আন্তর্জাতিক

নিরাপত্তার নিশ্চয়তা না পেয়ে ঢাকা–রিয়াদ ফ্লাইট স্থগিত করল সৌদিয়া

আন্তর্জাতিক ডেস্ক

১২ ঘন্টা আগে


নিরাপত্তার নিশ্চয়তা না পেয়ে ঢাকা–রিয়াদ ফ্লাইট স্থগিত করল সৌদিয়া

ছবি: সংগৃহীত


প্রয়োজনীয় নিরাপত্তার নিশ্চয়তা না পাওয়ায় ঢাকা ও রিয়াদের মধ্যে সরাসরি ফ্লাইট চালুর সিদ্ধান্ত স্থগিত করেছে সৌদি আরবের জাতীয় পতাকাবাহী বিমান সংস্থা সৌদিয়া। ফলে নির্ধারিত সময়সূচি অনুযায়ী এ রুটে ফ্লাইট চালু করা সম্ভব হয়নি।

 যাত্রীচাহিদা বৃদ্ধি এবং প্রবাসীদের যাতায়াত সহজ করার লক্ষ্যে ঢাকা–রিয়াদ সরাসরি ফ্লাইট পরিচালনার প্রাথমিক প্রস্তুতি ও আনুষ্ঠানিক ঘোষণা সম্পন্ন করেছিল সৌদিয়া। তবে বিদ্যমান আঞ্চলিক ও সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় উড়োজাহাজ ও যাত্রীদের পর্যাপ্ত সুরক্ষার বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে শতভাগ নিশ্চয়তা না পাওয়ায় শেষ মুহূর্তে এ সিদ্ধান্ত থেকে সরে আসে এয়ারলাইনস কর্তৃপক্ষ।

উল্লেখ্য, গত ১০ অক্টোবর সৌদি আরবের রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরে ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হুতিদের হামলার পর বিমানবন্দরটিতে বেশ কিছুদিন ফ্লাইট ওঠানামা সম্পূর্ণ বন্ধ ছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।


এডেন বিমানবন্দরে বিস্ফোরণের শব্দ সতর্কবার্তা জারি হুতিদের
এডেন বিমানবন্দরে বিস্ফোরণের শব্দ সতর্কবার্তা জারি হুতিদের

ইয়েমেনের এডেন আন্তর্জাতিক বিমানবন্দরে বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে। বিমানবন্দর ঘিরে হুতিদের জরুরি সতর্কবার্তা জারির পর এ ঘটনা ঘটে। সৌদি আরবের একটি সামরিক কার্গো বিমানে অস্ত্র ও সামরিক সরঞ্জাম আনার অভিযোগ করেছে হুতিরা।বুধবার (২৮ অক্টোবর) এডেন আন্তর্জাতিক বিমানবন্দরে শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনার খবর নিশ্চিত করেন কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার সাংবাদিকরা।এর আগে

১০ ঘন্টা আগে


ইসরায়েলে সরকার গঠনে আরব দলগুলোর সমর্থন নিয়ে টানাপোড়েন
ইসরায়েলে সরকার গঠনে আরব দলগুলোর সমর্থন নিয়ে টানাপোড়েন

ইসরায়েলের নির্বাচনে সরকার গঠন ও জাতীয় নীতিনির্ধারণে আরব দলগুলোর ভূমিকা নতুন করে আলোচনায় এসেছে। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর জোট ও বিরোধী শিবিরের মধ্যে প্রতিদ্বন্দ্বিতার প্রেক্ষাপটে আরব দলগুলোর সমর্থন, জোটের শর্ত এবং রাজনৈতিক সমঝোতা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।ইসরায়েলি সংবাদমাধ্যম দ্য জেরুজালেম পোস্টে প্রকাশিত এক বিশ্লেষণে বলা হয়েছে, সরকার গঠনের সম্ভাবনা এবং সম্ভাব্য জোটের...

১৪ ঘন্টা আগে


ইসরায়েলের নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই, অনিশ্চিত নেতানিয়াহুর ক্ষমতা
ইসরায়েলের নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই, অনিশ্চিত নেতানিয়াহুর ক্ষমতা

ইসরায়েলের নির্বাচনে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন জোট ও বিরোধী শিবিরের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে। ভোট গণনায় নেতানিয়াহুর দল লিকুদ এগিয়ে থাকলেও সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত হয়নি। ফলে দেশটির পরবর্তী প্রধানমন্ত্রী কে হবেন, তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) দিনভর ইসরায়েলে ভোটগ্রহণ চলে। স্থানীয় সময় রাত...

১৫ ঘন্টা আগে


জাপানে এলএনজি টার্মিনাল ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
জাপানে এলএনজি টার্মিনাল ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জাপান সফররত প্রধানমন্ত্রী তারেক রহমান দেশটির চিবা প্রিফেকচারের ফুতসু শহরে অবস্থিত জেরা’র (জেইআরএ) স্থলভিত্তিক তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) টার্মিনাল ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শন করেছেন। মঙ্গলবার (২৭ অক্টোবর) জাপানের স্থানীয় সময় দুপুর ২টা ৩০ মিনিটে তিনি এ পরিদর্শন কর্মসূচিতে অংশ নেন। এ সময়ে অন্যান্যের মধ্যে প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির

১ দিন আগে

Dr.Mahfuzul Alom