ডাকসুর ভিপি সাদিক কায়েমের গ্রামের বাড়িতে আগুন
দ্যা সিটি সিগন্যাল ডেক্স
ছবি: সংগৃহীত
ডাকসু ভিপি ও জামায়াতে ইসলামী মনোনীত ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র প্রার্থী সাদিক কায়েমের খাগড়াছড়ির গ্রামের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
এক ফেসবুক পোস্টে মিয়া গোলাম পরওয়ার জানান, রাত ৩টার পর নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা সাদিক কায়েমের গ্রামের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ করেন এবং কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেন।
পোস্টে তিনি বলেন, তাণ্ডব, অগ্নিসংযোগ, হত্যাকাণ্ড ও দেশবিরোধী কর্মকাণ্ডের মাধ্যমে তারা সব সীমা অতিক্রম করছে। এ ধরনের কর্মকাণ্ডের পরিণতি কখনোই শুভ হবে না।
মিয়া গোলাম পরওয়ার আরও বলেন, জাতীয় নেতৃবৃন্দ, ছাত্রনেতৃবৃন্দ ও ডাকসু নেতৃবৃন্দের বাসাবাড়ি, স্থাপনা এবং আবাসস্থলের নিরাপত্তা নিশ্চিত করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিষ্ক্রিয়তা ও উদাসীনতার নিন্দা জানাচ্ছেন তাঁরা।
তিনি অভিযোগ করেন, আধিপত্যবাদ ও ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের নেতাদের লক্ষ্য করে যেভাবে হামলা ও নাশকতার চেষ্টা চলছে, তা প্রতিরোধে সরকার কার্যকর পদক্ষেপ নিচ্ছে না। এসব নেতার ব্যক্তিগত নিরাপত্তা এবং তাঁদের বাসাবাড়ির সুরক্ষা নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি।
একই সঙ্গে সাদিক কায়েমের গ্রামের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ ও অগ্নিসংযোগের ঘটনায় জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তার এবং আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান জামায়াতের সেক্রেটারি জেনারেল।
আজ প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে এনসিপির প্রতিনিধি দল
প্রধানমন্ত্রীর জাতীয় ঐক্যের আহ্বানে সাড়া দিয়ে সংলাপে বসেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রতিনিধি দল।সোমবার (২৩ নভেম্বর) দুপুর ১টার দিকে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দলটির প্রতিনিধিদের বৈঠক শুরু হয়।এনসিপির তিন সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। প্রতিনিধি দলের অন্য দুই সদস্য হলেন এনসিপির সদস্য সচিব আখতার হোসেন
১ ঘন্টা আগে
বিএনপি নেতার শ্বশুর বাড়িতে আত্মগোপনে থাকা যুবলীগ নেতা গ্রেপ্তার
রাজশাহীতে দুই বিএনপি নেতার আশ্রয় থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও যুবলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তার ব্যক্তিরা হলেন নাটোরের লক্ষ্মীপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি হাবিবুর রহমান হাবিব এবং রাজশাহী জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজুর...
২ দিন আগে
ছাত্রলীগ নেতাদের গ্রেপ্তার করলে পরিবার শেষের হুমকি ওসিকে
ছাত্রলীগের কোনো নেতাকর্মীকে গ্রেপ্তার করা হলে তার পরিবার ও বংশ ধ্বংস করে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে চট্টগ্রামের জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল হালিমকে। দক্ষিণ আফ্রিকার কান্ট্রি কোডযুক্ত একটি নম্বর থেকে হোয়াটসঅ্যাপে একের পর এক হুমকিমূলক বার্তা পাঠানো হয়েছে বলে অভিযোগ করেছেন তিনি। এমনকি তাকে কাফনের কাপড় প্রস্তুত রাখার হুমকিও...
৩ দিন আগে
অন্যের কবর খুঁড়তে গিয়ে বিএনপি নিজেরাই কবরে পড়ছে: পাটওয়ারী
অন্যদের বিপদে ফেলতে গিয়ে বিএনপি এখন নিজেরাই সংকটে পড়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাসীরুদ্দিন পাটওয়ারী। তার দাবি, বিএনপির রাজনৈতিক কর্মকাণ্ডের কারণে দলটি নিজেরাই বিপাকে পড়েছে। একই সঙ্গে দেশের ১৮ কোটি মানুষকেও সংকটের মধ্যে ঠেলে দেওয়া হয়েছে বলে মন্তব্য করেন তিনি।বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে
৩ দিন আগে
