নারায়ণগঞ্জের ফতুল্লায় গোয়েন্দা তথ্য সংগ্রহে গিয়ে ছুরিকা ঘাতে পুলিশ কনস্টেবল নিহত
দ্যা সিটি সিগন্যাল ডেক্স
ছবি: সংগৃহীত
নারায়ণগঞ্জের ফতুল্লায় সাদা পোশাকে গোয়েন্দা তথ্য সংগ্রহ করতে গিয়ে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আনোয়ার হোসেন (৩২) নামে এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন।
এ সময় তাঁর সঙ্গে থাকা এএসআই আব্দুস সাত্তার দৌড়ে ঘটনাস্থল থেকে সরে গিয়ে প্রাণে বেঁচে যান।
রোববার (২২ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে ফতুল্লার কাশীপুর ইউনিয়নের হাশেমবাগ এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আনোয়ার হোসেন সদর মডেল থানাধীন শীতলক্ষ্যা পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন।
নারায়ণগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, এএসআই আব্দুস সাত্তার ও কনস্টেবল আনোয়ার হোসেন সাদা পোশাকে ওই এলাকায় গোয়েন্দা তথ্য সংগ্রহের কাজে গিয়েছিলেন। এ সময় কয়েকজন তাঁদের ওপর হামলা চালায়। হামলাকারীদের ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হন কনস্টেবল আনোয়ার। পরে তাঁর মৃত্যু হয়।
হামলার সময় এএসআই আব্দুস সাত্তার দৌড়ে ঘটনাস্থল থেকে সরে গিয়ে প্রাণ রক্ষা করেন। তবে তিনি কোনো ধরনের আঘাত পেয়েছেন কি না, তাৎক্ষণিকভাবে সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি।
ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে হামলাকারীদের শনাক্ত এবং হামলার কারণ অনুসন্ধানে কাজ শুরু করে। রাত সাড়ে ১১টার দিকে অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী জানান, তাঁরা ঘটনাস্থলে অবস্থান করছেন। হামলাকারীদের পরিচয় শনাক্ত করে জড়িতদের আটকের চেষ্টা চলছে।
পুলিশ সূত্রে জানা গেছে, হাশেমবাগ এলাকায় মাদক কারবারের একাধিক স্পট রয়েছে। এসব স্থানে অতীতেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অভিযান চালিয়ে মাদক উদ্ধার ও সংশ্লিষ্ট ব্যক্তিদের গ্রেপ্তার করেছে। কনস্টেবল আনোয়ার হোসেনের ওপর হামলার পেছনে মাদক কারবারিদের কোনো চক্র জড়িত থাকতে পারে বলে ধারণা করছে পুলিশ। তবে হামলার প্রকৃত কারণ ও জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে তদন্ত চলছে।
এর আগে চলতি বছরের মে মাসেও একই এলাকায় পুলিশের ওপর হামলার ঘটনা ঘটে। এক অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যের বাড়িতে লুটপাটের ঘটনায় তদন্ত করতে গিয়ে ফতুল্লা মডেল থানা পুলিশ পাঁচজনকে আটক করে। পরে আটক ব্যক্তিদের সহযোগীরা পুলিশের ওপর হামলা চালিয়ে তাঁদের ছিনিয়ে নিয়ে যায়। ওই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে মাদক কারবার ও কিশোর গ্যাংয়ের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ ছিল পুলিশের।
এবার গোয়েন্দা তথ্য সংগ্রহে গিয়ে পুলিশ সদস্যের ওপর হামলা ও তাঁর মৃত্যুর ঘটনায় এলাকায় নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের তদন্ত অব্যাহত রয়েছে।
শেখ হাসিনার ফেরার আলোচনা বেনাপোল সীমান্তে বিজিবির সতর্কতা
চব্বিশের গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্ভাব্য স্বদেশ প্রত্যাবর্তন নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। সম্প্রতি ভারতের কয়েকজন রাজনৈতিক নেতা পেট্রাপোল-বেনাপোল সীমান্ত দিয়ে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরার পরামর্শ দিয়েছেন। একই সময়ে তাঁর সম্ভাব্য দেশে ফেরার পথ পরিদর্শনে আওয়ামী লীগের চার শীর্ষ নেতা পেট্রাপোল-বেনাপোল সীমান্তে গেছেন বলে...
১৮ ঘন্টা আগে
৭ জেলায় ৯৬ প্লাটুন বিজিবি মোতায়েন প্রস্তুত আরও ৫ প্লাটুন
দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং জননিরাপত্তা নিশ্চিত করতে সাত জেলায় ৯৬ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। পাশাপাশি যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় আরও পাঁচ প্লাটুন বিজিবি সদস্যকে প্রস্তুত রাখা হয়েছে। মোতায়েন করা সদস্যরা সংশ্লিষ্ট জেলা প্রশাসন ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালন করছেন।বৃহস্পতিবার...
৪ দিন আগে
গোপালগঞ্জে ডিসি-এসপির পর এবার তিন থানার ওসি বদলি
গোপালগঞ্জের তিনটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) বদলি করা হয়েছে। রোববার (১৫ নভেম্বর) ঢাকা রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) মো. মোস্তাফিজুর রহমান স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানানো হয়। এর আগে জেলার পুলিশ সুপার (এসপি) ও জেলা প্রশাসককেও (ডিসি) বদলি করা হয়েছে।বদলির আদেশ অনুযায়ী, টুঙ্গিপাড়া থানার ওসি মো. আইয়ুব আলী, কোটালীপাড়া থানার ওসি
৭ দিন আগে
সরানো হলো এসআরবি প্রধানকে নতুন মহাপরিচালক ফারুক আহমেদ
পুলিশের ঊর্ধ্বতন পর্যায়ে রদবদল করা হয়েছে। স্পেশাল রিজার্ভ ব্যাটালিয়নের (এসআরবি) মহাপরিচালক ও অতিরিক্ত আইজিপি আহসান হাবীব পলাশকে সরিয়ে পুলিশ অধিদপ্তরের অতিরিক্ত আইজিপি পদে পদায়ন করা হয়েছে। একই সঙ্গে হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি ফারুক আহমেদকে এসআরবির নতুন প্রধান হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।মঙ্গলবার (৩ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো
৭ দিন আগে
