবলে পুকুরের পানিতে ডুবে দ্বীপ শীল নামে তিন বছর বয়সী এক খুদে কনটেন্ট ক্রিয়েটরের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে উপজেলার নারিকেলতলা গ্রামে বাড়ির পাশের পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।দ্বীপ শীল ওই গ্রামের বিজয় শীলের ছেলে। তার অকালমৃত্যুতে পরিবার ও এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।পরিবার সূত্রে জানা
৪ দিন আগে
প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ চান ভুক্তভোগী পরিবার
খুলনার সোনাডাঙ্গা মডেল থানা প্রশাসনের অবহেলা ও গাফিলতির কারণে নিজেদের এবং কন্যাসন্তানের ভবিষ্যৎ অনিশ্চয়তার মুখে পড়েছে বলে অভিযোগ করেছেন এক ভুক্তভোগী পরিবার। সুবিচারের আশায় এবং নিজেদের আকুল আকুতি তুলে ধরতে সরাসরি দেশের মাননীয় প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে দেখা করার দাবি জানিয়েছেন তারা। রাস্তার পাশে টাঙানো একটি ব্যানার এবং অবস্থান কর্মসূচির মাধ্যমে
৫ দিন আগে
