আন্তর্জাতিক

নেতানিয়াহুর পতন ঘটাতে আরব দলগুলোর রাজনৈতিক সহায়তার ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক

২০ ঘন্টা আগে


নেতানিয়াহুর পতন ঘটাতে আরব দলগুলোর রাজনৈতিক সহায়তার ঘোষণা

ছবি: সংগৃহীত


যুদ্ধাপরাধে অভিযুক্ত ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ও তাঁর সরকারের পতন ঘটাতে নতুন সরকার গঠনে রাজনৈতিক সহায়তা দিতে প্রস্তুত বলে জানিয়েছে ইসরায়েলি আরব দল জয়েন্ট লিস্ট।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) এক বিবৃতিতে জয়েন্ট লিস্ট জানায়, তাদের জনগণ বর্তমান মুহূর্তের গুরুত্ব বুঝতে পেরেছেন এবং বিপুলসংখ্যায় ভোট দিতে গেছেন। নেতানিয়াহুর শাসনের অবসান ঘটাতে দলটি সর্বশক্তি দিয়ে কাজ করবে। পাশাপাশি, বর্তমান সরকারের বিকল্প হিসেবে এমন একটি সরকার গঠনে রাজনৈতিক সহায়তা দিতে তারা প্রস্তুত, যা সরকারের বর্ণবাদী নীতিতে প্রকৃত পরিবর্তন আনবে।

এর আগে জয়েন্ট লিস্টের চেয়ারম্যান ইউসেফ জাবারিন চ্যানেল-১৩-কে বলেছিলেন, নেতানিয়াহুর সরকারের সত্যিকারের বিকল্প চায়—এমন সব পক্ষকে তাদের সঙ্গে আলোচনা করতে হবে। এর মাধ্যমে ইসরায়েলের জনগণের প্রত্যাশা অনুযায়ী নতুন সরকার গঠনের পথ তৈরি হতে পারে।

ইসরায়েলের পার্লামেন্ট নেসেটে মোট আসন ১২০টি। এর মধ্যে আরব দল জয়েন্ট লিস্ট ও রা’ম মিলে ১৯টি আসন পেতে যাচ্ছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। ফলে নেতানিয়াহুবিরোধী ইহুদি দলগুলো সরকার গঠন করতে চাইলে আরব দলগুলোর সমর্থন গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। অন্যথায় নেতানিয়াহুর সঙ্গে সমঝোতা অথবা নতুন নির্বাচন আয়োজনের মতো বিকল্প সামনে আসতে পারে।

তবে নতুন সরকার গঠনের সমীকরণ নির্ভর করবে দলগুলোর আসনসংখ্যা, পারস্পরিক সমঝোতা এবং জোট গঠনের সিদ্ধান্তের ওপর।


এডেন বিমানবন্দরে বিস্ফোরণের শব্দ সতর্কবার্তা জারি হুতিদের
এডেন বিমানবন্দরে বিস্ফোরণের শব্দ সতর্কবার্তা জারি হুতিদের

ইয়েমেনের এডেন আন্তর্জাতিক বিমানবন্দরে বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে। বিমানবন্দর ঘিরে হুতিদের জরুরি সতর্কবার্তা জারির পর এ ঘটনা ঘটে। সৌদি আরবের একটি সামরিক কার্গো বিমানে অস্ত্র ও সামরিক সরঞ্জাম আনার অভিযোগ করেছে হুতিরা।বুধবার (২৮ অক্টোবর) এডেন আন্তর্জাতিক বিমানবন্দরে শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনার খবর নিশ্চিত করেন কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার সাংবাদিকরা।এর আগে

১ দিন আগে


নিরাপত্তার নিশ্চয়তা না পেয়ে ঢাকা–রিয়াদ ফ্লাইট স্থগিত করল সৌদিয়া
নিরাপত্তার নিশ্চয়তা না পেয়ে ঢাকা–রিয়াদ ফ্লাইট স্থগিত করল সৌদিয়া

প্রয়োজনীয় নিরাপত্তার নিশ্চয়তা না পাওয়ায় ঢাকা ও রিয়াদের মধ্যে সরাসরি ফ্লাইট চালুর সিদ্ধান্ত স্থগিত করেছে সৌদি আরবের জাতীয় পতাকাবাহী বিমান সংস্থা সৌদিয়া। ফলে নির্ধারিত সময়সূচি অনুযায়ী এ রুটে ফ্লাইট চালু করা সম্ভব হয়নি। যাত্রীচাহিদা বৃদ্ধি এবং প্রবাসীদের যাতায়াত সহজ করার লক্ষ্যে ঢাকা–রিয়াদ সরাসরি ফ্লাইট পরিচালনার প্রাথমিক প্রস্তুতি ও আনুষ্ঠানিক ঘোষণা সম্পন্ন

১ দিন আগে


ইসরায়েলে সরকার গঠনে আরব দলগুলোর সমর্থন নিয়ে টানাপোড়েন
ইসরায়েলে সরকার গঠনে আরব দলগুলোর সমর্থন নিয়ে টানাপোড়েন

ইসরায়েলের নির্বাচনে সরকার গঠন ও জাতীয় নীতিনির্ধারণে আরব দলগুলোর ভূমিকা নতুন করে আলোচনায় এসেছে। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর জোট ও বিরোধী শিবিরের মধ্যে প্রতিদ্বন্দ্বিতার প্রেক্ষাপটে আরব দলগুলোর সমর্থন, জোটের শর্ত এবং রাজনৈতিক সমঝোতা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।ইসরায়েলি সংবাদমাধ্যম দ্য জেরুজালেম পোস্টে প্রকাশিত এক বিশ্লেষণে বলা হয়েছে, সরকার গঠনের সম্ভাবনা এবং সম্ভাব্য জোটের...

২ দিন আগে


ইসরায়েলের নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই, অনিশ্চিত নেতানিয়াহুর ক্ষমতা
ইসরায়েলের নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই, অনিশ্চিত নেতানিয়াহুর ক্ষমতা

ইসরায়েলের নির্বাচনে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন জোট ও বিরোধী শিবিরের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে। ভোট গণনায় নেতানিয়াহুর দল লিকুদ এগিয়ে থাকলেও সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত হয়নি। ফলে দেশটির পরবর্তী প্রধানমন্ত্রী কে হবেন, তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) দিনভর ইসরায়েলে ভোটগ্রহণ চলে। স্থানীয় সময় রাত...

২ দিন আগে

Dr.Mahfuzul Alom