আন্তর্জাতিক

নেতানিয়াহুর ৬ ঘণ্টার গোপন আমিরাত সফর, বৈঠকে ইরান

দ্যা সিটি সিগন্যাল ডেক্স

১ ঘন্টা আগে


নেতানিয়াহুর ৬ ঘণ্টার গোপন আমিরাত সফর, বৈঠকে ইরান

ছবি: সংগৃহীত


মাত্র ছয় ঘণ্টার গোপন সফরে সংযুক্ত আরব আমিরাতে গিয়ে দেশটির প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের (এমবিজে) সঙ্গে বৈঠক করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। দ্য জেরুজালেম পোস্টের প্রতিবেদন অনুযায়ী, বৈঠকে ইরান ছিল আলোচনার অন্যতম প্রধান বিষয়।

রোববার (২৭ সেপ্টেম্বর) ব্যক্তিগত একটি উড়োজাহাজে আবুধাবিতে যান নেতানিয়াহু। সেখানে প্রায় ছয় ঘণ্টা অবস্থানের পর তিনি ইসরায়েলে ফিরে যান। এর আগে কয়েক সপ্তাহ ধরে এমবিজের সঙ্গে নেতানিয়াহুর একাধিকবার ফোনে যোগাযোগ হয়েছিল বলে সংশ্লিষ্ট সূত্রের বরাতে জানিয়েছে দ্য জেরুজালেম পোস্ট।

জেরুজালেম পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের আসন্ন নির্বাচনের আগে এমবিজের সঙ্গে বৈঠকের জন্য নেতানিয়াহু আমিরাতের ওপর চাপ প্রয়োগ করেছিলেন। আমিরাতের কর্মকর্তারা এই চাপকে ‘বিশেষভাবে তীব্র’ বলে বর্ণনা করেছেন। তাদের ভাষ্য অনুযায়ী, ফোনে যোগাযোগের পাশাপাশি নেতানিয়াহুর ঘনিষ্ঠ সহযোগী ও আন্তর্জাতিক কর্মকর্তাদের মাধ্যমেও বৈঠকের উদ্যোগ নেওয়া হয়। ভবিষ্যৎ নিরাপত্তা সহযোগিতার বিষয়েও ইঙ্গিত দেওয়া হয়েছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এর আগে নেতানিয়াহুর একটি আমিরাত সফরের তারিখ নির্ধারণ করা হয়েছিল এবং সব প্রস্তুতিও সম্পন্ন হয়েছিল। তবে সফরের ঠিক আগে সেটি বাতিল হয়ে যায়। সংশ্লিষ্ট একটি সূত্রের বরাতে ইসরায়েলি সংবাদমাধ্যম মারিভ জানিয়েছে, উড্ডয়নের কিছুক্ষণ আগে সফর বাতিলের বার্তা দেওয়া হয়েছিল। ওই সময় আমিরাতের পক্ষ থেকে এমবিজে দেশে নেই বলে জানানো হলেও পরে তিনি আবুধাবিতেই ছিলেন বলে জানা যায়—এমন দাবি করেছে সূত্রটি।

এবারের সফরের ক্ষেত্রে অবশ্য সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রীয় গণমাধ্যমও নেতানিয়াহুর আবুধাবি সফর নিশ্চিত করেছে। অ্যাসোসিয়েটেড প্রেস জানিয়েছে, আমিরাতের সরকারি বিবৃতিতে বৈঠকটিকে দুই দেশের সম্পর্ক জোরদারের আলোচনার অংশ হিসেবে তুলে ধরা হয়েছে। অন্যদিকে জেরুজালেম পোস্টের সূত্রগুলো জানিয়েছে, বৈঠকে ইরান বিশেষ গুরুত্ব পেয়েছে।

সফরটি এমন এক সময়ে হয়েছে, যখন ২০২৩ সালের ৭ অক্টোবরের হামলার আগে এমবিজে নেতানিয়াহুকে হামাসের সম্ভাব্য বড় হামলা সম্পর্কে সতর্ক করেছিলেন—এমন একটি প্রতিবেদন নিয়ে বিতর্ক চলছে। জেরুজালেম পোস্ট জানিয়েছে, নেতানিয়াহু আমিরাতের প্রেসিডেন্টকে ওই সতর্কবার্তার প্রতিবেদন অস্বীকার করার অনুরোধও করেছেন বলে সংশ্লিষ্ট সূত্র দাবি করেছে। তবে এ ধরনের সতর্কবার্তা দেওয়া হয়েছিল কি না, তা নিয়ে নেতানিয়াহু, আমিরাত ও সংশ্লিষ্ট অন্য পক্ষগুলোর ভিন্ন বক্তব্য রয়েছে।

দ্য জেরুজালেম পোস্টের প্রতিবেদনে আরও বলা হয়েছে, সফর আয়োজনের জন্য ইসরায়েলের পক্ষ থেকে দীর্ঘদিন চাপ অব্যাহত ছিল। শেষ পর্যন্ত রোববার নেতানিয়াহু ও এমবিজের বৈঠক অনুষ্ঠিত হয়। তবে সফরের বিস্তারিত আলোচ্যসূচি নিয়ে এখনো দুই দেশের পক্ষ থেকে পূর্ণাঙ্গ তথ্য প্রকাশ করা হয়নি।


রাখাইনে সেনাবাহিনীর বিমান হামলায় নিহত ৩৩
রাখাইনে সেনাবাহিনীর বিমান হামলায় নিহত ৩৩

বাংলাদেশ সীমান্তবর্তী মিয়ানমারের সংঘাতপূর্ণ রাখাইন রাজ্যের কিয়াউকতাও শহরে একটি বাজারের কাছে সেনাবাহিনীর বিমান হামলায় অন্তত ৩৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩৬ জন।সোমবার (২৮ সেপ্টেম্বর) চালানো ওই হামলার তথ্য জানিয়েছে মিয়ানমারের সামরিক বাহিনীর বিরুদ্ধে লড়াইরত সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি (এএ) এবং স্থানীয় একটি ত্রাণ সংস্থা। স্থানীয় ত্রাণকর্মী...

১১ ঘন্টা আগে


পশ্চিমবঙ্গে থালাপতি বিজয়ের দলের প্রথম রাজ্য কার্যালয়
পশ্চিমবঙ্গে থালাপতি বিজয়ের দলের প্রথম রাজ্য কার্যালয়

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী ও অভিনেতা থালাপতি বিজয়ের রাজনৈতিক দল তামিলাগা ভেত্রি কাজাঘম (টিভিকে) এবার পশ্চিমবঙ্গেও সাংগঠনিক কার্যক্রম শুরু করেছে। রোববার (২৭ সেপ্টেম্বর) পূর্ব বর্ধমানের ফাগুপুরে দলের প্রথম রাজ্য কার্যালয়ের উদ্বোধন করা হয়।ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে কার্যালয়টির উদ্বোধন করা হয়। এ উপলক্ষে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় পাঁচ হাজার সমর্থক উপস্থিত হন।তামিলনাড়ুতে দলটির

১২ ঘন্টা আগে


পাকিস্তানের আকাশসীমার অনুমতি না মেলায় রূপপুরের ইউরেনিয়াম পরিবহন বিলম্বিত
পাকিস্তানের আকাশসীমার অনুমতি না মেলায় রূপপুরের ইউরেনিয়াম পরিবহন বিলম্বিত

পাকিস্তানের আকাশসীমা ব্যবহারের অনুমতি না পাওয়ায় রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিটের জন্য ইউরেনিয়াম জ্বালানি পরিবহন বিলম্বিত হয়েছে। ২৪ সেপ্টেম্বর চালানটি বাংলাদেশে পৌঁছানোর কথা থাকলেও নির্ধারিত সময়ে তা আসেনি।এএনআইয়ের প্রতিবেদনে বলা হয়েছে, ইউরেনিয়াম বহনকারী কার্গো উড়োজাহাজটি পাকিস্তানের আকাশসীমা ব্যবহারের অনুমতি না পাওয়ায় নির্ধারিত সূচি অনুযায়ী বাংলাদেশে আসতে পারেনি।ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি...

১৮ ঘন্টা আগে


পেজেশকিয়ানের ‘মাথা নত না করার’ বার্তায় বাহুবলীর যুদ্ধ
পেজেশকিয়ানের ‘মাথা নত না করার’ বার্তায় বাহুবলীর যুদ্ধ

জাতিসংঘের সাধারণ পরিষদে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের দেওয়া ‘মাথা নত না করার’ বার্তাকে আরও জোরালোভাবে তুলে ধরতে ভারতীয় সিনেমা ‘বাহুবলী: দ্য বিগিনিং’-এর একটি যুদ্ধের দৃশ্য ব্যবহার করেছে ভারতের হায়দরাবাদে অবস্থিত ইরানের কনস্যুলেট।সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, ‘বাহুবলী’ চরিত্রে প্রভাস বিশাল কালকেয়া বাহিনীর বিরুদ্ধে লড়াই করছেন। শত্রুপক্ষের সংখ্যা বেশি

১৮ ঘন্টা আগে

Dr.Mahfuzul Alom