যশোর জামায়াতের ২০২৭-২৮ সেশনের ২২ সদস্যের কর্মপরিষদ গঠন
দ্যা সিটি সিগন্যাল ডেক্স
ছবি: সংগৃহীত
বাংলাদেশ জামায়াতে ইসলামী যশোর জেলা শাখার সাংগঠনিক কার্যক্রম পরিচালনা ও গতিশীল করার লক্ষ্যে ২০২৭-২০২৮ সেশনের জন্য ২২ সদস্যবিশিষ্ট জেলা কর্মপরিষদ গঠন করা হয়েছে।
শুক্রবার সকালে যশোর জেলা জামায়াতের কার্যালয়ে অনুষ্ঠিত জেলা শুরা সম্মেলনে শুরা সদস্যদের পরামর্শ ও মতামতের ভিত্তিতে নতুন এ কর্মপরিষদ গঠন করা হয়।
যশোর জেলা জামায়াতের আমীর অধ্যাপক গোলাম রসুল এমপির সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন। সম্মেলনে সাংগঠনিক কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখা, নেতৃত্বের দায়িত্ব বণ্টন এবং আগামী দিনের কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়। পরে শুরা সদস্যদের মতামতের ভিত্তিতে ২০২৭-২৮ সেশনের জন্য নতুন কর্মপরিষদের সদস্যদের মনোনীত করা হয়।
নবগঠিত কর্মপরিষদে জেলা নায়েবে আমীর হিসেবে মনোনীত হয়েছেন বেলাল হোসাইন ও অধ্যক্ষ আবু জাফর সিদ্দীকী। জেলা সেক্রেটারি হিসেবে দায়িত্ব পেয়েছেন মোহাম্মদ গোলাম কুদ্দুস। এছাড়া জেলা সহকারী সেক্রেটারি হিসেবে মনোনীত হয়েছেন মাওলানা রেজাউল করিম, অধ্যাপক শামসুজ্জামান, অধ্যাপক মনিরুল ইসলাম ও নূর-ই-আলী নূর মামুন।
কর্মপরিষদের অন্যান্য সদস্যরা হলেন অধ্যক্ষ মাওলানা আব্দুল আজিজ, মাস্টার রেজাউল করিম, অধ্যাপক শাহাবুদ্দীন বিশ্বাস, অ্যাডভোকেট গাজী এনামুল হক এমপি, অধ্যাপক আবুল হাশিম রেজা, মাওলানা আরশাদুল আলম, অধ্যাপক জয়নাল আবেদীন, অধ্যাপক মুনির আক্তার, আবু মাহদী, মাওলানা আব্দুস সমাদ, আব্দুল্লাহ আল মামুন, অধ্যাপক মোক্তার আলী এমপি, খন্দকার রশিদুজ্জামান রতন, অধ্যাপক নজরুল ইসলাম হান্নান ও মাওলানা গোলাম মোরশেদ।
সম্মেলনে সভাপতির বক্তব্যে জেলা আমীর অধ্যাপক গোলাম রসুল এমপি দেশের সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তিনি অভিযোগ করেন, সাবেক ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতাকর্মীরা দেশের বিভিন্ন স্থানে সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত। বিশেষ করে গোপালগঞ্জ ও আশপাশের জেলাগুলোতে মানুষের জানমালের ক্ষয়ক্ষতি, অগ্নিসংযোগ ও লুটপাটের মতো ঘটনা ঘটছে বলে তিনি দাবি করেন।
তিনি বলেন, হত্যা, অগ্নিসংযোগ ও লুটপাটের মতো কর্মকাণ্ডের মাধ্যমে দেশে পুনর্বাসিত হওয়ার কোনো সুযোগ নেই। এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ এবং জড়িতদের আইনের আওতায় আনতে সরকারের প্রতি জোর দাবি জানান তিনি।
অধ্যাপক গোলাম রসুলের বক্তব্যে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়টিও গুরুত্ব পায়। তিনি এসব কর্মকাণ্ড কঠোরভাবে দমনে সরকারের কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।
সম্মেলনে নবগঠিত জেলা কর্মপরিষদের সদস্যদের দায়িত্ব পালনের মাধ্যমে যশোর জেলা জামায়াতের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়। নতুন নেতৃত্বের সমন্বিত উদ্যোগে জেলার বিভিন্ন পর্যায়ে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা এবং দলীয় কর্মসূচি বাস্তবায়নে কার্যকর ভূমিকা রাখার প্রত্যাশাও তুলে ধরা হয়।
গোপালগঞ্জে বিএনপি এমপি বাবরের হাসপাতালে হামলা ও অগ্নিসংযোগ নীরব প্রশাসন
গোপালগঞ্জ-২ আসনের বিএনপির সংসদ সদস্য ডা. কে এম বাবরের মালিকানাধীন আরাফ জেনারেল হাসপাতালে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। গত ১৮ নভেম্বর নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের সশস্ত্র নেতাকর্মীরা এ হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে। হামলার ঘটনায় হাসপাতালটির চিকিৎসাসেবা কার্যক্রম ও নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।স্থানীয়দের কাছে ‘গরিবের ডাক্তার বাবর’ নামে...
৫ ঘন্টা আগে
গাড়ি রেখে খেতে গেল পুলিশ ফিরে এসে দেখল গাড়ি উধাও
চট্টগ্রাম নগরের হালিশহরে পুলিশ লাইনের সামনের সড়কে রাখা পুলিশের একটি পিকআপ ভ্যান চুরির ঘটনা ঘটেছে। পুলিশ সদস্যরা গাড়িটি রেখে পাশের একটি রেস্টুরেন্টে ভাত খেতে যান। খাওয়া শেষে ফিরে এসে দেখেন, সেখানে গাড়িটি নেই। পরে সিসিটিভি ফুটেজে এক ব্যক্তিকে গাড়িটি নিয়ে পালিয়ে যেতে দেখা যায়।বুধবার (১৮ নভেম্বর) দুপুর পৌনে ৩টার দিকে...
২ দিন আগে
যশোরের রায়পুরে স্থায়ী ভূমি অফিস স্থাপনের দাবিতে মানববন্ধন
যশোরের বাঘারপাড়া উপজেলার রায়পুর ইউনিয়নে স্থায়ী ভূমি অফিস স্থাপনের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (১৩ নভেম্বর) আসরের নামাজের পর রায়পুর ইউনিয়ন পরিষদের সামনে বাজারের প্রধান সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে শত শত মানুষ অংশ নেন।মো. জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও জনদরদি নেতা নাজমুস সাকিব (সবুজ)।
৬ দিন আগে
ভাটারায় জলসিঁড়ি ক্যান্টনমেন্ট স্কুলের বাসে আগুন
রাজধানীর ভাটারায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা জলসিঁড়ি ক্যান্টনমেন্ট স্কুলের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। রোববার (৮ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ অগ্নিসংযোগের খবর পায় ভাটারা থানা পুলিশ।সন্ধ্যা ৬টা ৪০ মিনিটের দিকে বিষয়টি নিশ্চিত করেন ভাটারা থানার উপপরিদর্শক (এসআই) দেবাশিস রায়।তিনি বলেন, ‘আগুনের খবর পেয়ে থানা থেকে পুলিশ সদস্যদের ঘটনাস্থলে
১২ দিন আগে
