বিএনপি নেতার শ্বশুর বাড়িতে আত্মগোপনে থাকা যুবলীগ নেতা গ্রেপ্তার
দ্যা সিটি সিগন্যাল ডেক্স
ছবি: সংগৃহীত
রাজশাহীতে দুই বিএনপি নেতার আশ্রয় থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও যুবলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন নাটোরের লক্ষ্মীপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি হাবিবুর রহমান হাবিব এবং রাজশাহী জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মানজাল।
পুলিশ সূত্রে জানা গেছে, যুবলীগ নেতা হাবিব দীর্ঘদিন ধরে রাজশাহীর পুঠিয়া পৌরসভার সাবেক মেয়র ও বিএনপি নেতা আল মামুনের শ্বশুর বিএনপি নেতা আব্দুর রশীদের কাঁঠালবাড়িয়া গ্রামের বাড়িতে আত্মগোপনে ছিলেন। বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ওই বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশের দাবি, হাবিব পুঠিয়ায় তার আত্মীয় আব্দুর রশীদের বাড়িতে অবস্থান করে ভার্চুয়ালি বিভিন্ন কর্মকাণ্ডে অংশ নিতেন। গত ১৬ নভেম্বর রাত সাড়ে ১০টার দিকে নাটোর সদর উপজেলার দত্তপাড়া বাজারে ঢাকার দিক থেকে আসা একটি হাইয়েস মাইক্রোবাস, একটি প্রাইভেটকার ও একটি পিকআপ থেকে কয়েকজন মুখোশধারী ব্যক্তি নেমে ‘জয় বাংলা’ ও ‘জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিয়ে ঝটিকা মিছিল করেন। এ সময় কয়েক দফা ফাঁকা গুলি ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে বলে স্থানীয়রা দাবি করেন। ওই ঘটনার সঙ্গেও হাবিবের নাম জড়িয়েছে বলে জানা গেছে। তার বিরুদ্ধে হত্যা ও জুলাইযোদ্ধাদের ওপর হামলাসহ ২১টি মামলা রয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
এদিকে যুবলীগ নেতা হাবিবকে আশ্রয় দেওয়ার অভিযোগে আব্দুর রশীদকে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন বিএনপির তৃণমূলের নেতাকর্মীরা। হাবিবকে গ্রেপ্তারের সময় তারা তার আশ্রয়দাতাকেও আটক করার জন্য পুলিশকে চাপ দেন। তবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা না থাকায় পুলিশ তাকে আটক করেনি বলে অভিযোগ করেছেন স্থানীয় নেতাকর্মীরা। এ ঘটনায় বিএনপির তৃণমূল পর্যায়ের নেতাদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে।
স্থানীয় বিএনপি নেতাদের দাবি, আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের আশ্রয়দাতাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া না হলে অন্যরাও নিষিদ্ধ ঘোষিত দলের নেতাকর্মীদের আশ্রয় দিতে উৎসাহিত হতে পারেন।
অন্যদিকে, রাজশাহী জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মানজালকে পবা উপজেলা বিএনপি নেতা শাহজাহানের শিমুল অটো ফ্লাওয়ার মিল থেকে গ্রেপ্তার করেছে পবা থানা পুলিশ। পরে তাকে সংশ্লিষ্ট থানার মাধ্যমে আদালতে পাঠানো হয়। আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
ছাত্রলীগ নেতাদের গ্রেপ্তার করলে পরিবার শেষের হুমকি ওসিকে
ছাত্রলীগের কোনো নেতাকর্মীকে গ্রেপ্তার করা হলে তার পরিবার ও বংশ ধ্বংস করে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে চট্টগ্রামের জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল হালিমকে। দক্ষিণ আফ্রিকার কান্ট্রি কোডযুক্ত একটি নম্বর থেকে হোয়াটসঅ্যাপে একের পর এক হুমকিমূলক বার্তা পাঠানো হয়েছে বলে অভিযোগ করেছেন তিনি। এমনকি তাকে কাফনের কাপড় প্রস্তুত রাখার হুমকিও...
১০ ঘন্টা আগে
অন্যের কবর খুঁড়তে গিয়ে বিএনপি নিজেরাই কবরে পড়ছে: পাটওয়ারী
অন্যদের বিপদে ফেলতে গিয়ে বিএনপি এখন নিজেরাই সংকটে পড়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাসীরুদ্দিন পাটওয়ারী। তার দাবি, বিএনপির রাজনৈতিক কর্মকাণ্ডের কারণে দলটি নিজেরাই বিপাকে পড়েছে। একই সঙ্গে দেশের ১৮ কোটি মানুষকেও সংকটের মধ্যে ঠেলে দেওয়া হয়েছে বলে মন্তব্য করেন তিনি।বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে
১৬ ঘন্টা আগে
জামায়াত আমির শফিকুর রহমান ছয় দিনের সফরে যাচ্ছেন অস্ট্রেলিয়া-মালয়েশিয়া
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান ছয় দিনের সফরে অস্ট্রেলিয়া ও মালয়েশিয়া যাচ্ছেন। শুক্রবার (২০ নভেম্বর) ঢাকা থেকে অস্ট্রেলিয়ার উদ্দেশে দেশ ছাড়বেন তিনি। সফর শেষে আগামী ২৬ নভেম্বর তার দেশে ফেরার কথা রয়েছে। সফরকালে অস্ট্রেলিয়া সরকারের উচ্চপর্যায়ের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের পাশাপাশি প্রবাসী বাংলাদেশিদের আয়োজিত বিভিন্ন...
১ দিন আগে
আওয়ামী লীগকে সহযোগিতা করলেই বিএনপি নেতাদের স্থায়ী বহিষ্কার
দলীয় শৃঙ্খলা রক্ষা, সাংগঠনিক কার্যক্রমে স্বচ্ছতা নিশ্চিত এবং জনআস্থা অটুট রাখতে নিজ দলের নেতাকর্মীদের বিষয়ে কঠোর অবস্থান নিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের আশ্রয় দেওয়া, তাদের ছাড়িয়ে নিতে তদবির করা কিংবা কোনো ধরনের সহযোগিতার প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্ট বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ও আইনগত ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্তের...
১ দিন আগে
