অভিযোগ জানাতে গিয়ে থানার ভেতরেই ধর্ষণের শিকার নারী
অনলাইন ডেক্স
ছবি: সংগৃহীত
ভারতের ঝাড়খণ্ডের সেরাইকেলা-খারসাওয়ান জেলায় অভিযোগ জানাতে গিয়ে থানার ভেতরে এক পুলিশ কনস্টেবলের ধর্ষণের শিকার হয়েছেন এক নারী। এ ঘটনায় অভিযুক্ত কনস্টেবলকে গ্রেপ্তার করা হয়েছে। দায়িত্বে অবহেলার অভিযোগে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) পাঁচ পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
রোববার (১ নভেম্বর) দেশটির সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদন অনুযায়ী, গত ২৯ অক্টোবর রাতে অভিযোগ দায়ের করতে থানায় যান ওই নারী। সেখানে অবস্থানকালে এক পুলিশ কনস্টেবলের বিরুদ্ধে তাঁকে ধর্ষণের অভিযোগ ওঠে।
ভুক্তভোগী নারী অভিযোগে জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় স্বামীর সঙ্গে ঝগড়ার পর শারীরিক নির্যাতনের আশঙ্কায় তিনি বাড়ি ছেড়ে চলে যান। পরে এক প্রতিবেশীর বাড়িতে আশ্রয় নিয়ে নিজের মোবাইল ফোন থেকে থানায় যোগাযোগ করেন। পুলিশের এক বিবৃতিতে বলা হয়েছে, খবর পেয়ে পুলিশের একটি টহল দল ওই রাতেই তাঁকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।
থানায় দায়িত্ব পালনরত পুলিশ সদস্যরা বিশ্রামের জন্য তাঁকে একটি কক্ষে থাকার ব্যবস্থা করে দেন। অভিযোগ অনুযায়ী, ওই কক্ষে অবস্থানকালে থানার ওয়্যারলেস অপারেটর হিসেবে কর্মরত এক কনস্টেবল তাঁর ওপর হামলা চালান এবং ধর্ষণ করেন।
ঘটনাটি জানার পর সেরাইকেলার সিনিয়র পুলিশ সুপার (এসপি) মনোজ স্বর্গিয়ারী তদন্তের দায়িত্ব দেন সাব-ডিভিশনাল পুলিশ অফিসার (এসডিপিও) অনুভব ভরদ্বাজকে।
তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ার পর এসডিপিওর প্রতিবেদনের ভিত্তিতে অভিযুক্ত কনস্টেবলকে গ্রেপ্তার করা হয়। পরে আদালতের মাধ্যমে তাঁকে বিচারিক হেফাজতে পাঠানো হয়েছে।
দায়িত্বে অবহেলা, দায়িত্বজ্ঞানহীন আচরণ ও গুরুতর শৃঙ্খলাভঙ্গের অভিযোগে গামহারিয়া থানার ওসি এবং আরও চার পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করেন এসপি। পুলিশের বিবৃতিতে জানানো হয়েছে, বরখাস্ত হওয়া পাঁচ সদস্যকে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।
ঘটনার সময় অভিযুক্ত কনস্টেবলের পরনে থাকা পোশাক আলামত হিসেবে জব্দ করেছে পুলিশ। পরীক্ষার জন্য সেগুলো রাঁচির ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরিতে পাঠানোর প্রক্রিয়া চলছে।
এ ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে রাজ্যের বিরোধী দল বিজেপি। দলটির অভিযোগ, পুলিশ প্রশাসনে জবাবদিহির অভাবে ঝাড়খণ্ডে এ ধরনের ঘটনা নিয়মিত ঘটছে।
ঝাড়খণ্ড রাজ্য বিজেপির সভাপতি ও রাজ্যসভার সংসদ সদস্য আদিত্য সাহু বলেন, জ্যেষ্ঠ কর্মকর্তাদের মোটা অঙ্কের ঘুষ দিয়ে পুলিশ কর্মকর্তারা থানায় পদায়ন পান। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি আরও অভিযোগ করেন, এসব পুলিশ কর্মকর্তা সরকারের শীর্ষ পর্যায়ের ছত্রচ্ছায়ায় বালু, লৌহ আকরিক ও কয়লা চুরির সুযোগ করে দিচ্ছেন।
এ কারণে রাজ্যের ক্ষমতাসীন ঝাড়খণ্ড মুক্তি মোর্চা (জেএমএম), কংগ্রেস ও রাষ্ট্রীয় জনতা দল (আরজেডি) জোটের ওপর থেকে সাধারণ মানুষের আস্থা পুরোপুরি হারিয়ে গেছে বলেও দাবি করেন তিনি।
নেতানিয়াহুর পতন ঘটাতে আরব দলগুলোর রাজনৈতিক সহায়তার ঘোষণা
যুদ্ধাপরাধে অভিযুক্ত ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ও তাঁর সরকারের পতন ঘটাতে নতুন সরকার গঠনে রাজনৈতিক সহায়তা দিতে প্রস্তুত বলে জানিয়েছে ইসরায়েলি আরব দল জয়েন্ট লিস্ট।বৃহস্পতিবার (২৯ অক্টোবর) এক বিবৃতিতে জয়েন্ট লিস্ট জানায়, তাদের জনগণ বর্তমান মুহূর্তের গুরুত্ব বুঝতে পেরেছেন এবং বিপুলসংখ্যায় ভোট দিতে গেছেন। নেতানিয়াহুর শাসনের অবসান ঘটাতে দলটি সর্বশক্তি
৫ দিন আগে
এডেন বিমানবন্দরে বিস্ফোরণের শব্দ সতর্কবার্তা জারি হুতিদের
ইয়েমেনের এডেন আন্তর্জাতিক বিমানবন্দরে বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে। বিমানবন্দর ঘিরে হুতিদের জরুরি সতর্কবার্তা জারির পর এ ঘটনা ঘটে। সৌদি আরবের একটি সামরিক কার্গো বিমানে অস্ত্র ও সামরিক সরঞ্জাম আনার অভিযোগ করেছে হুতিরা।বুধবার (২৮ অক্টোবর) এডেন আন্তর্জাতিক বিমানবন্দরে শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনার খবর নিশ্চিত করেন কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার সাংবাদিকরা।এর আগে
৬ দিন আগে
নিরাপত্তার নিশ্চয়তা না পেয়ে ঢাকা–রিয়াদ ফ্লাইট স্থগিত করল সৌদিয়া
প্রয়োজনীয় নিরাপত্তার নিশ্চয়তা না পাওয়ায় ঢাকা ও রিয়াদের মধ্যে সরাসরি ফ্লাইট চালুর সিদ্ধান্ত স্থগিত করেছে সৌদি আরবের জাতীয় পতাকাবাহী বিমান সংস্থা সৌদিয়া। ফলে নির্ধারিত সময়সূচি অনুযায়ী এ রুটে ফ্লাইট চালু করা সম্ভব হয়নি। যাত্রীচাহিদা বৃদ্ধি এবং প্রবাসীদের যাতায়াত সহজ করার লক্ষ্যে ঢাকা–রিয়াদ সরাসরি ফ্লাইট পরিচালনার প্রাথমিক প্রস্তুতি ও আনুষ্ঠানিক ঘোষণা সম্পন্ন
৬ দিন আগে
ইসরায়েলে সরকার গঠনে আরব দলগুলোর সমর্থন নিয়ে টানাপোড়েন
ইসরায়েলের নির্বাচনে সরকার গঠন ও জাতীয় নীতিনির্ধারণে আরব দলগুলোর ভূমিকা নতুন করে আলোচনায় এসেছে। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর জোট ও বিরোধী শিবিরের মধ্যে প্রতিদ্বন্দ্বিতার প্রেক্ষাপটে আরব দলগুলোর সমর্থন, জোটের শর্ত এবং রাজনৈতিক সমঝোতা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।ইসরায়েলি সংবাদমাধ্যম দ্য জেরুজালেম পোস্টে প্রকাশিত এক বিশ্লেষণে বলা হয়েছে, সরকার গঠনের সম্ভাবনা এবং সম্ভাব্য জোটের...
৬ দিন আগে
