‘চাঁদাবাজি-দখলদারিত্বে বিএনপির কেউ জড়িত নয়’: নজরুল ইসলাম খান
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
চাঁদাবাজি ও দখলদারিত্বের সঙ্গে বিএনপির কেউ জড়িত নয় বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা নজরুল ইসলাম খান।
সোমবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে শ্রমিক দলের আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
নজরুল ইসলাম খান বলেন, ‘চাঁদাবাজি ও দখলদারিত্বের সঙ্গে বিএনপি জড়িত নয়। যারা শহীদ জিয়াউর রহমান ও দেশনেত্রী খালেদা জিয়ার আদর্শে বিশ্বাসী, তারা কখনোই এ ধরনের অপকর্মের সঙ্গে জড়িত হতে পারে না।’
বিএনপিকে জড়িয়ে উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালানো হচ্ছে দাবি করে তিনি এর বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্বান জানান।
বর্তমান সরকারকে সফল হতে না দেওয়ার জন্য নানা ধরনের ষড়যন্ত্র চলছে বলেও মন্তব্য করেন বিএনপির এই নেতা। তিনি বলেন, জনগণের রায়ে নতুন সরকার গঠিত হলেও তাদের শান্তিতে থাকতে দেওয়া হচ্ছে না। গণতন্ত্র ও উন্নয়নের বিরোধী শক্তিগুলো দেশকে অস্থিতিশীল করতে আবারও ষড়যন্ত্র শুরু করেছে।
এসব অপতৎপরতার বিরুদ্ধে দেশবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে নজরুল ইসলাম খান বলেন, দেশের চলমান শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে বিএনপির নেতাকর্মীসহ সর্বস্তরের জনগণকে সবসময় ঐক্যবদ্ধ থাকতে হবে।
অপহরণের কয়েক ঘণ্টা পর হাত-পা বাঁধা অবস্থায় ছাত্রদল নেতার লাশ উদ্ধার
কক্সবাজারের চকরিয়ায় মাইক্রোবাসে তুলে নিয়ে যাওয়ার কয়েক ঘণ্টা পর কাকারা ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইসফাতুল ইসলাম জিসানের হাত-পা বাঁধা লাশ উদ্ধার করেছে পুলিশ। অপহরণের কয়েক দিন আগে তাকে হত্যার হুমকি দেওয়া হয়েছিল বলে পরিবারের অভিযোগ।পরিবারের দাবি, রোববার রাত সাড়ে ১১টার দিকে কাকারা মাঝের স্টেশন এলাকার একটি দোকানের সামনে থেকে...
৬ ঘন্টা আগে
মিরপুরে রাড্ডা স্বাস্থ্যকেন্দ্র গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় গ্রেপ্তার ৪
রাজধানীর মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি স্বাস্থ্যসেবা কেন্দ্র ভাঙচুর ও লুটপাটের ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে হাজির করা হলে তাদের কারাগারে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে।শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম শনিবার বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, শুক্রবার রাতে অভিযান চালিয়ে মো. সোহেল...
১ দিন আগে
মিরপুরে স্বাস্থ্যসেবা কেন্দ্রে হামলা-লুটপাট, ভেঙে দেওয়া হলো ভবন
রাজধানীর মিরপুর-১-এ রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে মধ্যরাতে হামলা, লুটপাট ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। হামলাকারীরা কেন্দ্রটির একটি পাকা ও তিনটি সেমিপাকা ভবন ভারী যন্ত্রপাতি দিয়ে ভেঙে দিয়েছে বলে অভিযোগ করেছে কর্তৃপক্ষ। এ ঘটনায় স্বাস্থ্যসেবা ও টিকাদান কার্যক্রম বন্ধ হয়ে গেছে।বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকে মুখোশধারী একটি দল কেন্দ্রে ঢুকে কর্তব্যরত দুই নিরাপত্তাকর্মীকে...
২ দিন আগে
ধানমন্ডিতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, ককটেল বিস্ফোরণ; আটক ৪
শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর ধানমন্ডি ২৭ নম্বর সড়কে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিল ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ধানমন্ডি ও মোহাম্মদপুর এলাকা থেকে চারজনকে আটক করেছে পুলিশ।দুপুর ১২টার দিকে ধানমন্ডির বাটা শোরুমের সামনে মোহাম্মদপুর থানা আওয়ামী লীগের ব্যানারে মিছিলটি বের করা হয়। মিছিল চলাকালে কয়েকটি ককটেল
২ দিন আগে
