অপরাধ

পাবনার বেড়ায় বিএনপি আওয়ামী লীগের সংঘর্ষে রণক্ষেত্র

দ্যা সিটি সিগন্যাল ডেক্স

৮ ঘন্টা আগে


পাবনার বেড়ায় বিএনপি আওয়ামী লীগের সংঘর্ষে রণক্ষেত্র

ছবি: সংগৃহীত


পাবনার বেড়ায় বিএনপি ও আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর থেকে শুরু হওয়া এ সংঘর্ষ বিকেল সাড়ে ৪টা পর্যন্ত অব্যাহত ছিল। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ঘটনাস্থলে অবস্থান করলেও সংঘর্ষ থামানো সম্ভব হয়নি। এতে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

স্থানীয় সূত্রে জানা গেছে, দুই দিন আগে বেড়া থানার সামনে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিলকে কেন্দ্র করে বিএনপি ও আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এর জেরে সাবেক ডেপুটি স্পিকার অ্যাডভোকেট শামসুল হক টুকুর বাড়িতে অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা। পরে বিএনপি ও আওয়ামী লীগের সমর্থকদের অন্তত পাঁচ থেকে সাতটি বাড়িতে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটে। এসব ঘটনার পর থেকেই দুই পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল।

এরই ধারাবাহিকতায় শনিবার দুপুরে নতুন করে সংঘর্ষ শুরু হয়। স্থানীয় বাসিন্দারা জানান, দুপুর থেকে দুই পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন। সময় বাড়ার সঙ্গে সঙ্গে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। সংঘর্ষ থামাতে পুলিশ ঘটনাস্থলে অবস্থান নিলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হিমশিম খায়। এতে সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন পাবনার পুলিশ সুপার আবু আশরাফ। তিনি বলেন, পুলিশ ঘটনাস্থলে রয়েছে এবং পরিস্থিতি মোকাবিলায় কাজ করছে।

বেড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নয়ন কুমার সরকার ঢাকা পোস্টকে বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কয়েক রাউন্ড টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ করে। বর্তমানে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে রয়েছে।


দুই বিএনপি নেতা হত্যার জেরে সাবেক এমপির বাড়িসহ ৬০ বাড়িতে হামলা
দুই বিএনপি নেতা হত্যার জেরে সাবেক এমপির বাড়িসহ ৬০ বাড়িতে হামলা

খুলনার নড়াইলের কালিয়ায় বিএনপির দুই নেতা হত্যার ঘটনার জেরে সাবেক সংসদ সদস্যের বাড়িসহ অন্তত ৬০টি বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার বেন্দারচর এলাকায় বিক্ষুব্ধ জনতা এসব হামলা চালায় বলে জানিয়েছে পুলিশ।হামলার শিকার বাড়িগুলোর মধ্যে রয়েছে নড়াইল-১ আসনের সাবেক সংসদ সদস্য কবিরুল হক মুক্তি এবং কালিয়া

১২ ঘন্টা আগে


গ্রামীণ ব্যাংকে পেট্রল বোমা হামলার চেষ্টায় যুবক আটক
গ্রামীণ ব্যাংকে পেট্রল বোমা হামলার চেষ্টায় যুবক আটক

বাগেরহাটের মোংলায় গ্রামীণ ব্যাংকের একটি শাখায় পেট্রল বোমা নিক্ষেপ করে আগুন দেওয়ার চেষ্টার ঘটনায় মো. রাকিব খান (২৬) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। ঘটনার প্রায় তিন দিন পর শুক্রবার (২০ নভেম্বর) রাতে উপজেলার জয়মনি সাইলো এলাকায় তাঁর নিজ বাড়ি থেকে তাঁকে আটক করা হয়।পুলিশ সূত্রে জানা যায়, গত ১৭...

১৫ ঘন্টা আগে


মুকসুদপুর থানায় আওয়ামী লীগ-ছাত্রলীগের হামলা ভাঙচুর ও অগ্নিসংযোগ
মুকসুদপুর থানায় আওয়ামী লীগ-ছাত্রলীগের হামলা ভাঙচুর ও অগ্নিসংযোগ

গোপালগঞ্জের মুকসুদপুর থানায় হামলা ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এতে থানার আসবাবপত্র গুরুত্বপূর্ণ নথিপত্র ও বেশ কয়েকটি গাড়ি পুড়ে গেছে। স্থানীয়দের দাবি, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা এ হামলা চালিয়েছেন।বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত (দুপুর ১টা) ঘটনায় হতাহতের কোনো

২ দিন আগে


চট্টগ্রামে ড. ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন তদন্তে পুলিশ
চট্টগ্রামে ড. ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন তদন্তে পুলিশ

চট্টগ্রাম নগরের পাঁচলাইশ এলাকায় সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের পৈতৃক বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বুধবার (১৮ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে পাঁচলাইশ আবাসিক এলাকার ‘নিরিবিলি’ নামের বাড়িটির নিচতলার একটি পরিত্যক্ত কক্ষে আগুন দেওয়া হয়। এ ঘটনায় কেউ হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি। আগুনের সূত্রপাত এবং এর...

২ দিন আগে

Dr.Mahfuzul Alom