কারিনার পর ‘হেপাটাইটিস এ’ ভাইরাসে আক্রান্ত গায়িকা ও ডিজে সনিকা
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
দেশের শোবিজ অঙ্গনে আবারও দুঃসংবাদ। জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সারের মৃত্যুর শোক কাটতে না কাটতেই এবার ‘হেপাটাইটিস এ’ ভাইরাসে আক্রান্ত হয়েছেন দেশের পরিচিত ডিজে ও গায়িকা সনিকা। বর্তমানে তিনি রাজধানীর বনানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
সোমবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অসুস্থতার খবর ভক্তদের সঙ্গে ভাগ করে নেন সনিকা। হাসপাতালের শয্যায় তোলা একটি ছবি পোস্ট করে তিনি লেখেন, “আগামী কয়েক দিনের জন্য এটাই আমার ঘর।” পোস্টের সঙ্গে একটি সাদা হৃদয়ের ইমোজিও যুক্ত করেন তিনি।
তার এই পোস্ট প্রকাশের পর থেকেই ভক্ত-অনুরাগী, সহশিল্পী ও শুভাকাঙ্ক্ষীরা সামাজিক মাধ্যমে দ্রুত সুস্থতা কামনা করছেন। সংগীত ও বিনোদন অঙ্গনের অনেকেই তার জন্য দোয়া ও শুভকামনা জানিয়েছেন।
২০০৭ সালে পেশাদার ডিজে হিসেবে ক্যারিয়ার শুরু করেন সনিকা। অল্প সময়ের মধ্যেই দেশের ডিজে সংস্কৃতিতে নিজস্ব পরিচিতি গড়ে তোলেন তিনি। বিশেষ করে ২০১১ সালের ICC Cricket World Cup 2011-এর উদ্বোধনী অনুষ্ঠানে পারফরম্যান্সের মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনেও আলোচনায় আসেন।
ডিজে হিসেবে অবদানের স্বীকৃতি হিসেবে ২০১৩ সালে তিনি “শ্রেষ্ঠ বাংলাদেশি মহিলা ডিজে” সম্মাননা লাভ করেন। সংগীতের পাশাপাশি অভিনয়েও যুক্ত হন তিনি। ২০১৫ সালে ‘লাস্ট সিকোয়েন্স’ ও ‘থ্রিপল এফ’ নাটকে অভিনয়ের মাধ্যমে ছোট পর্দাতেও নিজের উপস্থিতি জানান দেন।
চিকিৎসকরা জানিয়েছেন, ‘হেপাটাইটিস এ’ সাধারণত দূষিত খাবার বা পানির মাধ্যমে ছড়ায় এবং এটি যকৃতের সংক্রমণজনিত একটি ভাইরাস। যথাযথ চিকিৎসা ও বিশ্রাম নিলে অধিকাংশ রোগী সুস্থ হয়ে ওঠেন।
শোবিজ অঙ্গনের একের পর এক অসুস্থতা ও মৃত্যুর ঘটনায় শিল্পী সমাজে উদ্বেগও বাড়ছে। বিশেষ করে অতিরিক্ত কর্মব্যস্ততা, অনিয়ন্ত্রিত জীবনযাপন ও স্বাস্থ্যসচেতনতার ঘাটতিকে অনেকেই এ পরিস্থিতির পেছনের কারণ হিসেবে দেখছেন।
সালমানের স্টুডিওতে হামলায় ক্ষুব্ধ সাদিয়া আয়মান
জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনায় ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন ছোট পর্দার অভিনেত্রী সাদিয়া আয়মান। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক স্ট্যাটাসে তিনি ঘটনাটিকে ‘হৃদয়বিদারক’ ও ‘অগ্রহণযোগ্য’ বলে মন্তব্য করেছেন।নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া পোস্টে সাদিয়া আয়মান লেখেন, ‘সালমান মুক্তাদিরের স্টুডিওতে যা ঘটেছে, তা অত্যন্ত হৃদয়বিদারক ও অগ্রহণযোগ্য।
২২ ঘন্টা আগে
গণেশ উৎসবে স্ত্রী পাশে থাকলেও সহকারীর ওড়নায় মুখ মুছলেন শাহরুখ খান,ভিডিও ভাইরাল
মুম্বাইয়ের জনপ্রিয় গণেশ উৎসবের মণ্ডপ লালবাগচা রাজার দর্শনে গিয়ে ফের আলোচনায় এসেছেন বলিউড তারকা শাহরুখ খান। গণেশপূজা উপলক্ষে পরিবারের সদস্যদের সঙ্গে সেখানে গিয়ে তার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।সোমবার (২১ সেপ্টেম্বর) স্ত্রী গৌরী খান ও মেয়ে সুহানা খানকে সঙ্গে নিয়ে মুম্বাইয়ের বিখ্যাত লালবাগচা রাজার মণ্ডপে যান শাহরুখ। এ সময়...
৪ দিন আগে
বাংলাদেশে নিজেকে নিরাপদ মনে করি না: তানজিন তিশা
ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা বলেছেন, বাংলাদেশে নিজেকে সব সময় নিরাপদ মনে করেন না তিনি। বিশেষ করে নারীদের নিরাপত্তার বিষয়টি আরও গুরুত্ব দিয়ে দেখা প্রয়োজন বলে মন্তব্য করেছেন এই অভিনেত্রী।সম্প্রতি এক অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নিজের নিরাপত্তা নিয়ে এসব কথা বলেন তানজিন তিশা।তিশা বলেন, বিভিন্ন পরিস্থিতিতে সাধারণ মানুষ, বিশেষ করে
৫ দিন আগে
‘মাইসা’য় রাশমিকার মারকাটারি অ্যাকশন, মুগ্ধ দর্শক
রোমান্টিক সিনেমার পরিচিত মুখ রাশমিকা মান্দান্নাকে এবার দেখা যাবে একেবারে ভিন্ন রূপে। তাঁর আসন্ন সিনেমা ‘মাইসা’র প্রথম টিজার প্রকাশের পরই আলোচনায় এসেছে অভিনেত্রীর মারকাটারি অ্যাকশন অবতার। রোববার সন্ধ্যায় প্রকাশিত টিজারে রাশমিকার নতুন রূপ দেখে প্রশংসায় ভাসছেন দর্শক ও সমালোচকেরা।নবাগত পরিচালক রবীন্দ্র পুল্লের পরিচালনায় ‘মাইসা’ সিনেমায় রাশমিকাকে দেখা যাবে গোণ্ড জনগোষ্ঠীর...
৬ দিন আগে
