দুর্নীতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে: ডেপুটি স্পিকার
দ্যা সিটি সিগন্যাল ডেক্স
বৈষম্যহীন ও দুর্নীতিমুক্ত সমাজ গঠনে সরকার ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে বলে জানিয়েছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। তিনি বলেন, দলের নেতাকর্মীসহ যে কেউ দুর্নীতি বা অনিয়মে জড়িত হলে তার বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।
রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুরে নেত্রকোণার কলমাকান্দা উপজেলা পরিষদ মিলনায়তনে ‘ফ্যামিলি কার্ড’ ও ‘ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-২০২৬’-এর তথ্য সংগ্রহকারী এবং সুপারভাইজারদের উদ্দেশে দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন। উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয় যৌথভাবে এ সভার আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন কলমাকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা এন. এম. আবদুল্লাহ আল মামুন।
কায়সার কামাল বলেন, প্রধানমন্ত্রী বাংলাদেশকে একটি কল্যাণমূলক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে চান। এ লক্ষ্য বাস্তবায়নে ‘ফ্যামিলি কার্ড’ একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। অতীতে এ ধরনের কর্মসূচিতে সচ্ছল ব্যক্তিদের অন্তর্ভুক্তি, অনিয়ম ও স্বজনপ্রীতির অভিযোগ ছিল। বর্তমান সরকার তথ্য সংগ্রহের পদ্ধতিতে পরিবর্তন এনে এসব অনিয়ম বন্ধের উদ্যোগ নিয়েছে।
তথ্য সংগ্রহকারীদের সতর্ক করে তিনি বলেন, তথ্য সংগ্রহের কাজ সমাজের সবচেয়ে অবহেলিত ও দরিদ্র মানুষের বাড়ি থেকে শুরু করতে হবে। এরপর পর্যায়ক্রমে গৃহহীন ও অন্যের জায়গায় বসবাসকারীদের তালিকাভুক্ত করতে হবে। কোনোভাবেই সচ্ছল ব্যক্তি বা পাকা ভবনে বসবাসকারীদের আগে তালিকাভুক্ত করা যাবে না।
তিনি বলেন, তথ্য সংগ্রহকারীদের সরকার নির্ধারিত সম্মানী দিচ্ছে। তাই এ কাজে কোনো ধরনের অর্থ লেনদেন বা স্বজনপ্রীতি বরদাশত করা হবে না। নিজ দল বিএনপি কিংবা অঙ্গসংগঠন ছাত্রদলের কেউ চাঁদাবাজি বা দুর্নীতিতে জড়িত হলে তার বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানান তিনি।
বিদ্যুৎ সংকটের প্রসঙ্গে ডেপুটি স্পিকার বলেন, জাতীয় পর্যায়ে বিদ্যুতের ঘাটতির কারণে শিক্ষার্থীদের পড়াশোনায় যে ব্যাঘাত ঘটছে, সে জন্য প্রধানমন্ত্রী তারেক রহমান ও বিদ্যুৎ প্রতিমন্ত্রীর পক্ষ থেকে তিনি আন্তরিক দুঃখ প্রকাশ করছেন। বিদ্যুতের অপচয় রোধে দিনের বেলায় অপ্রয়োজনে আলো ও ফ্যান ব্যবহার না করার জন্যও তিনি সবার প্রতি আহ্বান জানান। সরকার দ্রুত এ সমস্যা সমাধানে কাজ করছে বলেও উল্লেখ করেন তিনি।
ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর প্রসঙ্গে কায়সার কামাল বলেন, গারো ও হাজংসহ পাহাড়ি এলাকার বিভিন্ন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষ নানা অভাব-অনটনের মধ্যেও বসবাস করছেন। তাদের জন্য সামাজিক নিরাপত্তা কর্মসূচির সুবিধা নিশ্চিত করতে সরকার কাজ করবে। অতীতে সামাজিক নিরাপত্তার ভাতার অর্থ অন্যের মোবাইল নম্বরে চলে যাওয়ার মতো অনিয়ম হয়েছে দাবি করে তিনি বলেন, এ ধরনের অনিয়ম বন্ধে সরকার কঠোর ব্যবস্থা নেবে।
তিনি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি এবং গৃহহীনদের বাসস্থানের ব্যবস্থা করার আশ্বাস দেন। পাশাপাশি দল-মতের ঊর্ধ্বে উঠে আগামী পাঁচ বছর কলমাকান্দা ও দুর্গাপুরের মানুষের সেবা করার অঙ্গীকার ব্যক্ত করেন।
কলমাকান্দা ও দুর্গাপুরকে একটি বাগানের সঙ্গে তুলনা করে নিজেকে সেই বাগানের ‘মালী’ হিসেবে উল্লেখ করেন কায়সার কামাল। এলাকার উন্নয়নে সবার সহযোগিতা কামনা করেন তিনি।
ন্যায়বিচার ও মানবাধিকার সুরক্ষায় নতুন কয়েকটি আইন
ন্যায়বিচার, মানবাধিকার সুরক্ষা ও সম্পত্তির অধিকারসংক্রান্ত আইনি কাঠামোয় ২০২৬ সালে বেশ কিছু পরিবর্তন এসেছে। জাতীয় সংসদে পাস হওয়া নতুন আইনগুলোর মধ্যে গুম প্রতিরোধ ও প্রতিকার, জাতীয় মানবাধিকার কমিশন এবং সম্পত্তি হস্তান্তরসংক্রান্ত আইন বিশেষভাবে আলোচনায় এসেছে। সরকার গঠনের পর বিএনপি সরকারের সময়ে জাতীয় সংসদের প্রথম কয়েকটি অধিবেশনে শতাধিক আইন পাস হয়েছে বলে...
২ ঘন্টা আগে
অক্টোবরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ সম্মিলন, থাকবেন প্রধানমন্ত্রী
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত দেশের ২ হাজার ৩১৮টি কলেজের অধ্যক্ষদের নিয়ে আগামী অক্টোবরের মাঝামাঝি ‘অধ্যক্ষ সম্মিলন ২০২৬’ আয়োজন করতে যাচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়। রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এ সম্মিলন অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।সোমবার (২৮ সেপ্টেম্বর) জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ মনিটরিং অ্যান্ড ইভালুয়েশন দপ্তরের পরিচালক মো....
৩ ঘন্টা আগে
উন্নত অর্থনীতির পথে বাংলাদেশের বড় বিনিয়োগ হতে পারে মানুষের সক্ষমতা
সড়ক, সেতু, বন্দর, বিদ্যুৎকেন্দ্র ও শিল্পাঞ্চল একটি দেশের অর্থনীতির দৃশ্যমান শক্তি। তবে উন্নত অর্থনীতিতে উত্তরণের দীর্ঘমেয়াদি ভিত্তি তৈরি হয় মানুষের মেধা, দক্ষতা, প্রযুক্তি ব্যবহারের সক্ষমতা ও উদ্ভাবনী শক্তির ওপর। বাংলাদেশের অর্থনীতিও এখন এমন এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে, যেখানে সস্তা ও বিপুল শ্রমশক্তিনির্ভর পুরোনো মডেল থেকে বেরিয়ে উৎপাদনশীলতা, দক্ষতা ও জ্ঞাননির্ভর অর্থনীতির...
৫ ঘন্টা আগে
আন্তর্জাতিক ইসলামী বইমেলা পরিদর্শনে এমপি মাহবুবা হাকিম
আন্তর্জাতিক ইসলামী বইমেলা পরিদর্শন করেছেন বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মাহবুবা হাকিম।সোমবার বাদ আসর মাদ্রাসাতুল মাদানিয়ার পরিচালক ও হিফজ বিভাগের একদল শিক্ষার্থীকে সঙ্গে নিয়ে তিনি মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন। এ সময় তিনি শাপলা কর্নার, লিটলম্যাগ কর্নার ও সিরাত এক্সিবিশন পরিদর্শন করেন।লিটলম্যাগ কর্নার থেকে শিক্ষার্থীদের...
১৭ ঘন্টা আগে
