রাজনীতি

অন্যের কবর খুঁড়তে গিয়ে বিএনপি নিজেরাই কবরে পড়ছে: পাটওয়ারী

দ্যা সিটি সিগন্যাল ডেক্স

১৬ ঘন্টা আগে


অন্যের কবর খুঁড়তে গিয়ে বিএনপি নিজেরাই কবরে পড়ছে: পাটওয়ারী

ছবি: সংগৃহীত


অন্যদের বিপদে ফেলতে গিয়ে বিএনপি এখন নিজেরাই সংকটে পড়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাসীরুদ্দিন পাটওয়ারী।

 তার দাবি, বিএনপির রাজনৈতিক কর্মকাণ্ডের কারণে দলটি নিজেরাই বিপাকে পড়েছে। একই সঙ্গে দেশের ১৮ কোটি মানুষকেও সংকটের মধ্যে ঠেলে দেওয়া হয়েছে বলে মন্তব্য করেন তিনি।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ব্যক্তিগত অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এসব মন্তব্য করেন নাসীরুদ্দিন পাটওয়ারী।

ফেসবুক পোস্টে তিনি লেখেন, ‘বিএনপি অন্যদের জন্য কবর খুঁড়তে গিয়ে আজ নিজেরাই সেই কবরে পড়ে যাচ্ছে।’

পোস্টে তিনি আরও লেখেন, ‘শুধু নিজেরাই বিপদে পড়েনি, সঙ্গে বাংলাদেশের ১৮ কোটি মানুষকেও ডুবিয়েছে। আর এখন বিপদে পড়ে চিৎকার করছে—মুঝে বাঁচাও, বাঁচাও!’

নাসীরুদ্দিন পাটওয়ারী তার পোস্টের শেষাংশে লেখেন, ‘অন্যের জন্য যে গর্ত খোঁড়া হয়, একদিন সেই গর্তেই নিজেকে পড়তে হয়—এটাই প্রকৃতির বিচার!’

তার এই মন্তব্য ঘিরে রাজনৈতিক অঙ্গনে আলোচনা তৈরি হয়েছে। বিএনপির রাজনৈতিক কর্মকাণ্ড ও বর্তমান পরিস্থিতি নিয়ে নিজের বক্তব্য তুলে ধরতেই তিনি এমন মন্তব্য করেছেন বলে পোস্ট থেকে বোঝা যায়।


বিএনপি নেতার শ্বশুর বাড়িতে আত্মগোপনে থাকা যুবলীগ নেতা গ্রেপ্তার
বিএনপি নেতার শ্বশুর বাড়িতে আত্মগোপনে থাকা যুবলীগ নেতা গ্রেপ্তার

রাজশাহীতে দুই বিএনপি নেতার আশ্রয় থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও যুবলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তার ব্যক্তিরা হলেন নাটোরের লক্ষ্মীপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি হাবিবুর রহমান হাবিব এবং রাজশাহী জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজুর...

৭ ঘন্টা আগে


ছাত্রলীগ নেতাদের গ্রেপ্তার করলে পরিবার শেষের হুমকি ওসিকে
ছাত্রলীগ নেতাদের গ্রেপ্তার করলে পরিবার শেষের হুমকি ওসিকে

ছাত্রলীগের কোনো নেতাকর্মীকে গ্রেপ্তার করা হলে তার পরিবার ও বংশ ধ্বংস করে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে চট্টগ্রামের জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল হালিমকে। দক্ষিণ আফ্রিকার কান্ট্রি কোডযুক্ত একটি নম্বর থেকে হোয়াটসঅ্যাপে একের পর এক হুমকিমূলক বার্তা পাঠানো হয়েছে বলে অভিযোগ করেছেন তিনি। এমনকি তাকে কাফনের কাপড় প্রস্তুত রাখার হুমকিও...

১০ ঘন্টা আগে


জামায়াত আমির শফিকুর রহমান ছয় দিনের সফরে যাচ্ছেন অস্ট্রেলিয়া-মালয়েশিয়া
জামায়াত আমির শফিকুর রহমান ছয় দিনের সফরে যাচ্ছেন অস্ট্রেলিয়া-মালয়েশিয়া

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান ছয় দিনের সফরে অস্ট্রেলিয়া ও মালয়েশিয়া যাচ্ছেন। শুক্রবার (২০ নভেম্বর) ঢাকা থেকে অস্ট্রেলিয়ার উদ্দেশে দেশ ছাড়বেন তিনি। সফর শেষে আগামী ২৬ নভেম্বর তার দেশে ফেরার কথা রয়েছে। সফরকালে অস্ট্রেলিয়া সরকারের উচ্চপর্যায়ের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের পাশাপাশি প্রবাসী বাংলাদেশিদের আয়োজিত বিভিন্ন...

১ দিন আগে


আওয়ামী লীগকে সহযোগিতা করলেই বিএনপি নেতাদের স্থায়ী বহিষ্কার
আওয়ামী লীগকে সহযোগিতা করলেই বিএনপি নেতাদের স্থায়ী বহিষ্কার

দলীয় শৃঙ্খলা রক্ষা, সাংগঠনিক কার্যক্রমে স্বচ্ছতা নিশ্চিত এবং জনআস্থা অটুট রাখতে নিজ দলের নেতাকর্মীদের বিষয়ে কঠোর অবস্থান নিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের আশ্রয় দেওয়া, তাদের ছাড়িয়ে নিতে তদবির করা কিংবা কোনো ধরনের সহযোগিতার প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্ট বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ও আইনগত ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্তের...

১ দিন আগে

Dr.Mahfuzul Alom