উন্নত অর্থনীতির পথে বাংলাদেশের বড় বিনিয়োগ হতে পারে মানুষের সক্ষমতা
দ্যা সিটি সিগন্যাল ডেক্স
ছবি: সংগৃহীত
সড়ক, সেতু, বন্দর, বিদ্যুৎকেন্দ্র ও শিল্পাঞ্চল একটি দেশের অর্থনীতির দৃশ্যমান শক্তি। তবে উন্নত অর্থনীতিতে উত্তরণের দীর্ঘমেয়াদি ভিত্তি তৈরি হয় মানুষের মেধা, দক্ষতা, প্রযুক্তি ব্যবহারের সক্ষমতা ও উদ্ভাবনী শক্তির ওপর। বাংলাদেশের অর্থনীতিও এখন এমন এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে, যেখানে সস্তা ও বিপুল শ্রমশক্তিনির্ভর পুরোনো মডেল থেকে বেরিয়ে উৎপাদনশীলতা, দক্ষতা ও জ্ঞাননির্ভর অর্থনীতির দিকে যাওয়ার তাগিদ বাড়ছে।
সরকারের নীতিনির্ধারক ও বেসরকারি খাতের উদ্যোক্তাদের বক্তব্যেও অর্থনীতির এই রূপান্তরের প্রয়োজনীয়তা উঠে আসছে। বিনিয়োগকে উৎপাদনের সঙ্গে যুক্ত করে কর্মসংস্থান সৃষ্টি, দক্ষ শ্রমশক্তি তৈরি এবং শিক্ষা ও শিল্পের মধ্যে সমন্বয় বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর বিনিয়োগকে উৎপাদন ও কর্মসংস্থানের সঙ্গে যুক্ত করার ওপর জোর দিয়েছেন। তিনি বলেন, ‘উৎপাদন ও বিনিয়োগকে অর্থনীতির সম্প্রসারণের সঙ্গে যুক্ত করতে হবে। অর্থাৎ বিনিয়োগ যেন শুধু সম্পদ তৈরি না করে, উৎপাদন বাড়ায়; উৎপাদন যেন কর্মসংস্থান সৃষ্টি করে এবং সেই কর্মসংস্থান যেন আয় ও রাজস্ব বাড়িয়ে অর্থনীতিকে আরও বিস্তৃত করে।’
পরিবর্তিত ভূরাজনৈতিক ও ভূ-অর্থনৈতিক পরিস্থিতির আলোকে বাংলাদেশের অর্থনৈতিক কৌশল নির্ধারণের প্রয়োজনীয়তার কথাও বলেন তিনি। তার ভাষ্য, ঋণনির্ভর ও পৃষ্ঠপোষকতাভিত্তিক অর্থনীতি থেকে বেরিয়ে উৎপাদন, বিনিয়োগ ও কর্মসংস্থাননির্ভর অর্থনীতি গড়ে তুলতে হবে। এ জন্য শিল্পায়ন ও উৎপাদন খাতে বিনিয়োগের সুযোগ বাড়ানোর পাশাপাশি বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরির ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
প্রধানমন্ত্রীর শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষা, শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানবিষয়ক উপদেষ্টা ড. মাহদী আমিনও দক্ষ শ্রমশক্তি, মানসম্মত কর্মসংস্থান ও আধুনিক শিক্ষা ব্যবস্থার ওপর গুরুত্ব দিয়েছেন। তিনি বলেন, ‘শ্রমজীবী মানুষ জাতীয় অর্থনীতির মূল চালিকাশক্তি।’ শ্রমজীবী মানুষের নিরাপত্তা, মর্যাদা ও দক্ষতা বাড়ানোর ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, শুধু কর্মসংস্থানের সংখ্যা নয়, এর মান এবং শ্রমিকের দক্ষতাও অর্থনৈতিক অগ্রগতির গুরুত্বপূর্ণ শর্ত।
সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইকোনমিক রিসার্চের (সিএসইআর) চেয়ারম্যান ও ল্যাবএইড হাসপাতাল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সাকিফ শামীমের বিশ্লেষণেও শিক্ষা, দক্ষতা, গবেষণা ও উদ্ভাবনকে বাংলাদেশের পরবর্তী অর্থনৈতিক রূপান্তরের গুরুত্বপূর্ণ ভিত্তি হিসেবে তুলে ধরা হয়েছে।
তার মতে, উন্নয়নশীল দেশ থেকে উন্নত অর্থনীতিতে উত্তরণের ইতিহাসে কোনো দেশ দীর্ঘমেয়াদে শুধু অবকাঠামো, মূলধন কিংবা সস্তা শ্রমের ওপর নির্ভর করে উন্নত হয়নি। একটি পর্যায়ে গিয়ে প্রবৃদ্ধির প্রধান ভিত্তি হয়েছে মানুষের জ্ঞান, দক্ষতা, প্রযুক্তি গ্রহণের সক্ষমতা ও উদ্ভাবন।
এ ক্ষেত্রে দক্ষিণ কোরিয়ার উদাহরণ তুলে ধরে সাকিফ শামীম বলেন, যুদ্ধবিধ্বস্ত ও দরিদ্র দেশটি প্রথমে শ্রমনির্ভর শিল্প ও রপ্তানির ওপর দাঁড়ালেও পরে শিক্ষা, কারিগরি প্রশিক্ষণ, বিজ্ঞান ও প্রকৌশল শিক্ষা এবং গবেষণায় বিনিয়োগ বাড়ায়। দক্ষ শ্রমশক্তির ওপর ভিত্তি করে দেশটি পরে গাড়ি, ইলেকট্রনিকস, তথ্যপ্রযুক্তি ও সেমিকন্ডাক্টরের মতো উচ্চমূল্য সংযোজনকারী শিল্প গড়ে তোলে।
তাইওয়ানের অভিজ্ঞতাও একই ধরনের শিক্ষা দেয় বলে উল্লেখ করেন তিনি। কৃষি ও শ্রমনির্ভর উৎপাদন থেকে শিক্ষা, প্রযুক্তি, প্রকৌশল ও গবেষণায় বিনিয়োগ বাড়িয়ে দেশটি ইলেকট্রনিকস, নির্ভুল উৎপাদন ও সেমিকন্ডাক্টরভিত্তিক শিল্পে অগ্রসর হয়েছে।
বাংলাদেশের ক্ষেত্রে বড় চ্যালেঞ্জ হিসেবে শিক্ষা ও শ্রমবাজারের মধ্যে বিদ্যমান ব্যবধানের কথা তুলে ধরেন সাকিফ শামীম। তিনি বলেন, প্রতিবছর বিপুলসংখ্যক তরুণ বিশ্ববিদ্যালয় থেকে বের হলেও শিল্প ও ব্যবসা খাতে নির্দিষ্ট দক্ষতার কর্মীর ঘাটতির কথা শোনা যায়। অর্থাৎ শিক্ষাব্যবস্থা ও শ্রমবাজারের মধ্যে এখনও বড় ধরনের সমন্বয়হীনতা রয়েছে।
এই ব্যবধান কমাতে বিশ্ববিদ্যালয়, কারিগরি প্রতিষ্ঠান ও শিল্পখাতকে একই দক্ষতা ব্যবস্থার অংশ করার পরামর্শ দেন তিনি। তার মতে, কারিকুলাম নির্ধারণের সময় শিল্পের ভবিষ্যৎ চাহিদা বিবেচনায় নিতে হবে। পাশাপাশি কর্মজীবীদের নতুন প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে পুনঃদক্ষতা অর্জনের সুযোগও তৈরি করতে হবে।
প্রযুক্তির দ্রুত পরিবর্তন এই প্রয়োজনকে আরও গুরুত্বপূর্ণ করে তুলছে। সাকিফ শামীম বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই হিসাব, সফটওয়্যার, ডিজাইন, কনটেন্ট, গ্রাহকসেবা ও গবেষণাসহ বিভিন্ন ক্ষেত্রে কাজের ধরন বদলে দিচ্ছে। ফলে বাংলাদেশের তরুণদের শুধু প্রচলিত দক্ষতা নয়, প্রযুক্তি ব্যবহারের সক্ষমতা, সমস্যা সমাধান, সৃজনশীলতা ও অভিযোজন ক্ষমতা অর্জন করতে হবে।
এলডিসি উত্তরণের পর আন্তর্জাতিক প্রতিযোগিতার বাস্তবতাও বাংলাদেশের জন্য বদলে যাবে বলে মনে করেন তিনি। তখন কম শ্রমমূল্যের সুবিধার পাশাপাশি উৎপাদনশীলতা, প্রযুক্তি, পণ্যের বৈচিত্র্য, মান এবং দক্ষতা আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। তাই শিক্ষা, দক্ষতা, শিল্পনীতি, বিনিয়োগ ও কর্মসংস্থান নীতিকে সমন্বিতভাবে এগিয়ে নেওয়ার প্রয়োজন রয়েছে।
সাকিফ শামীমের ভাষায়, ‘সবচেয়ে বড় প্রকল্প হতে পারে মানুষের সক্ষমতা তৈরি।’ অর্থনীতির দৃশ্যমান অবকাঠামোর পাশাপাশি মানবসম্পদ, জ্ঞান, দক্ষতা ও উদ্ভাবনে বিনিয়োগ বাড়াতে পারলেই বাংলাদেশের পরবর্তী অর্থনৈতিক রূপান্তরের ভিত্তি আরও শক্তিশালী হতে পারে।A
আন্তর্জাতিক ইসলামী বইমেলা পরিদর্শনে এমপি মাহবুবা হাকিম
আন্তর্জাতিক ইসলামী বইমেলা পরিদর্শন করেছেন বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মাহবুবা হাকিম।সোমবার বাদ আসর মাদ্রাসাতুল মাদানিয়ার পরিচালক ও হিফজ বিভাগের একদল শিক্ষার্থীকে সঙ্গে নিয়ে তিনি মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন। এ সময় তিনি শাপলা কর্নার, লিটলম্যাগ কর্নার ও সিরাত এক্সিবিশন পরিদর্শন করেন।লিটলম্যাগ কর্নার থেকে শিক্ষার্থীদের...
১২ ঘন্টা আগে
দেশে এলপি গ্যাসের সংকট নেই: অপারেটররা
দেশের বাজারে এলপি গ্যাসের কোনো সংকট নেই বলে জানিয়েছেন এলপিজি আমদানিকারক ও অপারেটররা। তাদের দাবি, দেশে এলপিজির আমদানি, মজুদ ও সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।সোমবার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ আয়োজিত এক মতবিনিময় সভায় অপারেটররা এ কথা জানান। এলপিজি আমদানির পরিমাণ, মজুদ ও সরবরাহ পরিস্থিতি,...
১৩ ঘন্টা আগে
সেবা না বাড়ালে বাস কো'ম্পানির রুট বাতিলের হুঁশিয়ারি
ঢাকার গণপরিবহনে শৃঙ্খলা ও যাত্রীসেবার মান না বাড়ালে সংশ্লিষ্ট বাস কোম্পানির রুট বাতিলের হুঁশিয়ারি দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। নির্ধারিত সময়ের মধ্যে সেবার মান উন্নত না হলে নতুন কোম্পানি গঠন এবং তাতেও পরিস্থিতির উন্নতি না হলে সরকারি ব্যবস্থাপনায় বাস পরিচালনার উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।সোমবার (২৮...
১৫ ঘন্টা আগে
ইউনিভার্সাল কার্ড কী, কী সুবিধা মিলতে পারে
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে দেওয়া ভাষণে প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারের বিভিন্ন সামাজিক সুরক্ষা কর্মসূচির কার্ড ও সুবিধাকে একীভূত করে ‘ইউনিভার্সাল কার্ড’ চালুর পরিকল্পনার কথা জানিয়েছেন। এর ভিত্তি হিসেবে কাজ করছে সরকারের ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি।কী এই ইউনিভার্সাল কার্ড, আর এটি চালু হলে নাগরিকরা কী ধরনের সুবিধা পেতে পারেন—এ নিয়ে এরই...
১৭ ঘন্টা আগে
