রাজনীতি

আজ প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে এনসিপির প্রতিনিধি দল

দ্যা সিটি সিগন্যাল ডেক্স

১ ঘন্টা আগে


আজ প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে এনসিপির প্রতিনিধি দল

ছবি: সংগৃহীত


প্রধানমন্ত্রীর জাতীয় ঐক্যের আহ্বানে সাড়া দিয়ে সংলাপে বসেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রতিনিধি দল।

সোমবার (২৩ নভেম্বর) দুপুর ১টার দিকে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দলটির প্রতিনিধিদের বৈঠক শুরু হয়।

এনসিপির তিন সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। প্রতিনিধি দলের অন্য দুই সদস্য হলেন এনসিপির সদস্য সচিব আখতার হোসেন ও জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ।

জানা গেছে, সম্প্রতি দেশজুড়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ধারাবাহিক সহিংসতার ঘটনায় রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য গড়ে তোলা এবং এ বিষয়ে আলোচনা করতেই এই সংলাপের উদ্যোগ নেওয়া হয়েছে।

এর আগে গত বুধবার সংসদে প্রধানমন্ত্রী তারেক রহমান ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের মধ্যে একান্ত বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকের পর রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের পদক্ষেপ নেওয়া হয় বলে জানা গেছে।


ডাকসুর ভিপি সাদিক কায়েমের গ্রামের বাড়িতে আগুন
ডাকসুর ভিপি সাদিক কায়েমের গ্রামের বাড়িতে আগুন

ডাকসু ভিপি ও জামায়াতে ইসলামী মনোনীত ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র প্রার্থী সাদিক কায়েমের খাগড়াছড়ির গ্রামের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।এক ফেসবুক পোস্টে মিয়া গোলাম পরওয়ার জানান, রাত ৩টার পর নিষিদ্ধ ঘোষিত আওয়ামী

১ দিন আগে


বিএনপি নেতার শ্বশুর বাড়িতে আত্মগোপনে থাকা যুবলীগ নেতা গ্রেপ্তার
বিএনপি নেতার শ্বশুর বাড়িতে আত্মগোপনে থাকা যুবলীগ নেতা গ্রেপ্তার

রাজশাহীতে দুই বিএনপি নেতার আশ্রয় থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও যুবলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তার ব্যক্তিরা হলেন নাটোরের লক্ষ্মীপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি হাবিবুর রহমান হাবিব এবং রাজশাহী জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজুর...

২ দিন আগে


ছাত্রলীগ নেতাদের গ্রেপ্তার করলে পরিবার শেষের হুমকি ওসিকে
ছাত্রলীগ নেতাদের গ্রেপ্তার করলে পরিবার শেষের হুমকি ওসিকে

ছাত্রলীগের কোনো নেতাকর্মীকে গ্রেপ্তার করা হলে তার পরিবার ও বংশ ধ্বংস করে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে চট্টগ্রামের জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল হালিমকে। দক্ষিণ আফ্রিকার কান্ট্রি কোডযুক্ত একটি নম্বর থেকে হোয়াটসঅ্যাপে একের পর এক হুমকিমূলক বার্তা পাঠানো হয়েছে বলে অভিযোগ করেছেন তিনি। এমনকি তাকে কাফনের কাপড় প্রস্তুত রাখার হুমকিও...

৩ দিন আগে


অন্যের কবর খুঁড়তে গিয়ে বিএনপি নিজেরাই কবরে পড়ছে: পাটওয়ারী
অন্যের কবর খুঁড়তে গিয়ে বিএনপি নিজেরাই কবরে পড়ছে: পাটওয়ারী

অন্যদের বিপদে ফেলতে গিয়ে বিএনপি এখন নিজেরাই সংকটে পড়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাসীরুদ্দিন পাটওয়ারী। তার দাবি, বিএনপির রাজনৈতিক কর্মকাণ্ডের কারণে দলটি নিজেরাই বিপাকে পড়েছে। একই সঙ্গে দেশের ১৮ কোটি মানুষকেও সংকটের মধ্যে ঠেলে দেওয়া হয়েছে বলে মন্তব্য করেন তিনি।বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে

৩ দিন আগে

Dr.Mahfuzul Alom