‘যারা রাড্ডা দখল করেছিল, তারাই এখন পরিষ্কার করছে’: আসিফ মাহমুদ
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
রাজধানীর মিরপুরের রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে যারা দখল করেছিল, তারাই এখন এসে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি বলেন, ‘প্রথমে সর্প হয়ে দংশন করো, পরে ওঝা হয়ে ঝাড়ো’-এমন কার্যক্রম আমরা প্রত্যক্ষ করলাম।
হামলা, ভাঙচুর ও লুটপাটের পর সোমবার দ্বিতীয় দিনের মতো রাড্ডা স্বাস্থ্যকেন্দ্র পরিদর্শনে গিয়ে তিনি এসব কথা বলেন। আসিফ মাহমুদ বলেন, রোববার বেলা ১১টার দিকে তারা স্বাস্থ্যকেন্দ্রে গিয়ে দখলদারদের টাঙানো সাইনবোর্ড সরিয়ে দেন। এরপর সরকারের বিভিন্ন অংশের টনক নড়েছে।
তিনি বলেন, ‘আমরা সাধুবাদ জানাতে পারছি না। কারণ দখল শুধু রাড্ডায় হয়নি, হাজার জায়গায় হয়েছে। মোহাম্মদপুরেও হয়েছে। সবগুলো যদি ছেড়ে দেন, তাহলে আমরা আনুষ্ঠানিকভাবে প্রেস ব্রিফিং করে আপনাদের ধন্যবাদ জানাব।’
ভবিষ্যতে রাড্ডা ক্লিনিক যাতে আবার দখল না হয়, সে বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। তার ভাষ্য, দখলের একটি ধরন লাঠিসোঁটা ও হেলমেট নিয়ে, আরেকটি ‘হোয়াইট কলার’ দখল—অর্থাৎ কাগজপত্রের মাধ্যমে। রাড্ডা ক্লিনিক যাতে ভবিষ্যতে এভাবে দখল না হয়, সেদিকে নজর রাখতে হবে।
আসিফ মাহমুদ বলেন, ভবিষ্যতে এখানে ১০ তলা ভবন নির্মাণ করা হলেও পুরো ভবনটি রাড্ডা ক্লিনিকের কাজে ব্যবহার করতে হবে। দুই তলা ক্লিনিক রেখে বাকি অংশ মার্কেট হিসেবে ভাগ-বাটোয়ারা করা যাবে না।
রাড্ডা ক্লিনিককে জনগণের প্রতিরোধের প্রতীক উল্লেখ করে তিনি বলেন, গণমাধ্যম ও সাধারণ মানুষের প্রতিবাদের কারণে জায়গাটি উদ্ধার হয়েছে। তাই এটি প্রতিরোধের প্রতীক হিসেবে থাকবে।
তিনি আরও বলেন, রাড্ডা ক্লিনিকের ক্ষয়ক্ষতির যথাযথ মূল্যায়ন করে সরকারি উদ্যোগে সংস্কার ও পুনর্নির্মাণ করতে হবে। চুরি হওয়া চিকিৎসা সরঞ্জাম ও টিকার ক্ষতিপূরণ দেওয়ার পাশাপাশি হামলার সঙ্গে জড়িত প্রত্যেককে আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করতে হবে।
আসিফ মাহমুদ বলেন, ‘২০০ জনের মতো এসে তিন ঘণ্টা ধরে প্রকাশ্যে হামলা করেছে, প্রত্যেককে শাস্তির আওতায় আনতে হবে। দুই-তিনজনকে গ্রেপ্তার করলে হবে না।’
এর আগে রাড্ডা সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় নিরপেক্ষ তদন্ত এবং জড়িতদের গ্রেপ্তারের দাবি জানিয়েছিলেন আসিফ মাহমুদ। এ ঘটনায় পুলিশ কয়েকজনকে গ্রেপ্তার করেছে এবং লুট হওয়া মালামাল উদ্ধারের কথাও জানিয়েছে।
এ সময় এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব, যুগ্ম আহ্বায়ক ওয়াহিদ আলম, জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার ফরহাদ সোহেল ও সাংগঠনিক সম্পাদক রিফাত রশিদসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
রাড্ডায় স্বাস্থ্যকেন্দ্র পুনঃপ্রতিষ্ঠায় জামায়াতের ৫০ লাখ টাকা অনুদান
আজ বিকাল ৪.৩০টায় রাজধানীর মিরপুরে হামলা, ভাঙচুর ও লুটপাটে ক্ষতিগ্রস্ত রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার পরিদর্শন করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান এমপি।আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) ক্ষতিগ্রস্ত স্বাস্থ্যকেন্দ্রটি পরিদর্শন শেষে তিনি বলেন, “আমাদের প্রাথমিকভাবে ঘোষণা করা সহায়তা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। এটা দিয়ে শুরু, এটা শেষ...
৪ ঘন্টা আগে
পুলিশের গাড়ির সামনে রাড্ডার সরঞ্জাম লুটের অভিযোগ ফুয়াদের
রাজধানীর মিরপুর-১ নম্বরে ভেঙে দেওয়া রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার থেকে কোটি কোটি টাকার যন্ত্রপাতি ও সরঞ্জাম লুটের অভিযোগ করেছেন আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। তাঁর দাবি, পুলিশের গাড়ির সামনেই হাসপাতালের ফার্নিচার ও যন্ত্রপাতি ট্রাকে তুলে নেওয়া হয়েছে।সোমবার (২৮ সেপ্টেম্বর) রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে...
৫ ঘন্টা আগে
স্থানীয় সরকার নির্বাচনে এককভাবে লড়বে এনসিপি: নাহিদ
চাঁদাবাজ ও দখলদারদের বিরুদ্ধে অবস্থান নিয়ে আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে এককভাবে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, কোনো জোটের ওপর নির্ভর না করে নিজস্ব অবস্থান থেকেই নির্বাচনে লড়বে এনসিপি।সোমবার (২৮ সেপ্টেম্বর) রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে...
৬ ঘন্টা আগে
স্বরাষ্ট্রমন্ত্রীকে রেখে আইনশৃঙ্খলা ফেরানো সম্ভব নয়: নাহিদ
দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতির জন্য প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে দায়ী করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম। তাঁর দাবি, দ্রুত দেশে আইনশৃঙ্খলার পরিবেশ ফিরিয়ে আনতে হলে বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রীকে দায়িত্বে রেখে তা সম্ভব নয়।সোমবার (২৮ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত...
৭ ঘন্টা আগে
